শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Smriti Irani shares how her husband introduced her to Salman and Shah Rukh Khan

বিনোদন | ‘সলমন একেবারে অপদার্থ…’ ‘টাইগার’-এর বিষয়ে বলতে গিয়ে কেন এই মন্তব্য স্মৃতি ইরানির?

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ১২ অক্টোবর ২০২৫ ১৩ : ০৩Rahul Majumder

গত বছর আমেঠী কেন্দ্রে হেরে যান বিজেপি নেত্রী। তার পর থেকেই রাজনীতির জগতে গরহাজির তিনি। অভিনয়ে ফেরার পর থেকে ফের চর্চার কেন্দ্রে স্মৃতি। এবার স্মৃতি ইরানি জানালেন এক পুরনো গল্প—যা সরাসরি জুড়ে আছে বলিউডের দুই তারকার সঙ্গে। এই মজার স্মৃতিচারণায় স্মৃতি জানিয়েছেন, তাঁর স্বামী জুবিন ইরানিই প্রথম তাঁকে পরিচয় করিয়ে দেন সলমন খান ও শাহরুখ খানের সঙ্গে। আর সলমনকে প্রথমবার দেখার স্মৃতিটা বেশ ফিল্মি ছিল তাঁর!

স্মৃতির কথায়, “সেন্ট জেভিয়ার্স কলেজে সলমন আর জুবিন সহপাঠী ছিল। একদিন জুবিন আমাকে নিয়ে সলমনের বাড়িতে গেল, পরিচয় করিয়ে দেবে বলে। তখন সলমনের বাবা সেলিম খান ঘরে ছিলেন। তিনি আমাকে বললেন—‘তোমার স্বামী আর আমার ছেলে- এই দু'জনে  কী করত জানো? দু’জনে মিলে আমার গাড়ি চুরি করে নিয়ে বেরিয়ে যেত! তারপর একেবারে নিখোঁজ দু’জনেই! মানে দু'জনেই একেবারে অপদার্থ!’ আমি তো তখন দাঁড়িয়ে আছি চুপ করে, আর সলমন আর জুবিনও ওদিকে মাথা নীচু করে আছে।”

 


শুধু সলমন নয়, শাহরুখ খানের সঙ্গেও প্রথম দেখা হয়েছিল তাঁর স্বামীর সুবাদেই। স্মৃতি হেসে বলেন, “জুবিন শাহরুখকে চিনত, তাই আমি ওকে বলতাম, প্লিজ শাহরুখকে বলো আমাকে একটা সাক্ষাৎকার দিক। একদিন শাহরুখ মজা করে বলেছিল, ‘বিয়ে করো না, আমি বলে দিচ্ছি।’ আমি বলেছিলাম—‘ভাই, বলতে যে একটু দেরি করে ফেললে!’”

 

দিল্লির এক মারাঠি–পাঞ্জাবি–বাংলা পরিবারে জন্ম স্মৃতির। ১৯৯৪ সালে মডেল ও অভিনেত্রী হিসেবে পা রাখেন বিনোদন জগতে। অভিনেত্রী হওয়ার আগে এক বহুজাতিক বেকারি সংস্থার বিপণন কর্মী হিসাবে কাজ করতেন। দোকান ধোয়ামোছার কাজ ছাড়া অন্য কাজ ওখানে ছিল না তখন। জীবিকার প্রয়োজনে সে কাজই করতে হত তাঁকে। প্রতি মাসে বেতন পেতেন ১৫০০ টাকা। সেই টাকা সঞ্চয় করে সৌন্দর্য প্রতিযোগিতায় যোগ দেন স্মৃতি। সেই শুরু। তারপর পিছনে ফিরে তাঁকাতে হয়নি।কিউঁকি সাস ভি কভি বহু থি ধারাবাহিকে তুলসী বিরানি চরিত্রে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা পান। সম্প্রতি, স্মৃতি আবারও তুলসী হয়ে ফিরেছেন ছোট পর্দায়, কিউঁকি সাস ভি কভি বহু থি-র রিবুট সংস্করণে। মিহির চরিত্রে ফের দেখা যাচ্ছে অমর উপাধ্যায়কেও। সিরিয়ালটি সম্প্রচারিত হচ্ছে স্টার প্লাসে, দেখা যাচ্ছে জিওহটস্টারেও।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া