বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Kangana Ranaut on Her Unique Rise to Bollywood Success and Comparing Herself with Shah Rukh Khan

বিনোদন | শাহরুখের সঙ্গে নিজের তুলনা করলেন কঙ্গনা, পাশাপাশি লাগামহীন কটাক্ষও করলেন ‘বাদশা’কে! ব্যাপারটা কী

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ১৪ অক্টোবর ২০২৫ ১৪ : ৫৬Rahul Majumder

অভিনয় থেকে রাজনীতির ময়দানে সফলতা পেয়েছেন কঙ্গনা রানাওয়াত। তাঁর প্রেম জীবন থেকেছে বরাবরই চর্চায়। অভিনেত্রীর নানা বেফাঁস মন্তব্যও নেটিজেনদের বিনোদনের খোরাক। এবার ফের নিজের 'কষ্ট'-এর কথা বলতে গিয়ে ফের বিতর্ক তৈরি করলেন কঙ্গনা। টেনে আনলেন শাহরুখ খানের নামও! 

সিনেমার জগতে নিজেকে প্রতিষ্ঠিত করতে এবং সাফল্য পেতে কঙ্গনা যে পথ বাছাই করে নিয়েছেন, তা নিঃসন্দেহে অন্যদের তুলনায় ভিন্ন। সম্প্রতি, এক অনুষ্ঠানে অভিনেত্রী নিজের সিনেমা জীবন ও সফলতার গল্প ভাগ করলেন। তিনি স্পষ্ট করলেন, তাঁর পরিবার অত্যন্ত সাধারণ এবং সরল, যা তাকে অন্য সফল অভিনেতাদের থেকে আলাদা করেছে।

কঙ্গনা বলেন, “আমি কেন এত সফল হয়েছি? সম্ভবত, আমার মতো কেউই গ্রাম থেকে এমনভাবে উঠে আসতে পারেনি এবং মূলধারার ছবিতে এমন সাফল্য পেতে পারেনি। আপনি যদি শাহরুখ খানের কথা বলেন, তিনি দিল্লির কনভেন্ট স্কুলে পড়েছেন। আমি এমন একটি গ্রামের মেয়ে, যার নাম হয়তো কেউ শোনেইনি, সেই গ্রামের নাম ভামলা।” তিনি আরও যোগ করেন, “ অনেকেই হয়তো আমার এই কথার সঙ্গে একমত হবেন না, তবে আমার মনে হয় আমার সাফল্যের অন্যতম কারণ হল,  আমি সাংঘাতিক সৎ। শুধু অন্যদের সঙ্গে নয়, নিজেকেও আমি মিথ্যা বলি না।”

হিমাচল প্রদেশের ভামলা গ্রাম থেকে উঠে আসা কঙ্গনা, কিশোরী বয়সে বাড়ি ছেড়ে মুম্বই এসেছিলেন। ১৯ বছর বয়সে গ্যাংস্টার সিনেমায় প্রথম কাজের সুযোগ পান। এরপর রাজ ২, ফ্যাশন সহ একাধিক জনপ্রিয় ছবির মাধ্যমে বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি। গত দশকে তিনটি ব্যাক-টু-ব্যাক সর্বোচ্চ আয়ের নারীকেন্দ্রিক ছবিতে মুখ্যভূমিকায় তিনি প্রমাণ করেছেন যে, তিনি নিজের প্রজন্মের অন্যতম প্রধান তারকা। কঙ্গনা চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও জিতেছেন।

অন্যদিকে, শাহরুখ খান দিল্লিতে জন্মগ্রহণ করেন। তার বাবা ন্যাশনাল স্কুল অফ ড্রামায় ক্যান্টিন চালাতেন এবং মা ছিলেন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। ছোট বয়সেই শাহরুখ তাঁর  মা-বাবা দু'জনকেই হারান। ছোটপর্দায় ধারাবাহিক ফৌজি এবং সার্কাস-এর মাধ্যমে পরিচিত হয়ে বড়পর্দায় আসেন ১৯৯১ সালে। ডর, বাজিগর এবং দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে-এর মতো সব সিনেমা তাকে বলিউডের তারকা বানায়। তিন দশকের বেশি সময় ধরে তিনি সেরা বক্স অফিস বাদশা  হিসেবে থেকে গিয়েছেন।

সম্প্রতি কঙ্গনার ইমার্জেন্সি ছবিটি বক্স অফিসে সাফল্য পাননি। তবে তার সামনে বড় খবর হল, তিনি আগামী বছর এক হরর ড্রামার মাধ্যমে হলিউডে পা রাখবেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া