শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ১২ অক্টোবর ২০২৫ ১৪ : ৫৩Rahul Majumder
নেটপাড়ায় বিতর্কের শিরোনামে এবার কাজল! তাঁর সঙ্গে জড়াল জয়া বচ্চনের নাম। শুরু থেকেই শুরু করা যাক গোটা বিষয়টি। চিরচেনা হাসি, সেই প্রাণবন্ত কাজলকে এবার দেখা গেল একেবারে অন্য রূপে। ব্যস্ততার মাঝে সম্প্রতি মুম্বই বিমানবন্দরে ধরা পড়লেন তিনি, সম্পূর্ণ টিমসহ। নেভি ব্লু কো-অর্ড সেটে পোশাকে, মুখে সার্জিক্যাল মাস্ক-সব মিলিয়ে বেশ ক্লান্তই দেখাচ্ছিল অভিনেত্রীকে।
কিন্তু যতটা সহজ ছিল তাঁর উপস্থিতি, ততটাই জটিল হয়ে গেল এক মুহূর্তে! ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া একটি ভিডিওয় দেখা যায়—কাজল বিমানবন্দর থেকে বেরোচ্ছেন, তখনই এক ভক্ত এগিয়ে এসে তাঁর কাছে অটোগ্রাফ চান। কিন্তু তাতে কী? এক মুহূর্তের জন্যেও অভিনেত্রী থামেননি। ভদ্রভাবে ‘না’ বলে হাঁটতে থাকেন তিনি। ওই ভক্ত বারবার অনুরোধ করলেও, কাজল নিজের সিদ্ধান্তে অটল থাকলেন।
এই ভিডিও ভাইরাল হওয়ার পরই শুরু হল নেটদুনিয়ার ঝড়। অনেকেই কাজলের এই আচরণ দেখে ক্ষোভ উগরে দেন। এক নেট ব্যবহারকারী লেখেন, “না বলতে যতক্ষণ লাগল, ততক্ষণে অটোগ্রাফযুক্ত হেসেখেলে দিব্যি দিয়ে দিতে পারতেন।” অন্য কেউ কটাক্ষ করে বলেন, “ ওহে কাজল, এই মানুষগুলোর জন্যই তো তুমি আজ তারকা!” আরেকজনের বক্তব্য, “বেচারা! ছেলেটার দিনটাই নষ্ট করে দিলেন।” কেউ কেউ অবশ্য লিখেছেন, “তারকাদের জীবনও খুব একটা সহজ নয়। সব সময় হাসি-মজা করা যায় না। কাজল খুব ভদ্রভাবেই না বলেছেন। হয়তো অন্য দিন হলে অটোগ্রাফ দিতেনও।”
তবে সবাই যে এতটা সহানুভূতিশীল ছিলেন, তা নয়। অনেকেই সরাসরি বলেছেন, “কাজলের মধ্যে জয়া বচ্চনের ছায়া দেখা যাচ্ছে স্পষ্টভাবে।” কেউ লিখেছেন, “এই তো, একজন দ্বিতীয় জয়া বচ্চন তৈরি হচ্ছে!” আরেকটি মন্তব্যে লেখা, “ওর এই অহংকারটাই সমস্যা।”
ভিডিওর ক্যাপশনেই ছিল প্রশ্ন—“ভক্তের অটোগ্রাফের অনুরোধে কাজলের ‘ভদ্র’ অজুহাত! সত্যিই কি এত জরুরি ছিল না বলা?” এক নেটিজেন তার উত্তরে লেখেন, “ভদ্র? একদমই না, ওর আচরণ থেকেই ফুটে বেরোচ্ছে তীব্র অহংকার।”
প্রসঙ্গত, ৫১ বছর বয়সেও বলিপাড়ায় অভিনেত্রী হিসেবে কাজলের দাপট অটুট। সম্প্রতি অ্যামাজন প্রাইম ভিডিওয় ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল’ শো-তে সঞ্চালক হিসেবে দেখা যাচ্ছে তাঁকে, টুইঙ্কল খান্নার সঙ্গে। এছাড়া চলতি বছরেই মুক্তি পেয়েছে কাজলের দুটি ছবি—‘মা’ ও ‘সরজমিন’, যেখানে যথাক্রমে অম্বিকা ও মেহের মেনন চরিত্রে নজর কাড়েন তিনি।
এছাড়া নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে তাঁর ওয়েব সিরিজ ‘দ্য ট্রায়াল’-এর দ্বিতীয় সিজন। আগামী দিনে তিনি দেখা দেবেন ‘মহারাগ্নি: কুইন অফ কুইন্স’ ছবিতে, যেখানে তাঁর সঙ্গে রয়েছেন প্রভু দেবা, নাসিরউদ্দিন শাহ, সাম্যুক্তা, যীশু সেনগুপ্ত, আদিত্য সিল, প্রমোদ পাঠক ও ছায়া কদম।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি