বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | ১৪ অক্টোবর প্রসেনজিৎ-দেব-জিতের কাছে 'বিশেষ' দিন, কেন এই দিন ভুলতে পারবেন না তিন সুপারস্টার?

Arpita Das | ১৪ অক্টোবর ২০২৫ ২০ : ০৮Soma Majumder

২০১০ সালের ১৪ অক্টোবর। ১৫ বছর আগে টলিউডের তিন সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ ও দেব-এর জন্য বিশেষ এক দিন ছিল।  টলিউড সাক্ষী থেকে ছিল এক পরিবর্তনের, এক বদল এসেছিল বাংলা সিনেপ্রেমীদের জীবনেও। তবে জানেন কি এই তিন তারকার কাছে কেন এদিন এতটা বিশেষ?
 
এদিন মুক্তি পেয়েছিল সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় 'অটোগ্রাফ'। প্রসেনজিৎ সকলের কাছে হয়ে উঠেছিলেন প্রথমবার অরুণ চট্টোপাধ্যায় বা টলিউড ইন্ডাস্ট্রি। এক অন্য প্রসেনজিৎকে দর্শকেরা পেয়েছিলেন এই বিশেষ দিনে। শুধু তাই নয়, নতুন এক পরিচালককেও পান দর্শক। প্রথম ছবির মাধ্যমে দর্শকের অত্যন্ত প্রিয় হয়ে ওঠেন সৃজিত মুখোপাধ্যায়। আর  বাকিটা ইতিহাস। 

 

অন্যদিকে, এই একই দিনে মুক্তি পায় রাজ চক্রবর্তীর পরিচালনায় 'দুই পৃথিবী'। যেখানে প্রথমবার দর্শকেরা একসঙ্গে দেখতে পান টলিউডের দুই সুপারস্টার দেব ও জিতকে। প্রথমবার একসঙ্গে একই ছবিতে দু'জনে অভিনয় করেন, যা প্রশ্রংসিত হয়েছিল দর্শক মহলে। আজও 'দুই পৃথিবী ২' কি আসবে, আজও দর্শকের মনে প্রশ্ন রয়েছে। শুধু তাই নয়, এই ছবির মতো আবার কবে একসঙ্গে দেখা যাবে দেব ও জিৎকে,  সেই প্রশ্নও ঘুরপাক খায় বাংলা সিনেপ্রেমীদের মনে। যদিও উত্তর অজানা। 

এসভিএফ প্রযোজনা সংস্থার এই দুই ছবি মুক্তি পায় একই দিনে। এই স্মৃতিকে খানিকটা উস্কে দিয়েছেন প্রযোজক শ্রীকান্ত মোহতা। আজ কয়েক ঘন্টা আগে সমাজমাধ্যমে পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে একটি ছবি ভাগ করে তিনি লেখেন, 'দারুন বড় কিছু আসতে চলেছে।' এই বিশেষ দিনে এমন একটি ছবি দেখে স্বাভাবিকভাবেই প্রশ্ন এসেছে, তবে কি রাজ চক্রবর্তীর পরিচালনায় অবশেষে হতে চলেছে 'দুই পৃথিবী ২'? অর্থাৎ আবার রাজের পরিচালনায় দেব-জিৎ জুটি? উত্তর অবশ্য বলবে সময়।

অন্যদিকে, এই বিশেষ দিন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাছেও খুব কাছের। দর্শকদের কাছে নিজের ইমেজ বদলে নতুন করে আসা তাঁর জন্যও যেন এক কেরিয়ারে নতুন শুরু ছিল। সমাজমাধ্যমে বুম্বা দা লেখেন, "অটোগ্রাফ- ১৫ বছর আগে এক তরুণ পরিচালকের স্বপ্ন, আর আমাদের সবার ভালোবাসা মিলে তৈরি হয়েছিল এক ইতিহাস। ধন্যবাদ  সৃজিত মুখার্জীকে, সাথে এসভিএফ-কে যে এই ছবির মাধ্যমে বাংলা সিনেমায় এক নতুন অধ্যায় শুরু করেছিলে। আর আরেক নতুন প্রতিভা  অনুপম রায়ের গান যা সারা ভারতে আলোড়ন সৃষ্টি করেছিলো। গর্ব হয়, এর অংশ হতে পেরেছিলাম। কিছু সিনেমা শুধু তৈরি হয় না, বেঁচে থাকে সময়ের সঙ্গে। অটোগ্রাফ তাদেরই একটি। অরুণ চ্যাটার্জী, অটোগ্রাফ।" 

তবে দেব বা জিৎ 'দুই পৃথিবী' নিয়ে এখনও কিছু পোস্ট করেননি। এই মুহূর্তে 'রঘু ডাকাত'-এর দুবাইতে মুক্তির কারণে পরিবারের সঙ্গে সেখানেই সময় কাটাচ্ছেন দেব। অন্যদিকে, জিৎ ভাগ করে নিয়েছেন অনুপম খের-এর সঙ্গে একটি বিশেষ ভিডিও। যেখানে স্বয়ং অনুপম খের জিৎকে বলছেন যে তিনি তাঁর কাজ অত্যন্ত পছন্দ করেন। যার উত্তরে জিৎ বলেন, "আপনি শুধু আমার পছন্দের নন, আমি আপনাকে ভালবাসি।" তবে এই দেব-জিতের অনুরাগীরা 'দুই পৃথিবী'র নানা স্মৃতি সমাজমাধ্যমে ভাগ করে নিচ্ছেন। অপেক্ষায় দিন গুনছেন তাঁরা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া