শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | পরিবার নিয়ে বিদেশে পাড়ি দেবের, কিন্তু কোথায় রুক্মিণী? সত্যিই কি দূরত্ব বাড়ল জুটির?

নিজস্ব সংবাদদাতা | ১১ অক্টোবর ২০২৫ ১৮ : ২৬Snigdha Dey

বক্সঅফিসে বেশ ভালই ফল করেছে 'রঘুডাকাত'।  রাজ্য-দেশের গণ্ডি ছাড়িয়ে এই ছবি এবার পাড়ি দিল বিদেশে। এর আগেও নিজের ছবি নিয়ে দেশের বাইরে গিয়েছেন দেব। এবারেও সেই ধারা অব্যাহত। নায়কের এবারের গন্তব্য দুবাই। সেখানেই হবে ছবির প্রিমিয়ার। তবে এই যাত্রায় দেবের সহযাত্রী তাঁর গোটা পরিবার। রয়েছেন বাবা-মা ও বোনও। সমাজমাধ্যমে পরিবারের সঙ্গে ছবি ভাগ করেছেন দেব নিজেই। একই সঙ্গে বিমানের অভিজ্ঞতার ঝলকও ভাগ করে নিয়েছেন নিজেই।

 


দেবের ভাগ করে নেওয়া ছবিতে দেখা যাচ্ছে, বিমানের তরফেই দেওয়া হয়েছে 'ওয়েলকাম ডেসার্ট'। সেখানে লেখা, 'তোমায় স্বাগত দেব। স্বাগত রঘুডাকাত'। বাবা-মা, বোনের ছবিও ভাগ করে নিয়েছেন দেব নিজেই। কিন্তু এই যাত্রাতেও দেবের পাশে নেই রুক্মিণী মৈত্র। গত কয়েকদিন ধরেই দেবের সঙ্গে রুক্মিণীকে খুঁজেও পাচ্ছেন না অনুরাগীরা। 

 

 

আগে দেবের ছবির প্রচারের সঙ্গী হতেন রুক্মিণী। 'ধূমকেতু' মুক্তির সময়ও সঙ্গে ছিলেন নায়িকা। তবে 'রঘু ডাকাত'-এর প্রচারে এক ঝলকও দেখা মেলেনি দেবের চর্চিত প্রেমিকার। তবে কি দেব-রুক্মিণীর মধ্যে দূরত্ব তৈরি হয়েছে? টলিপাড়ার অন্দরের খবর, এই মুহূর্তে টিনসেল টাউনে নিজের কাজ নিয়ে ব্যস্ত অভিনেত্রী। এমনকী এ বছর পুজোর পরে প্রতিবারের মতো ঘুরতেও যাননি তাঁরা। তবে দেবের সঙ্গে মান-অভিমানের পালা মিটলে যে আবারও একসঙ্গে ধরা দেবেন জুটিতে, এই খবরে নিশ্চিয়তা খুঁজে পাচ্ছেন না অনুরাগীরা। 

 

এর আগে 'রঘু ডাকাত'-এর শুটিং চলাকালীন টলিপাড়ায় ভেসে এসেছিল দেব-রুক্মিণীর দূরত্বের কথা। সেই সময় কানাঘুষো শোনা গিয়েছিল, দেব নাকি তাঁর সহ-অভিনেত্রীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছেন। তবে সেই জল্পনায় জল ঢেলে আবারও একসঙ্গে হাজির হয়েছিলেন দেব-রুক্মিণী। কিন্তু এবার কী হল? দু'জনের দূরত্বের খবরে যদিও এখনও পর্যন্ত নিজেদের পক্ষ থেকে সরাসরি কিছু জানাননি তাঁরা।

 

 

আরও পড়ুন: স্টার জলসায় ফিরলেন সৈরিতি বন্দ্যোপাধ্যায়, নতুন চরিত্রে কোন ধারাবাহিকে দেখা যাবে অভিনেত্রীকে?

 

 

২৫ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত দেব অভিনীত পুজোর ছবি ‘রঘু ডাকাত’। এর আগে নায়কের প্রায় সব ছবির প্রচারে দেখা গিয়েছে রুক্মিণীকে। কিন্তু এই ছবির ব্যাপারে নায়িকার একেবারে নির্লিপ্ত থাকা দর্শকমনে তৈরি করেছে নানা ধরনের প্রশ্ন। নায়ক–নায়িকা পরস্পরের যে কোনও কাজে সব সময়ে পাশে থাকেন। তাই এবার প্রচারে কিংবা বিদেশ যাত্রায় রুক্মিণীর অনুপস্থিতি তৈরি করেছে হাজার প্রশ্ন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া