বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Tollywood News Soma Banerjee is returning to the screen as a similar character to Heera Amma

বিনোদন | ছোট পর্দায় ফিরছেন ‘হীরা আম্মা’? ফুলকি-তে নতুন অবতারে কোন চমক দেবেন সোমা বন্দ্যোপাধ্যায়?

Reporter: Arpita Das | লেখক: নিজস্ব সংবাদদাতা ১৫ অক্টোবর ২০২৫ ১২ : ১২Akash Debnath

নিজস্ব সংবাদদাতা: ঠিক যেন স্টার জলসার মা ধারাবাহিকের ‘হীরা আম্মা’। সম্প্রতি অভিনেত্রী সোমা বন্দ্যোপাধ্যায়ের একটি ভিডিও অনুরাগীদের ফিরিয়ে নিয়ে গেল সেই পুরনো সময়ে। ২০০৯ সালের মা ধারাবাহিকের হীরা আম্মাকে এখনও মনে রেখেছেন দর্শকেরা, অভিনেত্রী সোমা বন্দ্যোপাধ্যায়ের কাছেও এই চরিত্র খুব কাছের। তাঁর জীবনের অন্যতম মাইলস্টোন বলা যেতে পারে। ঠিক তেমনই একটি চরিত্রে আবার ছোটপর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী।
আরও পড়ুন: জেলের ভিতরেই বীর্য চোরাচালান! সেই শুক্রাণু দিনে পাঁচ বার দেহে ঢুকিয়ে অন্তঃসত্ত্বা মহিলা কয়েদি! হতবাক প্রশাসন

ধারাবাহিককে অভিনয়ের পাশাপাশি আবার থিয়েটারে ফিরেছেন অভিনেত্রী সোমা বন্দ্যোপাধ্যায়। নিজের শিকড়ের কাছে বারবার ফিরতে হয়, এমনটাই মনে করেন তিনি। ঠিক তেমনভাবেই যেন প্রিয় ভালবাসার চরিত্রের কাছে আবার ফিরে গেলেন সোমা। জি বাংলার ফুলকি ধারাবাহিকে সম্পূর্ণ নেতিবাচক চরিত্রে দেখা যেতে চলেছে অভিনেত্রীকে। সেই কারণেই এমন একটি লুক, যেখানে হঠাৎ করে ফিরে এসেছে হীরা আম্মার স্মৃতি। চরিত্রটিও খানিকটা তেমনই। এই লুকে একটি ভিডিও করে সোমা বন্দ্যোপাধ্যায় চ্যানেল ও প্রযোজনা সংস্থাকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, “আবার এমন একটি চরিত্র করতে পারার জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ। দর্শকদের ভালবাসার জন্যই এইভাবে কাজ করতে পারা, তাদের জন্যই সবকিছু।” তাদের ভালবাসার জন্যই হীরা আম্মা হয়ে উঠতে পেরেছেন তিনি। আবার এমন একটি চরিত্র পেয়ে সেটাকে চ্যালেঞ্জ বলেই মনে করছেন অভিনেত্রী সোমা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও জানিয়েছেন, “আশা করি এই চরিত্রটি আপনাদের সকলের ভাল লাগবে। আমি খুব ভাল করে ফুটিয়ে তোলার চেষ্টা করব, আপনারা দেখে অবশ্যই জানাবেন, পাশে থাকবেন।”

টলিউডে কান পাতলেই শোনা যায়, সকলের খুব পছন্দের একজন মানুষ অভিনেত্রী সোমা বন্দ্যোপাধ্যায়। সকলকে খুব সহজেই নিজের করে নিতে পারেন তিনি, যদিও পর্দায় একাধিকবার অত্যন্ত নেতিবাচক চরিত্রে দর্শকদের সামনে এসেছেন তিনি, তবে বাস্তবে শুধুই ভালবাসা দিতে পারেন অভিনেত্রী। নেতিবাচক চরিত্রের পাশাপাশি ইতিবাচক চরিত্রেও একই রকম সাবলীল সোমা বন্দ্যোপাধ্যায়। তবে নেতিবাচক চরিত্রে বারবার দর্শকদের কাছে বেশি করে সমাদৃত হয়েছেন তিনি। সোমা বন্দ্যোপাধ্যায়ের মিষ্টি ব্যবহারের জন্যই সকলের খুব প্রিয় মানুষ তিনি। সেই কারণেই আজও পর্দার ঝিলিক বা ফুলকিদের সঙ্গে ভাল সম্পর্ক তার, এমনকী কিছুদিন আগেই তাদের সঙ্গে সময়ও কাটান তিনি।
আরও পড়ুন: জেলের ভিতরেই বীর্য চোরাচালান! সেই শুক্রাণু দিনে পাঁচ বার দেহে ঢুকিয়ে অন্তঃসত্ত্বা মহিলা কয়েদি! হতবাক প্রশাসন

প্রসঙ্গত, ২০০৯ সালেই শুরু হয় মা ধারাবাহিক। ৫ বছর চলার পর ২০১৩ অবশেষে শেষ হয় এই ধারাবাহিক, সাম্প্রতিক সময়ে এই ধারাবাহিকের মত জনপ্রিয়তা হাতেগোনা কয়েকটি ধারাবাহিক পেয়েছে। এই ধারাবাহিকে হীরা আম্মার চরিত্রে নানান রূপে নানান ভাবে দেখা গেছে সোমা বন্দ্যোপাধ্যায়কে। তবে এই চরিত্রের মতো জনপ্রিয়তা অন্য কোনও কাজে পাননি সোমা বন্দ্যোপাধ্যায়। একথা তিনি নিজেই স্বীকার করে নেন। তাই এত বছর পর আবার এই ধরনের একটি চরিত্র পেয়ে নিজেও দারুন খুশি অভিনেত্রী। ঝিলিকের জীবনকে হীরা আম্মা কতটা কঠিন করেছিলেন তা দর্শকেরা জানেন, যদিও পরে গল্পে বদল এসেছিল, বদলেছিলেন হীরা আম্মাও। তবে ফুলকির জীবনে এই নতুন চরিত্র কোন ভয়ংকর পরিস্থিতি নিয়ে আসতে চলেছেন, সেটাই এখন দেখার।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া