বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Aneet Padda s 23rd Birthday Bash: Viral Video with Ahaan Panday Sparks Fresh Dating Rumours

বিনোদন | ‘সইয়ারা’ জুটি বাস্তবেও সম্পর্কে জড়িয়েছেন! চোখে চোখ রেখে, চারপাশের ভিড়ের মধ্যেও ঘনিষ্ঠভাবে অনীতকে এমন কী করলেন আহান?

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ১৪ অক্টোবর ২০২৫ ১৪ : ২২Rahul Majumder

বলিউডে নতুন তারকাদের মধ্যে এখন অন্যতম আলোচ্য জুটি আহান পাণ্ডে ও অনীত পাড্ডা। তাঁদের রসায়ন শুধু সিনেমার পর্দাতেই নয়, ইদানীং বাস্তব জীবনেও চর্চার কেন্দ্রে রয়েছে। তাঁরা নাকি একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছেন! আর সেই গুঞ্জন আরও জোরালো হল। 
পরিচালক মোহিত সুরির ‘সইয়ারা’ ছবির নায়িকা অনীত পাড্ডা ছুঁলেন ২৩-এর চৌকাঠ। গত ১৩ অক্টোবর ছিল তাঁর জন্মদিন। কিন্তু উদ্‌যাপন শুরু হয়েছিল আগের রাতেই— ঝলমলে ব়্যাম্পে ! ল্যাকমে ফ্যাশন উইকের গ্র্যান্ড ফিনালেতে তারুণ তাহিলিয়ানির শোস্টপার হয়ে আত্মপ্রকাশ করলেন অ্যানিত। সেই ঝলকেই যেন জন্মদিনের উৎসবের প্রথম ঘণ্টা বেজে উঠেছিল।

এর পরেই আসে এক মিষ্টি সারপ্রাইজ— তাঁর সহ-অভিনেতা তথা ঘনিষ্ঠ বন্ধু আহান পাণ্ডে-র জন্মদিনের শুভেচ্ছা বার্তা। ইনস্টাগ্রামে আহান পোস্ট করেন একগুচ্ছ অদেখা ছবি— একটি কোল্ডপ্লে কনসার্টে তোলা, যেটিতে অ্যানিত ও অহান একসঙ্গে উচ্ছ্বসিত মুহূর্তে বন্দি। তাঁদের অনুরাগীরা, যারা সোশ্যাল মিডিয়ায় ‘অহনীত’ নামে ভালবেসে ডাকেন এই জুটিকে, বলছেন, “এর থেকে ভাল বার্থডে রিটার্ন গিফট আর হয় না!”

কিন্তু এখানেই শেষ নয়। অনীতের জন্মদিনের আসর থেকেও এখন বেরিয়ে এসেছে এক্সক্লুসিভ ভিডিও ও অদেখা কিছু ছবি, যা রীতিমতো ভাইরাল। ভিডিওতে দেখা যাচ্ছে, কালো পোশাকে ঝলমল করছেন অনীত, সামনে কেক, পাশে অহান। কেক কেটে নেওয়ার পর আহান নিজ হাতে এক চামচ কেক তুলে খাওয়াচ্ছেন অনীতকে, পরস্পরের চোখে চোখ রাখা সেই মিষ্টি মুহূর্ত যেন সোশ্যাল মিডিয়ায় নতুন ঝড় তুলেছে।

নেটিজেনরা তাঁদের ভিডিও ও ছবি দেখে নিশ্চিত যে 'সাইয়ারা' জুটি বাস্তবেও জড়িয়েছেন সম্পর্কে! 
একজন লিখেছেন, “এতটাও অভিনয় করা যায় না, ওরা নিশ্চয়ই ডেট করছে!”
আরেকজনের মন্তব্য, “আহানের ওই তাকানোটা! কেক খাওয়ানোর পর একদম সিনেমার মতো দৃশ্য।”
কারও কথায়, “শেষে অনীত লজ্জা পেয়ে গেল, ওঁদের রসায়ন একেবারে অফ দ্য চার্টস।”
আর একজন তো সরাসরি বলেই ফেললেন, “ও ঠিক চুমু খেতে যাচ্ছিল, কিন্তু লোকজন দেখে থেমে গেল।”

এই ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল চর্চা - সত্যিই কি প্রেম করছেন অহান-অনীত?

এদিকে কাজের দিক থেকেও দু’জনেই খবরের শিরোনামে। অনীত পাড্ডা  সম্প্রতি কিয়ারা আডবানির জায়গায় মাডক ফিল্মসের শক্তি শালিনী ছবিতে সাইন করেছেন বলে খবর। অন্যদিকে, আহান পাণ্ডে  তৈরি হচ্ছেন শর্বরী ওয়াঘ-এর সঙ্গে একটি অ্যাকশন ছবির জন্য।

বলিউডের এই নতুন জুটি, অনস্ক্রিন হোক বা অফস্ক্রিন, তাদের রসায়ন এখনই ভক্তদের হৃদয়ে আগুন ধরিয়ে দিয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া