বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: নিজস্ব সংবাদদাতা ১৩ অক্টোবর ২০২৫ ২২ : ০১Soma Majumder
২০২২ সালে মুক্তি পাওয়া 'কান্তারা'র প্রথম ভাগ ছিল এক নিঃশব্দ ঝড়। ছোট বাজেটের ছবি হয়েও অপ্রত্যাশিত সাফল্য পেয়েছিল বক্স অফিসে। চমকে গিয়েছিল ছবি সমালোচকের দল। স্বাভাবিকভাবেই এই ছবির প্রিক্যুয়েল নিয়েও উত্তেজনা ছিল তুঙ্গে। আর মুক্তির পর দর্শককে এতটুকু নিরাশ করেনি 'কান্তারা: আ লেজেন্ড – চ্যাপ্টার ওয়ান'। একনাগাড়ে প্রশংসা কুড়িয়ে চলেছে ঋষভ শেঠির এই ছবি। বিশেষ করে ছবির ক্লাইম্যাক্স দৃশ্য মুগ্ধ করেছে সিনেপ্রেমীদের। আর চূড়ান্ত দৃশ্য ফুটিয়ে তুলতে কতটা পরিশ্রম করেছেন ঋষভ, নিজেই জানালেন অভিনেতা।
ছবির ক্লাইম্যাক্স বা চূড়ান্ত দৃশ্যের সময় ঋষভের শরীর ছিল ভীষণ ক্লান্ত, তাঁর পা ফুলে গিয়েছিল। তবুও থামেননি তিনি। সম্প্রতি সমাজ মাধ্যমে শেয়ার করা কিছু ‘বিহাইন্ড দ্য সিনস’ ছবিতে ফুটে উঠেছে কন্নড় অভিনেতার দাঁতে দাঁত চিপে শুটিংয়ের গল্প।
ছবিগুলোতে দেখা যাচ্ছে, একদিকে ঋষভের চোখে তীব্র ক্লান্তি, অন্যদিকে দৃঢ় মনোবল। তাঁর কথায়, ‘‘ক্লাইম্যাক্স অংশটি শুট করার সময় আমার পা ফুলে গিয়েছিল, সারা শরীর ছিল পরিশ্রান্ত। তবুও কাজ থামাইনি, কারণ এই দৃশ্যটাই ছিল পুরো সিনেমার প্রাণ।” তিনি আরও লিখেছেন, “সেই সময় শরীরের প্রতিটি অংশে ব্যথা ছিল। কিন্তু ঈশ্বরের আশীর্বাদ ও দর্শকদের ভালবাসাই আমাকে শক্তি দিয়েছিল। আজ যখন দেখি মানুষ সেই দৃশ্য দেখে অভিভূত, তখন মনে হয় সব কষ্ট সার্থক।”
ছবিগুলো প্রকাশ্যে আসতেই ঋষভকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটাগরিকরা। এক ভক্ত যেমন লিখেছেন, “এই ক্লাইম্যাক্সের জন্য কেউ প্রস্তুত ছিল না, অবিশ্বাস্য কাজ করেছেন আপনি।” আরেকজন মন্তব্য করেন, “আমি ছবিটা দু’বার দেখেছি। আপনার পরিশ্রম ও নিবেদনই ছবিটিকে অনন্য করেছে।”

‘কান্তারা’ শুধু রিশব শেট্টির অভিনয়ের নয়, তাঁর পরিচালনার জাদুরও সাক্ষী। ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত এই ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা দেশ জুড়ে রেকর্ড গড়ে প্রায় ৪০৭ কোটি টাকা আয় করেছিল। তারই প্রিক্যুয়েল 'কান্তারা: আ লেজেন্ড – চ্যাপ্টার ওয়ান’ মুক্তি পেয়েছে চলতি বছরের ২ অক্টোবর। মুক্তির কয়েক দিনের মধ্যেই ছবিটি বক্স অফিসে ঝড় তুলেছে। ইতিমধ্যেই আয় ছাড়িয়েছে ৬৫৫ কোটি টাকা।
দক্ষিণ ভারতের লোকগাথা ও দেবভক্তির মিশেলে গড়া এই কাহিনিতে গভীর আবেগের সঙ্গে ঋষভ নিজের সংস্কৃতি ও শিকড়কে ফুটিয়ে তুলেছেন। পরিচালক থেকে অভিনেতা-দুই ভূমিকাতেই তাঁর নিষ্ঠা ও শারীরিক পরিশ্রম সকলের মনকে ছুঁয়ে গিয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি