বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: নিজস্ব সংবাদদাতা ১৩ অক্টোবর ২০২৫ ২১ : ৫৫Soma Majumder
বলিউডে নতুন তারকাদের মধ্যে এখন অন্যতম আলোচ্য জুটি আহান পাণ্ডে ও অনীত পাড্ডা। তাঁদের রসায়ন শুধু সিনেমার পর্দাতেই নয়, ইদানীং বাস্তব জীবনেও চর্চার কেন্দ্রে রয়েছে। তাঁরা নাকি একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছেন! আর সেই গুঞ্জন আরও জোরালো করলেন আহান নিজেই। অনীতের জন্মদিনের ঠিক আগে একাধিক একান্ত মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করলেন তিনি। তবে কি প্রেমে সিলমোহর দিতে চায় জুটি? কৌতূহল উপচে পড়েছে অনুরাগীদের মনে।
সোমবার অনীতের ২৩তম জন্মদিন। জন্মদিনের শুভেচ্ছা বার্তার পোস্টে আহান ও অনীতের একসঙ্গে কোল্ডপ্লে ব্যান্ডের এক কনসার্টে অংশ নেওয়ার ছবি সামনে আসে। মিউজিক, আলো আর উচ্ছ্বাসে ভরা সেই রাতের কিছু মুহূর্ত ধরে রেখেছেন অভিনেতা, যা দেখে ভক্তরা বলছেন, “এটা নিছক বন্ধুত্ব নয়!”
তবে টুইস্ট এখানে নয়। মুম্বইয়ে চলতি বছরের শুরুর দিকে অর্থাৎ ‘সাইয়ারা’মুক্তি পাওয়ার অনেক আগে ছিল কোল্ডপ্লে কনসার্ট। অনীতের সঙ্গে যে আহান সেই অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন তা ছবি দেখে বেশ বোঝা গিয়েছে। তবে কি ছবির শুটিং-এর সময় থেকেই দু’জনের মধ্যে প্রেম শুরু হয়? অনুমান অনুরাগীদের।
আহানের পোস্ট করা ছবিগুলিতে দেখা যায়, তিনি ও অনীত উচ্ছ্বসিত হয়ে মঞ্চের পারফরম্যান্স উপভোগ করছেন। এক ছবিতে অনীত হাসিমুখে কোল্ডপ্লে-র গানে মগ্ন, আর আহান চোখ বন্ধ করে যেন সেই মিউজিকের তালে হারিয়ে গেছেন। আরও একটি ফ্রেমে মঞ্চের আলোয় আলোকিত অনীত, তাঁর হাতে জ্বলছে কোল্ডপ্লে কনসার্টের পরিচিত সিগনেচারএলইডি রিস্টব্যান্ড। তারকা জুটির মাঝের বোঝাপড়া যে কতটা গভীর তা এই ভিডিও ক্লিপগুলোতে চোখ রাখলেই স্পষ্ট।

অনীতের জন্মদিনের আগের এই ‘স্পেশাল পোস্ট’ ঘিরে স্বাভাবিকভাবেই শুরু হয়েছে ফিসফাঁস, নতুন আলোচনা। কেউ কেউ মজার ছলে লিখেছেন, “কোল্ডপ্লের আলোয় ফুটে উঠল নতুন লাভস্টোরি!” এককথায় আহানের পোস্ট দেখে সোশ্যাল মিডিয়ায় কমেন্টের বন্যা বইতে শুরু করেছে। কারওর মতে, “এটা শুধু থ্রোব্যাক নয়, প্রেমের ঘোষণা!” আবার কেউ বলছেন, “জন্মদিনের আগেই চমক!”
প্রসঙ্গত, গত জুলাই মাসে মুক্তি পায় সাইয়ারা। ছবিটি মুক্তির সময় থেকেই এই জুটিকে ঘিরে নানা গুঞ্জন ছড়ায়। একাধিক অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে, যা এই সম্পর্কের জল্পনা আরও বাড়িয়ে দেয়। তবে এখনও পর্যন্ত আহান বা অনীত কেউই তাঁদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি।

বলিউডে তারকাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে গসিপ নতুন কিছু নয়। তবে আহান পাণ্ডে ও অনীত পাড্ডার এই একান্ত মুহূর্ত নিঃসন্দেহে তাঁদের ভক্তদের কৌতূহল আরও বাড়িয়েছে। নতুন সিনেমার ঘোষণা, নাকি সম্পর্কের স্বীকৃতি? তা নিয়ে জল্পনা তুঙ্গে ভক্ত মহলে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি