শনিবার ২৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Bollywood: পদ্মবিভূষণে সম্মানিত হচ্ছেন চিরঞ্জীবী, সুশান্তকে ছাড়াই ‘দিল বেচারা’র সিক্যুয়েল?

সংবাদ সংস্থা, মুম্বই | | Editor: শ্যামশ্রী সাহা ১৮ জানুয়ারী ২০২৪ ১৩ : ১২
টিনসেল টাউনের মায়ানগরীতে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?-----

চিরঞ্জীবীর পদ্মবিভূষণ
মেগাস্টার চিরঞ্জীবীর টুপিতে আরও একটি পালক। ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে নাগরিক পুরস্কার অনুষ্ঠানে পদ্মবিভূষণে সম্মানিত হবেন, এমনটাই জানা গিয়েছে। ভারতীয় ছবিতে তাঁর অবদানের পাশাপাশি জনহিতকর কাজের জন্য ভারত সরকার এই সম্মানে সম্মানিত করছে। প্রসঙ্গত, পদ্মবিভূষণ ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। ১৬০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন পাশাপাশি, তাঁর তৈরি ব্লাড ব্যাঙ্ক সমাজসেবার অন্যতম নিদর্শন।

‘দিল বেচারা’র সিক্যুয়েল?
মুকেশ ছাবড়ার একটা পোস্ট শোরগোল ফেলে দিয়েছে। তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন ‘দিল বেচারা ২’। সঙ্গে সঙ্গে বলিউড ধরে নিয়েছে, তিনি ‘দিল বেচারা’র সিক্যুয়েল বানাচ্ছেন। খবর ছড়াতেই নড়ে বসেছে বলিউড। মন্তব্য বিভাগে শুভেচ্ছার বানভাসি। এই ছবি সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি। বিপরীতে সঞ্জনা সাংগি। খবর জেনে সুশান্তের অনুরাগীদের অবশ্য মিশ্র প্রতিক্রিয়া। তাঁদের অনুরোধ, সুশান্তকে ছাড়া যেন ছবিটি না বানানো হয়।

লিভ ইনেই খুশি!
রশ্মিকা মন্দানা-বিজয় দেবেরাকোণ্ডার নাকি বিয়ে? মার্চে তাঁদের বাগদান অনুষ্ঠিত হবে? ঘনিষ্ঠ সূত্র বলছে, সে গুড়ে বালি। তারকা যুগল নাকি তাঁদের কাছের মানুষদের জানিয়েছেন, লিভ ইনেই খুব খুশি তাঁরা। ফলে, বিয়ের মতো কোনও পদক্ষেপ করতে এক্ষুণি রাজি নন। যা ছড়িয়েছে সবটাই গুঞ্জন।

ফিল্মফেয়ারে ‘ঘুমর’
বহুদিন পরে ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়নে অভিষেক বচ্চন। তাঁর ‘ঘুমর’ মনোনয়ন পেয়েছে। খবর ছড়াতেই ‘ছোটা বি’র বাকি অভিনেতা বন্ধুরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন। তবে সবথেকে বেশি খুশি অমিতাভ বচ্চন। ছেলের গর্বে গর্বিত বাবা সামাজিক মাধ্যমে ফলাও করে সামাজিক মাধ্যমে সেখবর জানিয়েছেন। অভিষেকের প্রশংসাও করেছেন।

হলিউডে নূতনের নাতনি
কিংবদন্তি ভারতীয় অভিনেতা নূতনের নাতনি প্রনূতন বহেল "কোকো অ্যান্ড নাট" দিয়ে হলিউডে পা রাখছেন। তিনি মার্কিন অভিনেতা-ফিল্ম নির্মাতা রাহসান নূরের বিপরীতে অভিনয় করবেন। আদ্যন্ত প্রেমের ছবি এটি। পরিচালনায় রাহসান নূর। 

অক্ষয়ের সঙ্গে আবার!
একে একে অক্ষয় কুমারের পুরনো প্রেমিকা থুড়ি নায়িকারা ফিরছেন। রবিনা ট্যান্ডনের হাতে পুরস্কার তুলে দেওয়ার পরেই ‘মোহরা’ জুটি ফিরিয়ে আনার আবেদন জানিয়ে সোশ্যাল মিডিয়া ভেসেছে। দু’জনে সম্প্রতি একটি ছবিতে অভিনয়ও করেছেন। এবার কি শিল্পা শেট্টির পালা? ‘বাজিগর’ গার্ল নিজেই অক্ষয়ের বিপরীতে আবার অভিনয়ের ইচ্ছে জানিয়েছেন। তাঁর যুক্তি, তাঁদের শেষ ছবি ‘ধড়কন’ ব্লকবাস্টার। তাই এই জুটি ফিরলে বাণিজ্যে আবারও লক্ষ্মীলাভ হবে।




নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া