বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সংবাদ সংস্থা মুম্বই | ১৫ অক্টোবর ২০২৫ ১৪ : ০১Sanchari Kar
টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমাগরম খবর কী?
ইলাইয়ারাজার অফিসে বোমাতঙ্ক
চেন্নাইয়ের তারকা এবং রাজনীতিবিদদের উদ্দেশ্যে সম্প্রতি একাধিক ইমেলে বোমা হুমকি পাঠানোর ঘটনায় এবার নাম জুড়ে গেল বিখ্যাত সঙ্গীত পরিচালক ইলাইয়ারাজার। সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মঙ্গলবার টি.নগরে তাঁর স্টুডিওয় বোমা রয়েছে বলে একটি ইমেলে দাবি করা হয়, যা মুহূর্তে ব্যাপক আতঙ্কের সৃষ্টি করে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইলাইয়ারাজা এবং তামিলনাড়ুর ডিরেক্টর জেনারেল অব পুলিশ (ডিজিপি)–এর দপ্তরে মঙ্গলবার একটি ইমেল পাঠানো হয়, যেখানে বলা হয় যে তাঁর স্টুডিও প্রাঙ্গণে বিস্ফোরক বসানো হয়েছে। খবর পেয়ে পুলিশ এবং বোমা নিষ্ক্রিয়করণ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্টুডিওর ভিতরে এবং আশপাশে তল্লাশি চালায়।
বিস্তারিত তল্লাশির পর পুলিশ নিশ্চিত করে যে, এটি সম্পূর্ণ ভুয়ো হুমকি। তদন্তে জানা গিয়েছে, একটি হটমেল অ্যাকাউন্ট থেকে পাঠানো ওই ইমেলটি সম্প্রতি চেন্নাইয়ের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের কাছেও পাঠানো অনুরূপ ভুয়ো মেলগুলির মতোই।
বর্তমানে সাইবার ক্রাইম বিভাগ এবং সিটি পুলিশ মিলে এই ঘটনার উৎস এবং অভিযুক্তকে চিহ্নিত করতে তদন্ত চালাচ্ছে।
জুবিনের মৃত্যু-কাণ্ডে নয়া মোড়
অসমের জনপ্রিয় সঙ্গীতশিল্পী জুবিন গর্গের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হওয়া সাত অভিযুক্তের মধ্যে পাঁচজনকে আদালত ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন জুবিনের আত্মীয় সন্দীপন গর্গ এবং ম্যানেজার সিদ্ধার্থ শর্মা। বাকিদের মধ্যে শ্যামকানু মহন্ত, নন্দেশ্বর বরা এবং পরেশ বৈশ্যও অন্তর্ভুক্ত।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোনও অভিযুক্তের পক্ষেই আদালতে আইনজীবী উপস্থিত ছিলেন না, এবং কেউই জামিনের আবেদন করেননি। তদন্ত চলাকালীন তাঁদের গুয়াহাটি সেন্ট্রাল জেলে রাখা হবে বলে জানা গিয়েছে। এই মামলার তদন্ত করছে অসম পুলিশের সিআইডি–র বিশেষ তদন্তকারী দল।
সিআইডি–র বিশেষ ডিরেক্টর জেনারেল (DGP) মুন্না প্রসাদ গুপ্ত জানান, “আমরা সাতজনকে গ্রেপ্তার করেছিলাম। এদের মধ্যে পাঁচজনের পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হয়েছে, তাই আজ তাঁদের আদালতে পেশ করা হয়েছে। বাকি দুইজনের হেফাজত পরশুদিন শেষ হবে।”
তিনি আরও বলেন, “দুই সাক্ষী ইতিমধ্যে সিআইডি দফতরে এসে বয়ান রেকর্ড করেছেন। আরেকজন সাক্ষী শীঘ্রই আসবেন। এই পর্যন্ত মোট ১০ জন সাক্ষী সিআইডির সামনে হাজির হয়েছেন। আমরা সিঙ্গাপুরে তদন্তের জন্য পাঠানো কর্মকর্তাদের নামের অনুরোধও পেয়েছি, যা প্রক্রিয়ার অংশ। তাদের উত্তর অপেক্ষায় আছি।”
১৯ সেপ্টেম্বর জুবিন গর্গের আকস্মিক মৃত্যুতে গোটা অসম জুড়ে নেমে আসে শোকের ছায়া। তাঁর মৃত্যু ঘিরে নানা প্রশ্ন ওঠায় জনমনে ক্ষোভ দেখা দেয় এবং স্বচ্ছ তদন্তের দাবি তোলেন বহু ভক্ত ও নাগরিক।
প্রাথমিক অনুসন্ধানের পর অসম পুলিশ একটি বিশেষ তদন্তকারী দল গঠন করে। কারণ ঘটনাটির আগে এবং পরে বেশ কিছু অসঙ্গতি চোখে পড়েছিল। গত কয়েক সপ্তাহে জুবিনের ব্যক্তিগত এবং পেশাগত জীবনের সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে তদন্তকারীরা।
অভিষেকের ভালবাসায় নিশ্চুপ ঐশ্বর্য
অভিষেক বচ্চনের সাম্প্রতিক পুরস্কারজয়ের পর আবেগে ভেসে স্ত্রী ঐশ্বর্য রাই বচ্চন ও মেয়ে আরাধ্যাকে ধন্যবাদ জানিয়েছেন। তার কয়েকদিন পর ঐশ্বর্য তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রথম পোস্টটি শেয়ার করেছেন।
এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ‘আই ওয়ান্ট টু টক’ ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা (পুরুষ) বিভাগে পুরস্কৃত হন অভিষেক বচ্চন। পুরস্কার গ্রহণের সময় চোখে জল নিয়ে অভিনেতা বলেন, “এই বছর চলচ্চিত্রজগতে আমার ২৫ বছর পূর্ণ হল। কতবার এই মুহূর্তের জন্য বক্তৃতা দেওয়ার অনুশীলন করেছি, তা মনে পড়ে না। এই পুরস্কার আমার স্বপ্নের প্রতীক। ঐশ্বর্য ও আরাধ্যাকে ধন্যবাদ, যারা আমাকে আমার স্বপ্ন অনুসরণ করতে দিয়েছে। আজ আমি এখানে দাঁড়িয়ে আছি তাদের ত্যাগের কারণেই।”
এই বক্তব্যের পর, ঐশ্বর্য ইনস্টাগ্রামে পোস্ট করেছেন এক ফ্যাশন উইকে র্যাম্পে হাঁটার কিছু ছবি, যেখানে তিনি মণীষ মালহোত্রের ডিজাইন করা পোশাকে নজর কেড়েছেন। স্বামী তাঁকে প্রকাশ্যে ধন্যবাদ জানালেও জনসমক্ষে এখনও উত্তর দেননি তিনি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি