মঙ্গলবার ২১ জুলাই ২০২৬
সম্পূর্ণ খবর
সংবাদ সংস্থা মুম্বই | ১২ অক্টোবর ২০২৫ ১৩ : ২৩Sanchari Kar
বলিউড অভিনেত্রী এবং প্রাক্তন মিস ইন্ডিয়া ইউনিভার্স সঙ্গীতা বিজলানি বাড়িতে ডাকাতির ঘটনার পরও এখনও মানসিক আঘাত এবং উদ্বেগ থেকে পুরোপুরি মুক্ত হতে পারেননি। ‘ত্রিদেব’ খ্যাত এই অভিনেত্রী শনিবার পুনেতে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন, যেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি ডাকাতির ঘটনায় নিজের ক্ষোভ প্রকাশ করেন এবং পুলিশের কাছে দ্রুত তদন্ত সম্পন্ন করার অনুরোধ জানান।
সঙ্গীতা বলেন, “আমি পুনেতে এসেছি বিশেষভাবে এসপি সন্দীপ সিং গিলের সঙ্গে দেখা করতে। আমি তাঁকে অনুরোধ করেছি যেন তিনি বিষয়টি দ্রুত দেখেন, কারণ আমার বাড়িতে চুরি হয়েছে। আমি একজন নারী হিসাবে আমার নিজের বাড়িতেই এখন খুব আতঙ্কিত বোধ করছি। এই বাড়িতেই আমি গত ২০ বছর ধরে থাকছি।”
প্রসঙ্গত, পুনের পাওনধারান এলাকায় অবস্থিত সঙ্গীতা বিজলানির বাংলোতে কয়েক মাস আগে ডাকাতির ঘটনা ঘটে। চোরেরা বাংলোর পিছনের দিক দিয়ে প্রবেশ করে প্রথম তলায় থাকা একটি টেলিভিশন যার মূল্য প্রায় সাত হাজার টাকা এবং ৫০ হাজার নগদ অর্থ নিয়ে যায়। মোট ক্ষতির পরিমাণ প্রায় ৫৭ হাজার টাকা।
বাংলোটি পুনে জেলার টিকোনা পেঠ এলাকায় অবস্থিত এবং চার মাস ধরে খালি ছিল। ঘটনাটি ধরা পড়ে ১৮ জুলাই সকালে, যখন সঙ্গীতা সকাল ৯.৩০টার দিকে সেখানে পৌঁছন। এরপরই জানা যায়, ডাকাতেরা পিছনের গেট ভেঙে ভিতরে ঢুকে জিনিসপত্র চুরি করেছে। লোনাভলা রুরাল থানায় এই ঘটনায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশের মতে, অভিযোগটি করেছেন সঙ্গীতার এক কর্মচারী। এখনও পর্যন্ত অভিযুক্তদের খোঁজ মেলেনি।
৬৫ বছর বয়সি সঙ্গীতার বিনোদনজগতে যাত্রা শুরু হয় মাত্র ১৬ বছর বয়সে মডেলিংয়ের মাধ্যমে। ১৯৮০ সালে তিনি মিস ইন্ডিয়া ইউনিভার্সের খেতাব জেতেন এবং দক্ষিণ কোরিয়ার সিওলে অনুষ্ঠিত মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেন। সেখানে তিনি ‘সেরা ন্যাশনাল কস্টিউম’ পুরস্কার পান। সেই পোশাকটি ডিজাইন করেছিলেন তাঁর মা, পুনম বিজলানি।
এরপর ১৯৮৮ সালে আদিত্য পাঞ্চোলির বিপরীতে ‘কাতিল’ সিনেমার মাধ্যমে তিনি বলিউডে অভিষেক করেন। পরবর্তীতে তিনি ‘ত্রিদেব’, ‘হাতিয়ার’, ‘জুর্ম’, ‘যোদ্ধা’, ‘যুগন্ধর’, ‘ইজ্জত ‘ এবং ‘লক্ষ্মণ রেখা’র মতো একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেন।
বর্তমানে চুরির ঘটনায় তিনি আতঙ্কিত হলেও সঙ্গীতা জানিয়েছেন যে তিনি দ্রুত বিচার এবং নিরাপত্তার আশায় পুলিশের সহযোগিতা প্রত্যাশা করছেন।
বলিউডের অন্যতম আলোচিত প্রেমের কাহিনিগুলির মধ্যে একটি ছিল সলমন খান এবং সঙ্গীতা বিজলানির সম্পর্ক। আটের দশকের শেষদিকে দু’জনের দেখা হয় মডেলিং দুনিয়ায়, এবং সেখান থেকেই শুরু হয় ঘনিষ্ঠতা। দু’জনের প্রেম ছিল গভীর, এমনকি তাঁদের বিয়ের কার্ড পর্যন্ত ছাপা হয়ে গিয়েছিল বলে জানা যায়। কিন্তু শেষ মুহূর্তে অজানা কারণে বিয়ে ভেঙে যায় এবং তাঁরা আলাদা হয়ে যান। তবুও বিচ্ছেদের পরেও দু’জনের মধ্যে সম্মান ও বন্ধুত্ব বজায় রয়েছে। আজও সলমনের জীবনে সঙ্গীতা এমন একজন ব্যক্তি, যাঁকে তিনি ‘বিশেষ বন্ধু’ হিসাবে পরিচয় দেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি