শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সংবাদ সংস্থা মুম্বই | ১৩ অক্টোবর ২০২৫ ১৬ : ১৫Sanchari Kar
চুম্বন দৃশ্য করবেন না। শুধুমাত্র সেই কারণে ক সময় একাধিক বলিউড প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন অভিনেত্রী সোনম বাজওয়া। তিনি বলেন, এই সিদ্ধান্তটি ব্যক্তিগত বিশ্বাস থেকে নয়, বরং ভয় ও আত্মসন্দেহ থেকেই এসেছিল।
পাঞ্জাবি অভিনেত্রী সোনম প্রথম দিকে এমন বেশ কয়েকটি বলিউড ছবির প্রস্তাব প্রত্যাখ্যান করেন, যেখানে চুমুর দৃশ্য ছিল, কারণ তিনি ভয় পেতেন—তার পাঞ্জাবি দর্শকরা এই বিষয়টি কীভাবে নেবেন। হয়তো সেই দৃশ্যের ফলে তাঁকে রোষের মুখে পড়তে হবে।
এক সাক্ষাৎকারে সোনম জানান, তাঁর কর্মজীবনের শুরুতে জনমতের ভয় তাঁকে অনেকটা আটকে রেখেছিল। অভিনেত্রী জানান, পাঞ্জাবে তাঁর প্রচুর অনুরাগী। আর সেই কারণেই ভয়-সঙ্কোচ জাঁকিয়ে বসেছিল তাঁর মনে। প্রশ্ন জেগেছিল, তিনি যদি পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেন, তাহলে দর্শক তাঁকে কীভাবে দেখবে।
“আমি কয়েকটি বলিউড ছবিতে ‘না’ বলেছিলাম, কারণ বারবার ভাবতাম—পাঞ্জাব কি এটা মেনে নেবে? আমাদের এখানে পরিবারের সবাই মিলে সিনেমা দেখার চল… তাই আমি তখন খুব ভয় পেতাম চুমুর দৃশ্য করতে। ভাবতাম, ‘মানুষ কী বলবে? যাঁরা আমাকে এখানে নিয়ে এসেছেন, তাঁরা কীভাবে নেবেন? আমার পরিবার কি বুঝবে যে এটা শুধু অভিনয়ের অংশ?’ এসব প্রশ্নই আমার মাথায় ঘুরত,” বলেন সোনম।
‘ক্যারি অন জট্টা ৩’ খ্যাত অভিনেত্রী জানান, তাঁর দ্বিধার মূলে ছিল নিজের ভাবমূর্তি রক্ষা করার তাগিদ এবং নিজের মূল দর্শকগোষ্ঠীর প্রতি সম্মান প্রদর্শন। সোনম বলেন, তিনি কখনওই সেই মানুষগুলিকে হতাশ করতে চাননি, যাঁরা শুরু থেকেই তাঁর পাশে ছিলেন। তাই নিজের শিকড় ও পারিবারিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা থেকে কিছু সীমা টেনে নিয়েছিলেন।
তবে কয়েক বছর আগে বাবা-মায়ের সঙ্গে খোলামেলা আলোচনার পর তাঁর মানসিকতা বদলে যায়। তিনি বলেন, “কিছু বছর আগে আমি অবশেষে মা-বাবার সঙ্গে এই নিয়ে কথা বলি। তাঁরা বললেন, ছবির যদি প্রয়োজনে এরকম দৃশ্য করতে হয়, তাহলে ঠিক আছে। আমি অবাক হয়ে গিয়েছিলাম। ভাবছিলাম, আগে কেন কথা বলিনি? আমরা অনেক সময় মাথার ভিতরই ভুল ধারণা তৈরি করি।”
সোনম মডেল হিসাবে কেরিয়ার শুরু করেন। এবং ২০১৩ সালে ‘বেস্ট অব লাক’ ছবির দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। ২০১৪ সালের ‘পাঞ্জাব ১৯৮৪’ ছবিতে সাবলীল অভিনয়ের জন্য ব্যাপক প্রশংসা পান।
এরপর তিনি ‘নিক্কা জইলদার’, ‘ক্যারি অন জট্টা ৩’, ‘সর্দার জি’-এর মতো বহু হিট ছবি উপহার দেন এবং ধীরে ধীরে পাঞ্জাবি সিনেমার অন্যতম জনপ্রিয় মুখ হয়ে ওঠেন।
পাশাপাশি সোনম বলিউডেও কাজ করেছেন। তালিকায় রয়েছে ‘স্ট্রিট ড্যান্সার ৩ডি’এর মতো ছবি। এছাড়াও তামিল এবং তেলুগু ছবিতেও অভিনয় করেছেন।
সম্প্রতি তাঁকে অক্ষয় কুমারের ‘হাউসফুল ৫’ ছবিতে দেখা গিয়েছে। তাঁর ‘এক দিওয়ানে কি দিওয়ানিয়াত’ ছবিটি ২১ অক্টোবর মুক্তি পেতে চলেছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি