বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | একই ঘরে সুজান ও নায়িকার সঙ্গে হৃত্বিক...! ‘কহো না প্যায়ার হ্যায়’র শুটিংয়ের কোন গোপন কাণ্ড ফাঁস করলেন আমিশা?

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: নিজস্ব সংবাদদাতা ১৩ অক্টোবর ২০২৫ ২৩ : ২২Soma Majumder

প্রায় পঁচিশ বছর আগে বি-টাউনে ডেবিউ করেছিলেন আমিশা প্যাটেল এবং হৃতিক রোশন। এতক্ষণে নিশ্চয়ই সকলেই বুঝে গিয়েছেন, কোন ছবির কথা বলা হচ্ছে! ঠিকই ধরেছেন, ‘কহো না প্যায়ার হ্যায়’। প্রথম ছবিতেই তুমুল সাফল্যের ঝড় আসে তাঁদের কেরিয়ারে। স্বপ্নের মতো শুরু হয় মায়ানগরীতে পথ চলা। এককথায় প্রথম ছবিতেই বাজিমাত করেন তাঁরা। সুপারহিট সেই ছবির দৌলতে হৃত্বিক রোশন রাতারাতি তারকা হয়ে ওঠেন। সঙ্গে জনপ্রিয়তা পেয়েছিলেন আমিশাও। আজও বলিপাড়ার অন্যতম হিট ছবির জায়গা দখল করে রয়েছে রাকেশ রোশন পরিচালিত ‘কহো না প্যায়ার হ্যায়’। সম্প্রতি সেই ছবিরই শুটিংয়ের সময়ে এক ক্যামেরাবন্দি মুহূর্ত ভাগ করে নিয়েছেন পর্দার ‘সোনিয়া’।

বলিউডে বন্ধুত্বের মিষ্টি মুহূর্তগুলো মাঝে মাঝে সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায়। সম্প্রতি এমনই একটি মুহূর্ত শেয়ার করেছেন আমিশা। তিনি ইনস্টাগ্রামে একটি পুরনো ছবি পোস্ট করেছেন। যেখানে তাঁর সঙ্গে দেখা যায় হৃতিক রোশন, তাঁর প্রাক্তন স্ত্রী সুজান খানকে। তিনজনেই বেশ হাসিখুশি মেজাজে ধরা দেন। ছবিটি ‘কাহো না প্যায়ার হ্যায়’ ছবির শুটিংয়ের সময়ের একটি ডিনার পার্টিতে তোলা হয়েছিল।

আরও পড়ুনঃ ‘কান্তারা’র শুটিংয়ে পা ফুলে ঢোল, শরীরে তীব্র যন্ত্রণা! তবুও কোন ‘ঐশ্বরিক’ শক্তির জোরে ক্লাইম্যাক্স ফুটিয়ে তুলেছিলেন ঋষভ?

আমিশা ছবির সঙ্গে লিখেছেন, “মুম্বইয়ে আমার বাড়িতে সবচেয়ে মিষ্টি ডিনার পার্টি! হৃতিক রোশন এবং আমি শুটিংয়ের একটি শিডিউল শেষ করেছি। আমরা সবসময় আমাদের ছোট ছোট সাফল্য উদযাপন করতে ভালবাসি, এবং আমরা সেটি করেছি।” সেই পার্টিতে উপস্থিত ছিলেন হৃত্বিকের প্রাক্তন স্ত্রী সুজানও। আমিশা আরও যোগ করেছেন, “তিনজনের বন্ধুত্ব ছিল সত্যিই অটুট এবং মিষ্টি। আজকের ইন্ডাস্ট্রিতে এমন আন্তরিক সম্পর্ক বিরল, কিন্তু আমাদের মধ্যে সেই বন্ধুত্ব ছিল অদ্বিতীয়।” 

 

 

ছবিটি শেয়ার হওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভক্তরা। অনেকেই মন্তব্য করেছেন, “এটা সেই সময়ের সেরা বন্ধুত্বের স্মৃতি।” আবার কেউ লিখেছেন, “হৃতিক, আমিশা এবং সুজানের এই ছবি সত্যিই মনোমুগ্ধকর। তবে ‘থ্রোব্যাক’ ছবির মাধ্যমে এটুকু স্পষ্ট যে শুধু কাজ নয়, শুটিং সেটেও অভিনেতাদের মধ্যে ছিল আন্তরিক বন্ধুত্ব। 


প্রসঙ্গত, ২০০০ সালে মুক্তি পায় কাহো না প্যায়ার হ্যায়’ । মুক্তির পরই দর্শকদের মন জয় করে নেয় এই ছবি। এই ছবির হাত ধরে রাতারাতি তারকা হয়ে ওঠেন হৃতিক-আমিশা। এই ছবিটি তাঁর জীবন কীভাবে বদলে দিয়েছিল, এক সাক্ষাৎকারে তুলে ধরেছিলেন আমিশা। অভিনেত্রী কথায়, “সাধারণ ছেলে-মেয়ে থেকে আমরা রাতারাতি তারকা হয়ে উঠেছিলাম। রোহিত আর সোনিয়াও যেন জাতীয় ক্রাশ হয়ে গিয়েছিল। এটা একটা সাধারণ ছবি ছিল না। মানুষ এই চরিত্র দুটিকে গ্রহণ করেছিলেন। আমি তো বহু দিন ধরে এর মধ্যেই ডুবে ছিলাম। আমি জানি না, কীভাবে এটা হল। বিষয়টা বেশ অলৌকিক ছিল।”এরপর যদিও সাফল্যের মুখ সেভাবে দেখেননি অভিনেত্রী।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া