বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

After 54 Changes Rishav Basu Payel Sarkar Sourav Das starrer Bengali movie The Academy of Fine Arts Gets an Adult Certificate

বিনোদন | শিশু দিবসে এবার ‘অ্যাডাল্ট’ ছবি! ট্যারান্টিনো ঘরানার নগ্নতা ভরা বাংলা ‘অ্যাকাডেমি’ ছবি নিয়ে আগেভাগেই কী সতর্কবার্তা পরিচালকের?

Reporter: আজকাল ওয়েব ডেস্ক | লেখক: রাহুল মজুমদার ১৪ অক্টোবর ২০২৫ ১৭ : ০০Rahul Majumder

বাংলা সিনেমায় এর আগে এমন ঘটনা খুব একটা দেখা যায়নি। ৫৪টা কাটছাঁটের পর সেন্সর বোর্ডের ছাড়পত্র মিলল ‘দি অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’ ছবির। অবশ্য অ্যাডাল্ট সার্টিফিকেটের সঙ্গে! অর্থাৎ শুধুই প্রাপ্তবয়স্করা দেখতে পারবেন ঋষভ-সৌরভ-পায়েলের ‘দি অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’। ছবি মুক্তি পাচ্ছে আগামী ১৪ই নভেম্বর ২০২৫। এবং সেই ছবিই এবার মুক্তি পাচ্ছে ‘শিশু দিবস’-এ! তাই আগেভাগেই পরিচালক জয়ব্রত দাশের বিধিসম্মতি সতর্কীকরণ, “সপরিবারে দেখবেন না এই ছবি!”

 

 


জয়ব্রত দাশ পরিচালিত ‘দি অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’-এর মুক্তি স্থগিত হয়েছিল সেন্সর অনুমোদন ও অ্যানিম্যাল পারমিশনের জটিলতার কারণে। গত জুলাই মাসেই ছবি মুক্তির কথা থাকলেও, সবুজ সংকেত মেলে অবশেষে অক্টোবরে। মুক্তির নতুন তারিখ, ১৪ নভেম্বর ২০২৫, অর্থাৎ শিশু দিবসেই।

 

 

কিন্তু প্রশ্ন উঠছে, ‘শিশু দিবস’-এ অ্যাডাল্ট ছবি মুক্তি পাবে কেন? ছবির সহ-প্রযোজক সৌম্য সরকার ও সংকেত মিশ্রের যৌথ উত্তর, “প্রতি বছরই শিশুদের জন্য সিনেমা মুক্তি পায়, এবার নাহয় বড় হয়ে যাওয়া বাচ্চাদের জন্য একটা সিনেমা আসুক!” অর্থাৎ তাঁদের উত্তরেই যেন ঝরে পড়ছে হালকা দুষ্টুমি ও প্রচারের নিখুঁত কৌশল।

 

ছবির নির্মাণ প্রক্রিয়াটাও কম টালমাটাল নয়। ফিল্ম ইনস্টিটিউটের বন্ধুদের সঙ্গে মিলে সম্পূর্ণ স্বাধীনভাবে, নিজের অর্থেই চার বছর ধরে এই ছবি তৈরি করেছেন জয়ব্রত। কখনও ফান্ড শেষ, কখনও শুট বন্ধ— তবুও হাল ছাড়েননি পরিচালক। অবশেষে ছবিটি দাঁড়িয়েছে এক নিখাদ টিমওয়ার্কের প্রতীক হিসেবে।ছবিতে অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ, সৌরভ দাস, পায়েল সরকার, ঋষভ বসু, রাহুল অরুণোদয় ব্যানার্জি, অনুরাধা মুখার্জি, সুদীপ মুখার্জি, অমিত সাহা, অনিন্দ্য পুলক ব্যানার্জি, রানা বসু ঠাকুর ও অঞ্জন রায় চৌধুরী প্রমুখ।

 

 

জয়ব্রত দাশের কথায়, এটি একটি পাল্প অ্যাকশন থ্রিলার, পরিচালক কুইন্টিন ট্যারান্টিনোর প্রতি ভালবাসা থেকেই প্রেরণা। তবে থ্রিলারের সঙ্গে এখানে রয়েছে কমেডির এক ঠিকঠাক মিশেল- বাংলা দর্শকের জন্য একদমই নতুন অভিজ্ঞতা।

 

গল্প ঘোরে এক বিরল ও অমূল্য অ্যান্টিক মদের বোতল ঘিরে। কিছু ক্রিমিনাল মিলে সেই বোতল চুরির প্ল্যান করে, আর তারপরই শুরু হয় প্রতারণা, পরকীয়া, চুরি-ডাকাতি ও বিশ্বাসঘাতকতার টানটান দৌড়। নির্মাতাদের দাবি, পরিকল্পনা, অ্যান্টি-প্ল্যান, প্রতিশোধ, এবং প্রলোভনের খেলার পরতে পরতে উত্তেজনায় ভরা চিত্রনাট্য দর্শককে নিঃশ্বাস নিতে দেবে না।

 

 

টলিপাড়ায় গুঞ্জন, বাংলা ছবিতে এরকম ‘বোল্ড’ ও ‘বিস্ফোরক’ যৌন দৃশ্য আগে খুব একটা দেখা যায়নি। ফলে দর্শকও অপেক্ষায় অন্য ধারার পরীক্ষামূলক  সিনেমা দেখতে।

 

ছবিটি শেষ পর্যন্ত প্রযোজনা সহায়তা পেয়েছে সৌম্য সরকার ও প্রমোদ ফিল্মসের কর্ণধার প্রতীক চক্রবর্তীর। প্রতীকের কথায়, “বাংলায় পাল্প অ্যাকশন কমেডি জঁরটা এখনও অজানা। আমরা চাই এই সাহসী ছবিটা দর্শকের কাছে পৌঁছোক।”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া