বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | দীপিকার পাশে কঙ্কনা! ৮ ঘণ্টার কাজের দাবি নিয়ে জোর গলায় কী বললেন বঙ্গতনয়া?

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: সোমা মজুমদার ১৩ অক্টোবর ২০২৫ ১৭ : ২৪Soma Majumder

বলিউডের অন্দরে এখন অন্যতম চর্চিত বিষয় হল দীপিকা পাড়ুকোনের পরপর দুই বড় ছবি থেকে সরে দাঁড়ানো। প্রথমে তিনি ছেড়েছিলেন সন্দীপ রেড্ডি ভঙ্গার 'স্পিরিট', নেপথ্যে উঠে এসেছিল তাঁর ৮ ঘণ্টার কাজের শিফটের দাবি। তারপর আসে আরও বড় খবর— 'কল্কি ২৮৯৮ এডি'-র সিক্যুয়েল থেকেও সরে দাঁড়িয়েছেন অভিনেত্রী! স্বভাবতই বলিপাড়া এই সিদ্ধান্তে দ্বিধাবিভক্ত। কারও মতে দীপিকার দাবি যুক্তিযুক্ত, আবার কেউ বলছেন, এটা প্রযোজকদের জন্য অত্যন্ত সমস্যাজনক। এই বিতর্কে এবার মুখ খুললেন অভিনেত্রী তথা পরিচালক কঙ্কনা সেন শর্মা। 

দীপিকার বক্তব্যের পাশে দাঁড়িয়েছেন ‘মেট্রো ইন দিনো’-র অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই কাজের সময়ের প্রসঙ্গে কঙ্কনা বলেন, “আমি মনে করি, আমাদের ইন্ডাস্ট্রিতেও মানবিক কর্মঘণ্টা থাকা খুবই জরুরি। আমরা তো নিউরোসার্জন নই, যেখানে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। সিনেমা বানানো অবশ্যই কঠিন কাজ, কিন্তু তার মানে এই নয় যে শারীরিক ও মানসিক সুস্থতা বিসর্জন দিতে হবে।”

আরও পড়ুনঃ ‘পাঞ্জাব কি এটা মেনে নেবে?’ চুম্বন দৃশ্য করে রোষের মুখে পড়ার ভয়ে বলিউডকে ‘না’ নায়িকার

তিনি আরও জানান, অভিনেতা-অভিনেত্রীরা প্রায়ই দিনে ১২ ঘণ্টারও বেশি সময় ধরে শুটিং করেন। অনেক সময় টানা কয়েক সপ্তাহ ছুটি না পেয়েই কাজ চালিয়ে যেতে হয়। এতে শারীরিক ক্লান্তির পাশাপাশি মানসিক চাপও ভয়ানকভাবে বেড়ে যায়। কঙ্কনার মতে, “এই আলোচনা কেবল আরামের জন্য নয়। এটি আসলে এমন এক কাজের পরিবেশ তৈরির দাবি যেখানে কর্মীরা পর্যাপ্ত বিশ্রাম পাবেন, সৃজনশীলভাবে আরও ভাল কাজ করতে পারবেন” 


ক্লান্তি নয়, প্রেরণাই যেন কাজের মূল চালিকাশক্তি হয়, এমনটাই মনে করেন কঙ্কনা। তাঁর আরও সংযোজন, সঠিকভাবে পরিকল্পিত শুটিং শিডিউল শুধু অভিনেতা নয়, পুরো টিমের কাজের মান বাড়াতে সাহায্য করবে। “যখন মানুষ ঠিকঠাক বিশ্রাম পায়, তখনই সে নিজের সেরাটা দিতে পারে,” বলেন কঙ্কনা।


প্রসঙ্গত, দীপিকা পাড়ুকোনের মন্তব্যের পর থেকেই বলিউডে ৮ ঘণ্টার শিফট নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকে দীপিকার সঙ্গে একমত হলেও, কেউ কেউ মনে করেন চলচ্চিত্র শিল্পের স্বভাবগত কারণে সময় সীমা নির্ধারণ করা কঠিন। তবে কঙ্কনা সেন শর্মার মতো অভিনেত্রীদের বক্তব্যে স্পষ্ট যে বলিউডেও এখন কাজের পাশাপাশি সুস্থতা ও মানবিকতার দিক সমান গুরুত্ব দেওয়ার সময় এসেছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া