শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | শুটিংয়ে মেয়ের জন্য কেঁদে ফেলেছিলেন রঞ্জিত মল্লিক! কী জানালেন কোয়েল মল্লিক?

অর্পিতা দাস | ১২ অক্টোবর ২০২৫ ০০ : ০০Snigdha Dey

বহু বছর পর আবার পর্দায় দেখা যাবে বাবা ও মেয়ে জুটিকে। অন্নপূর্ণা বসুর পরিচালনায় 'স্বার্থপর' ছবিতে আবার দর্শক দেখতে চলেছেন রঞ্জিত মল্লিক এবং কোয়েল মল্লিক জুটিকে। যদিও পর্দায় এবার বাবা-মেয়ের চরিত্রে নয়। সম্পত্তি ঘিরে দাদা ও বোনের আইনি লড়াইয়ে আইনজীবীর চরিত্রে অভিনয় করছেন রঞ্জিত মল্লিক। 

 

 

 

 

যেখানে কোয়েল মল্লিক অর্থাৎ পর্দার 'অপর্ণা'কে তার প্রাপ্যটুকু ফিরিয়ে দেবার চেষ্টা করবেন তিনি। এদিন এই ছবি নিয়ে কথা বলার মাঝে পুরনো স্মৃতিতে ফিরলেন বাবা ও মেয়ে। প্রথম ছবি 'নাটের গুরু'তে অভিনয় নিয়ে স্মৃতিচারণ করলেন কোয়েল। রঞ্জিত মল্লিকের কথায়, "এই সময় কোয়েলের জন্য আমার নিজের অভিনয় খারাপ হয়ে যেত। কারণ ও কী করছে সেটাই আমি বেশি দেখতাম, ফলে আমার চরিত্রে ভুলভাল হয়ে যেত। তবে এত বছর পর এখন আর তা হয় না। এখন নিজের মত স্ক্রিপ্ট পড়ে আত্মবিশ্বাসের সঙ্গে অভিনয় করে।"

 

 

 

 

তবে রঞ্জিত মল্লিক এই কথা বলার সময় কোয়েল বলেন, "বাবা বললেন তাই মনে পড়ে গেল, নাটের গুরু ছবিতে আমার একটি কান্নার দৃশ্যের জন্য চোখে গ্লিসারিন দেওয়া হচ্ছিল। সেই সময় আয়নাটা আমার সামনে ছিল, আয়না দিয়ে আমি দেখতে পাচ্ছিলাম বাবা ঠিক পেছনে দাঁড়িয়ে। এবং আমার চোখে গ্লিসারিন দেওয়া হবে তাই আমার কষ্ট হবে ভেবে বাবা নিজেই কাঁদছেন। সেই সময় শুটিংয়ে বাবাকে কাঁদতে দেখেছিলাম আমার জন্য।"

 

আরও পড়ুন: সুরজিতের কণ্ঠে মিশেছে দুই বাংলার গল্প, মেঠো সুরে মন জুড়ালো 'ওরে বিদেশিনী' 

 

এই স্মৃতি ভাগ করে নেওয়ার পাশাপাশি কোয়েল আরও বলেন, "আরও একটা মজার ঘটনা রয়েছে। ওই ছবিতেই একটি কফি হাউজের দৃশ্যের শুটিং ছিল। সেখানে প্রথমবার ছারপোকার কামড় খেয়েছিলাম আমি। স্বাভাবিকভাবেই শুটিংয়ের মাঝে আমি হাত দিয়ে চুলকাচ্ছিলাম, সেই সময় বাবা আমায় বকা দিতে শুরু করেন। আমি তখন বাবাকে বলি, বাবা আমি বড় হয়ে গিয়েছি এখানে আমাকে বকো না, বাড়িতে বকো। আসলে বাবার কাছে আমি কখনওই বড় হইনি। এখনও বকা খাই।"

 

 

 

 

'স্বার্থপর' ছবির কথা বলতে গিয়ে পুরনো দিনের স্মৃতিতে ফিরে গেলেন বাবা ও মেয়ে। পাশাপাশি এও জানালেন, যৌথ পরিবারকে কীভাবে টিকিয়ে রাখতে হয়। সেখানে কারওর মতের সঙ্গে কম-বেশি অমিল থাকতেই পারে। তবে আলাদা হওয়াটা কোনও সমাধান নয়। আজও মল্লিক পরিবার এক যৌথ পরিবার। যদিও রঞ্জিত মল্লিক যখন সেই বাড়িতে বড় হয়েছেন, তখন সেখানে ২০০ জন সদস্য ছিলেন। আজ তা কমেছে যদিও, কিন্তু কোনও অশান্তির আঁচ পরিবারে পড়তে দেন না তাঁরা কেউই। নিজের দুই সন্তান কেউ এমন ভাবেই মানুষ করছেন কোয়েল মল্লিক। দুই ভাই-বোনের এই গল্প দর্শক বড়পর্দায় দেখতে পাবেন চলতি বছর ভাইফোঁটায়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া