শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | সুরজিতের কণ্ঠে মিশেছে দুই বাংলার গল্প, মেঠো সুরে মন জুড়ালো 'ওরে বিদেশিনী' 

নিজস্ব সংবাদদাতা | ১১ অক্টোবর ২০২৫ ২২ : ৫৪Snigdha Dey

বাঙালির উৎসব মানেই যাঁর গান থাকবেই তিনি সুরজিৎ চট্টোপাধ্যায়। বাংলা ছবিতেও তাঁর কণ্ঠ দর্শকের মন ভোলায়। সম্প্রতি মুক্তি পেয়েছে সুরজিতের কণ্ঠে 'বিদেশিনী' ছবির নতুন গান 'ওরে বিদেশিনী'। সঙ্গীত পরিচালক সৌপর্ণ মান্নার সহযোগিতায় এই গানে কণ্ঠ দিয়েছেন সুরজিৎ। গানের রচনা পরিচালনার দায়িত্বে ছিলেন রজত রায় ও অরুণাভ মুখার্জি। শঙ্খ শীল এবং শর্মিষ্ঠা হালদারের প্রযোজনায় মুক্তি পেয়েছে এই গানটি।

 

 

'বিদেশিনী' ছবিতে অভিনয়ে দেখা যাচ্ছে সবুজ বর্ধন, শম্পিতা প্রামাণিক ও অজিত কুমার ব্যানার্জিকে। এছাড়াও বিশেষ উপস্থিতি রয়েছে দুর্বার শর্মার। চিত্রগ্রহণ করেছেন ঋষভ মাজী। সম্পাদনার দায়িত্ব সামলেছেন স্বর্ণাভ সাধুখা।

 

আরও পড়ুন: 'অনিদ্রা ও আতঙ্ক আমায় শেষ করে দিয়েছে...' পাঁচ মাস পর সমাজমাধ্যমে ফিরে বিস্ফোরক বাবিল! কোন সত্যি তুলে ধরলেন ইরফান-পুত্র?

 


ছবিটি দর্শকের সামনে তুলে ধরছে এক সুন্দর গল্প। দেখানো হচ্ছে দুটো দেশ যখন আলাদা হলো রাতারাতি ভিটেমাটি ছেড়ে চলে গেল কত মানুষ! যাদের ভাষা একই, মন একই, খাদ্যাভ্যাস একই। এই ফেলে আসা যন্ত্রণার গল্প শুনতে শুনতে বড় হয়ে উঠেছিল দামোদর, তার দাদুর কাছে। দামোদরের কাছে এই সব গল্প ঠিক ততদিন একটা গল্প ছিল যতদিন না ওর দেখা হল ওপার বাংলার মেয়ে পদ্মার সঙ্গে।

 

 


প্রথম  সাক্ষাতেই দামোদর বুঝতে পারে আর পাঁচ জন সাধারণ মেয়ে নয় পদ্মা। ওর জীবন, ওর দুঃখ, ওর না পাওয়া সবটা ধীরে ধীরে দামোদর শুনে নিজের অজান্তেই স্বল্প পরিচিত পদ্মা ওর সবচেয়ে কাছের কেউ হিসেবেই ভাবতে শুরু করল। প্রথমে পদ্মাকে এদেশেই রেখে দিতে চাইলেও একপ্রকার ওর দেশে ফেরার জেদের কাছে মাথা নত করল দামোদর। 

 

 


শুরু হল তাদের এক অদ্ভুত যাত্রা পথ। নানা বাধা পেরিয়ে দামোদর আর পদ্মা এসে ভিড়ল ইচ্ছামতীর তীরে যেখান থেকে আর কয়েক পা এগিয়ে গেলেই পদ্মা ফিরে যাবে নিজের ঘরে, নিজের দেশে। পরিস্থিতির কাছে দু'জনের সংজ্ঞা আকাশ আর মাটির তফাতের মতো। পদ্মার স্মৃতি নিয়ে দামোদরকে বেঁচে থাকতে হবে সারাজীন! এ যেন ভাবতেই পারে না সে। আক্ষরিক অর্থেই নদ আর নদীর পরিপূরক হয়ে উঠবে তাঁদের স্মৃতি। এবং সেই স্মৃতির সুরে বার বার বেজে উঠবে সুরজিতের কণ্ঠে 'ওরে বিদেশিনী তুই পালাবি কোথায়? পথের শেষে আসবি ফিরে গোলক ধাঁধায়...।'


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া