বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Divya Gautam sister of Bollywood actor Sushant Singh Rajput is contesting in Bihar Election as CPIML candidate

বিনোদন | বিহারের ভোটযুদ্ধে এবার সুশান্ত সিং রাজপুতের বোন! লাল ঝান্ডার হয়ে বিজেপির বিরুদ্ধে লড়বেন, কী নাম তাঁর?

আকাশ দেবনাথ | ১৫ অক্টোবর ২০২৫ ১০ : ৫৫Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: আসন্ন ২০২৫ সালের বিহার বিধানসভা নির্বাচনে বামেদের অন্যতম মুখ হচ্ছেন প্রয়াত বলি তারকা সুশান্ত সিং রাজপুতের বোন দিব্যা গৌতম। তাঁকে প্রার্থী হিসাবে ঘোষণা করেছে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী-লেনিনবাদী) লিবারেশন। দলের তরফে মঙ্গলবার, ১৪ অক্টোবর, আনুষ্ঠানিক ভাবে জানানো হয় যে তিনি বিহারের দিঘা বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বিহারের বিরোধী জোট ‘মহাগঠবন্ধন’-এর শরিক সিপিআই(এমএল) লিবারেশন। এই জোটে রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) এবং কংগ্রেসও রয়েছে।
দিব্যা গৌতম অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইসা)-এর প্রাক্তন নেত্রী এবং প্রয়াত বলিউড তারকা সুশান্ত সিংহ রাজপুতের বোন। বরাবরই সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত সুশান্তের বোন।

সিপিআই(এমএল)-এর ছাত্র সংগঠন আইসা-র নেত্রী হিসাবে ছাত্র রাজনীতিতে পরিচিত মুখ দিব্যা। সেকারণেই পটনার দিঘা বিধানসভা কেন্দ্র থেকে আইসা-র এই প্রাক্তন নেত্রীকে প্রার্থী করেছে বিহার সিপিআই(এমএল)। সূত্রের খবর, বুধবার মনোনয়নপত্র জমা দেবেন দিব্যা।

প্রসঙ্গত, সুশান্তের বোন দিব্যা পটনা কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপনে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। এই বিষয়ে তাঁর স্নাতকোত্তর ডিগ্রিও রয়েছে। বর্তমানে দিব্যা পটনা উইমেন্স কলেজে সহকারী অধ্যাপক হিসাবে কাজ করছেন। এর আগে তিনি বিহার সরকারের খাদ্য ও উপভোক্তা সুরক্ষা বিভাগে সরবরাহ পরিদর্শক হিসাবেও নিযুক্ত ছিলেন।
তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলের বায়োতে লেখা রয়েছে, “গণজ্ঞাপনের সহকারী অধ্যাপক.. থিয়েটার শিল্পী.. সমাজ বিজ্ঞান গবেষক... সিভিল সার্ভিসেস মেন্টর.. জাতপাত-বিরোধী নারীবাদী সমাজতন্ত্রী।”

আরও পড়ুন: জেলের ভিতরেই বীর্য চোরাচালান! সেই শুক্রাণু দিনে পাঁচ বার দেহে ঢুকিয়ে অন্তঃসত্ত্বা মহিলা কয়েদি! হতবাক প্রশাসন

নাম ঘোষণার পর দিব্যা জানিয়েছেন, সুশান্তের নামে মানুষ তাঁকে চেনেন, এর জন্য তিনি ‘কৃতজ্ঞ’। অভিনেতার স্মৃতিচারণ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে তিনি বলেন, “আমি নিজেও একজন থিয়েটার শিল্পী। প্রতি বছর ওঁর জন্মদিনে আমি একটি নাটক করি। কিন্তু আমার রাজনীতিতে ওঁর নাম ব্যবহার করতে চাই না।” তিনি আরও বলেন, “অন্যান্য রাজনৈতিক দলগুলো যেভাবে ওঁর নামকে ব্যবহার করতে চায়, আমি সেভাবে তা করতে চাই না।” ছাত্র সংসদের নির্বাচনে লড়ার সময়েও তিনি সুশান্তের জনপ্রিয়তাকে কাজে লাগাননি বলেই দাবি করেছেন দিব্যা।
দিব্যার কথায়, “আমি যে সুশান্ত সিংহ রাজপুতের বোন, তা অস্বীকার করতে পারি না। মানুষ আমাকে ওঁর নামে চেনেন। আমি এর জন্য কৃতজ্ঞ।’ কিন্তু সুশান্ত নিজের কঠোর পরিশ্রমের জোরে পরিচিতি পেয়েছিলেন, স্বজনপোষণের জন্য নয়। সেটাই বিশ্বাস করেন বোন দিব্যাও।

দিব্যার আগমনে দিঘা কেন্দ্রের লড়াই এক আকর্ষণীয় মোড় নিতে চলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই কেন্দ্রে বিজেপি তাদের বিদায়ী বিধায়ক সঞ্জীব চৌরাসিয়াকে প্রার্থী করতে চলেছে। প্রায় ৪০০টি ভোটকেন্দ্র এবং ৪ লক্ষেরও বেশি ভোটারের দিঘা বিহারের বৃহত্তম বিধানসভা কেন্দ্র। ২০০৮ সালে সীমানা পুনর্বিন্যাসের পর দিঘা বিধানসভা আসনটি তৈরি হয়। ২০১০ সালের বিধানসভা নির্বাচনে জেডি(ইউ)-এর পুনম দেবী এখান থেকে জয়ী হন।
এরপর ২০১৫ সালে বিজেপির সঞ্জীব চৌরাসিয়া বিধায়ক হন। ২০২০ সালেও তিনি সিপিআই(এমএল)-এর শশী যাদবকে পরাজিত করে নিজের আসন ধরে রাখেন। ২০২০ সালে সঞ্জীব ৯৭,০৪৪টি ভোট পেয়েছিলেন, যেখানে সিপিআই(এমএল) প্রার্থী শশী যাদব পেয়েছিলেন ৫০,৯৭১টি ভোট।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া