শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ১২ অক্টোবর ২০২৫ ১১ : ৩২Snigdha Dey
স্টার জলসার ধারাবাহিক 'উড়ান'-এ নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন রত্নপ্রিয়া দাস। বিপরীতে দেখা গিয়েছিল অভিনেতা প্রতীক সেনকে। এই মেগার হাত ধরে দর্শকের কাছে জনপ্রিয়তা অর্জন করেছিল প্রতীক-রত্নপ্রিয়ার জুটি।
ধারাবাহিক শেষ হতেই তাই তাঁদের ফের পর্দায় দেখার অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। যদিও প্রতীক অপেক্ষার অবসান ঘটিয়েছেন। বহু বছর স্টার জলসায় কাজ করার পর, জি বাংলার ধারাবাহিক 'দাদামণি' নিয়ে ছোটপর্দায় ফিরেছেন তিনি। প্রযোজনায় নীলাঞ্জনা সেনগুপ্তর 'নিনি চিনি'জ মাম্মা' প্রোডাকশন হাউজ। এই ধারাবাহিকে প্রতীকের বিপরীতে দেখা যাচ্ছে অভিনেত্রী অনুষ্কা চক্রবর্তীকে।
কিন্তু রত্নপ্রিয়ার ফেরার অপেক্ষায় ছিল দর্শক মহল। আগে শোনা গিয়েছিল তিনিও নাকি জি বাংলায় ফিরছেন। কথাবার্তা নাকি এগিয়েছিল। তবে সেই ধারাবাহিক আর করা হয়নি তাঁর। তবে টলিপাড়ার অন্দরের খবর, এবার সান বাংলার পর্দায় দেখা যেতে চলেছে রত্নপ্রিয়াকে। তবে নাকি এবার আর নায়িকার চরিত্রে থাকছেন না তিনি! বরং পার্শ্বচরিত্রে ফিরছেন অভিনেত্রী।
আরও পড়ুন: নিখোঁজ সুদীপা চট্টোপাধ্যায়ের বাড়ির প্রিয় সদস্য, আশঙ্কা খুনের! হঠাৎ কী হয়েছে তাঁর পরিবারে?
সূত্রের খবর, সান বাংলার পর্দায় আসছে নতুন ধারাবাহিক 'রূপমতী'। রূপকথার গল্পকে কেন্দ্র করে আসছে এই মেগা। এই ধারাবাহিকে নায়িকা 'রূপমতী'র চরিত্রে দেখা যেতে চলেছে চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জয়িতা সান্যালকে। এর আগে দর্শক তাঁকে পার্শ্বচরিত্রে দেখে থাকলেও, এই প্রথমবার নায়িকা হিসেবে পেতে চলেছেন। এই খবর আজকাল ডট ইন আগেই জানিয়েছিল। জানা যাচ্ছে, রূপমতীর মায়ের চরিত্রে গল্পে দেখা যেতে চলেছে রত্নপ্রিয়াকে। ইতিমধ্যেই শুটিং শুরু হয়ে গিয়েছে। খুব তাড়াতাড়ি সম্প্রচারিত হবে এই ধারাবাহিক।

প্রকাশ্যে এসেছে নায়কের চরিত্রে কে থাকবেন, সেই খবরও। টলিপাড়ার সূত্রের খবর, রাজকুমার 'দেবদত্ত'র চরিত্রে এই ধারাবাহিকে দেখা যেতে চলেছে অভিনেতা অয়ন ঘোষকে। এর আগে দর্শক তাঁকে দেখেছিলেন জি বাংলার ধারাবাহিক 'ডায়মন্ডদিদি জিন্দাবাদ'-এ। নায়কের চরিত্রে দর্শকের মন কেড়েছিলেন অয়ন। এবার নতুন মেগায় রাজপুত্রের চরিত্রে কেমন হবে তাঁর যাত্রা? সেটাই এখন দেখার।
ধারাবাহিকের গল্প অনুযায়ী, রূপনগরে রাজত্বের ওপর পড়তে চলেছে রাক্ষসদের কালো ছায়া। রাজ্যাভিষেকের দিন ভাগ্য নেয় নতুন মোড়। রাজকন্যা রূপমতী,জন্ম যার রাজকন্যা হিসেবে, সে নির্বাসিত হয় তপবনে। নিজেকে গড়ে তোলে এক যোদ্ধা হিসেবে। এরপর হঠাৎ সে মুখোমুখি হয় রাক্ষস রানি জটিলার।
রাজপরিবারের অভ্যন্তরীণ রাজনীতি, বিশ্বাসঘাতকতা আর রাক্ষসী জটিলার প্রতিহিংসা সবই আজ রূপমতীর সামনে। এই লড়াই শুধু সিংহাসনের নয়,ন্যায় ও সত্যের লড়াই। এই লড়াইতে রূপমতী পাশে পায় রাজকুমার দেবদত্ত আর পরী রাজ্যের ছোট্ট বন্ধু তরতরিকে। এই গল্প শুধু রূপকথার নয়, এক রাজকন্যার জীবনযুদ্ধ, প্রেম আর আত্মজয়ের উপাখ্যান।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি