শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সংবাদ সংস্থা মুম্বই | ১১ অক্টোবর ২০২৫ ১৩ : ২৯Sanchari Kar
টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমাগরম খবর কী?
হিনাকে প্রণাম রকির
অভিনেত্রী হিনা খান এবং তাঁর স্বামী রকি জয়সওয়াল এই বছর বিবাহিত জীবনের প্রথম করওয়া চৌথ পালন করলেন। বিশেষ এই দিনে দু’জনেই ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি শেয়ার করে একে অপরের জন্য ভালবাসায় ভরা বার্তাও লেখেন।
ছবিগুলিতে দেখা গিয়েছে, হিনা এবং রকি উৎসবের আবহে একসঙ্গে হাসিমুখে পোজ দিচ্ছেন। এক ছবিতে হিনা করওয়া চৌথের আচার পালন করার মুহূর্ত লেন্সবন্দি করেছেন. আরেকটিতে রকিকে দেখা যায় তাঁর পায়ে হাত দিয়ে ভালবাসা এবং সম্মান প্রকাশ করতে। বিশেষ দিনে স্ত্রী গালে-হাতে চুম্বন একে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন রকি। যা ভক্তদের মধ্যেও ছড়িয়ে দিয়েছে উষ্ণতা।
উৎসবের সাজে হিনা একেবারে উজ্জ্বল— লাল এবং সোনালি রঙের স্যুট, খোঁপায় বাঁধা চুল, সঙ্গে মানানসই গয়না। অপরদিকে রকি বেছে নিয়েছিলেন এমব্রয়ডারি করা বেইজ রঙের কুর্তা-পায়জামা।
ছবিগুলির সঙ্গে হিনা ক্যাপশনে লেখেন, ‘ধন্য। সত্যিকারের ভালবাসা যখন একটা সৎ হৃদয় খুঁজে পায়, তখন সেই বন্ধন সীমার বাইরে গিয়ে গভীর হয়। আমাদের দুনিয়া একে অপরকে ঘিরেই আবর্তিত হয়— প্রতিটি উৎসবে, প্রতিটি আনন্দে, আমাদের ভালবাসা আরও গভীর হয়।”
হিনা এবং রকির এই ভালবাসাময় উদযাপন মুহূর্তেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভক্তরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নবদম্পতিকে।
সোনাক্ষীর কড়া জবাব
সোনাক্ষী সিনহা সম্প্রতি স্বামী জাহির ইকবালের সঙ্গে আবুধাবির বিখ্যাত শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে ঘুরতে যান। সফরের কিছু ছবি তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। আর তা থেকেই দানা বাঁধে বিতর্ক। ছবিগুলির একটিতে নায়িকা জুতো পরা অবস্থায় দেখেই শুরু হয় সমালোচনা।
সোনাক্ষীকে কাঠগড়ায় তুলে একজন মন্তব্য করেন, ‘জুতো পরে মসজিদে যাওয়া অনেক বড় অন্যায়।’
এর জবাবে সোনাক্ষী সরাসরি উত্তর দিয়ে লেখেন, ‘তাই তো আমরা জুতো পরে ভিতরে যাইনি। ভাল করে দেখুন, আমরা মসজিদের বাইরে আছি। ভিতরে ঢোকার আগে কর্তৃপক্ষ আমাদের জুতো রাখার জায়গা দেখিয়েছিলেন, আর আমরা জুতো খুলে দিয়েছিলাম। এতটুকু বুদ্ধি আমাদেরও আছে। চলুন, এখন এগিয়ে যান।’
সোনাক্ষীর এই বুদ্ধিদীপ্ত এবং শান্ত জবাবের প্রশংসায় ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া। অনেকেই তাঁর ধৈর্য এবং ভদ্রতাকে কুর্নিশ জানিয়েছেন।
নোটবন্দিকে দোষারোপ রাজের
শিল্পা শেট্টির স্বামী এবং ব্যবসায়ী রাজ কুন্দ্রা জানিয়েছেন, তাঁর হোম শপিং ও অনলাইন রিটেইল সংস্থা ২০১৬ সালের নোটবন্দির পর মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়ে। মুম্বই পুলিশের ইকনমিক অফেন্সেস উইং-এর তদন্তে তিনি জানান, তাঁর সংস্থা মূলত নগদ লেনদেনের উপর নির্ভর করত, ফলে নোটবন্দির সিদ্ধান্ত ব্যবসাকে প্রায় স্থবির করে দেয়।
মুম্বই পুলিশের ইকনমিক অফেন্সেস উইং বর্তমানে শিল্পা এবং রাজের বিরুদ্ধে প্রায় ৬০ কোটি টাকার আর্থিক জালিয়াতির মামলার তদন্ত চালাচ্ছে। জিজ্ঞাসাবাদের সময় রাজ কুন্দ্রা বলেন, তাঁর সংস্থা হোম শপিং এবং ইলেকট্রনিক সামগ্রীর ব্যবসা করত, কিন্তু নোটবন্দির পর বাজারে নগদের সঙ্কট দেখা দেওয়ায় বিক্রিতে বড় ধস নামে। এর ফলেই সংস্থা ধার শোধ করতে ব্যর্থ হয় এবং আর্থিক সংকটে পড়ে।
সূত্রের খবর, রাজের পাশাপাশি শিল্পাকেও এই মামলায় প্রায় সাড়ে চার ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। রাজের বয়ান দ্বিতীয়বার রেকর্ড করা হয়েছে, এবং তদন্তের স্বার্থে তাঁকে আগামী দিনে আবারও তলব করা হতে পারে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি