বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | 'আমার পায়ে পড়ে কাজ চাইবে...,' সলমনকে বিদ্রুপ অভিনব কাশ্যপের! পাল্টা জবাবে কী বললেন 'ভাইজান'? 

সংবাদসংস্থা মুম্বই | ১৩ অক্টোবর ২০২৫ ১৫ : ৫০Snigdha Dey

বলিউডের ভাইজান সলমন খান এবং পরিচালক অভিনব কাশ্যপের মধ্যে ১৫ বছরের পুরনো তিক্ত সম্পর্ক এখনও বহাল। ২০১০ সালে ব্লকবাস্টার হিট 'দাবাং'-এর পরিচালক ছিলেন অভিনব কাশ্যপ। ছবিটি বক্স অফিসে সাফল্য পেলেও, সলমন ও কাশ্যপ, দু'জনের কাছেই এর অভিজ্ঞতা মোটেই সুখকর ছিল না। সম্প্রতি এই পুরনো ঝগড়ার নতুন অধ্যায় শুরু হয়েছে।

 

 

অভিনব কাশ্যপ সম্প্রতি একটি পডকাস্ট সাক্ষাৎকারে সলমন খান এবং তাঁর পরিবারের বিরুদ্ধে একাধিক চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন। কাশ্যপের দাবি, সলমন 'দাবাং'-এর সাফল্যের অযাচিত কৃতিত্ব নিয়েছেন এবং তিনি শুধু মাত্র স্টারডম নিয়েই আগ্রহী, অভিনয় নিয়ে নয়। তিনি সালমানকে 'গুণ্ডা' এবং 'বদমেজাজি' বলে অভিহিত করেছেন। কাশ্যপ এও দাবি করেন যে খান পরিবার তাঁর এবং তাঁর ভাই, পরিচালক অনুরাগ কাশ্যপের কেরিয়ার নষ্ট করার চেষ্টা করেছে। কাশ্যপ আরও গুরুতর অভিযোগ করে বলেছেন যে সলমন খান তাঁর শরীর ধরে রাখার জন্য ইঞ্জেকশন ব্যবহার করেন এবং তাঁর সিক্স-প্যাক ভুয়ো।

 

 

অভিনব আরও বলেছিলেন যে, একদিন সলমন তাঁর কৃতকর্মের জন্য আফসোস করবেন এবং তাঁর পায়ে পড়ে কাজ চাইবেন। এই নিয়ে তোলপাড় নেটপাড়া। তবে এই ঘটনায় চুপ থাকেননি সলমন।এর উপযুক্ত জবাবও দিয়েছেন তিনি। স্ট্যান্ড-আপ কমেডিয়ান রবি গুপ্তা যখন 'বিগ বস ১৯'-এ ছিলেন, সেই সময়েই সলমন বিষয়টি তুলে ধরেন।

 

 

আরও পড়ুন: শেফালী শাহের 'গোপন' ভিডিও রেকর্ডিং আছে আরবের কাছে! লুকিয়ে কী ক্যামেরাবন্দি করেছিলেন অক্ষয়-পুত্র?

 

 

শো-এ অভিনবের নাম না করেই তিনি বলেন, "আমাদের একজন দাবাং মানুষ আছেন, উনিও আজকাল লেগে পড়েছেন। এখন উনি আমার সঙ্গে আমির আর শাহরুখকেও জড়িয়ে ফেলেছেন। আমি গত 'উইকএন্ড কা বার'-এও বলেছিলাম, কাজ করো বন্ধু, কারও কিছু যায় আসে না। আজকে আরও একবার জানতে চাই, কাজ কি পেয়েছ ভাই?"

 

 

এরপর সলমন যোগ করেন, "এভাবে আচরণ করার পর, সবার নামে কাদা ছোড়া ঠিক নয়। যাদের নাম নিচ্ছ, তাঁরা কেউই তোমার সঙ্গে ভবিষ্যতে কাজ করবেন না। এমনকী যাঁরা তাদের সঙ্গে যুক্ত, তাঁরাও করবেন না। আমরা যখন তোমাকে একটি ছবি অফার করেছিলাম, তুমি নিজেই না বলেছিলে। এত প্রশংসা, এত সম্মান তুমি নিজেই নষ্ট করে ফেলেছ। আমার কষ্ট একটাই- তুমি নিজেই নিজের কেরিয়ার ধ্বংস করে ফেলেছ।"

 

এরপর অভিনেতা আরও বলেন, "যদি কারও পরিবারের পিছনে পড়তে চাও, তবে নিজের পরিবারের দিকেও একবার তাকাও। নিজের ভাই, মা-বাবা, স্ত্রী-সন্তান- তাঁদের সঙ্গে সময় কাটাও, তাঁদের যত্ন নাও। এটা অন্তত করো। আমি জানি, তাঁরা তোমাকে নিয়ে চিন্তিত। কেউ যদি তোমাকে পরামর্শ দেয়, ভেবে শুনে কথা বলো। আমি চাই তুমি এগিয়ে যাও, তুমি প্রতিভাবান মানুষ, ভাল লেখক। ভুল পথে যেও না, সঠিক পথে ফিরে আসো। উপরের উনিই দেখবেন তোমার জন্য। আর তুমি বলেছিলে আমাকে হাঁটু গেড়ে বসতে! আমি তো প্রতিদিন সকালে হাঁটু গেড়ে বসি, তবে সেটা ঈশ্বরের জন্য।"

 


দু'তরফের এই ঠাণ্ডা লড়াই চলছে! এর শেষ পরিণতি কী? নেটপাড়ায় উঠে আসছে এই প্রশ্ন। তবে জবাব এখনও অধরা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া