শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
অর্পিতা দাস | ১১ অক্টোবর ২০২৫ ১০ : ২৩Soma Majumder
টলিউড হোক বা বলিউড, শ্রোতাদের মনে বিশেষ জায়গা দখল করে রয়েছেন শান। ২৫ বছরের উদযাপনে কলকাতায় এসে মঞ্চ মাতালেন জনপ্রিয় গায়ক। এদিন শানের অনুষ্ঠানে নিজের নতুন কাজের প্রচারে হাজির হয়েছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। মঞ্চে উঠে শানকে জড়িয়ে ধরেন অভিনেত্রী। তবে এর মধ্যেই যেন থেকে গেলেন দেব! শান কলকাতায় এসে মনে করিয়ে দিয়ে গেলেন দেব-শুভশ্রী স্মৃতি।
এদিন শুভশ্রীকে দেখে শান সরাসরি বলেন, 'দেবের সঙ্গে তোমার যে গানটা ছিল না...'। শুভশ্রী উত্তর দিলেন 'হ্যাঁ দেখেছি তোমাকে শ্রাবণে '। এরপরই শান গাইতে শুরু করেন এই গান, গায়কের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে গলা মেলান শুভশ্রীও। অভিনেত্রীর গলায় ‘দেখেছি তোমাকে শ্রাবণে’ গানটি যেন ফিরিয়ে দিয়েছে আরও স্মৃতি। ‘চ্যালেঞ্জ’ ছবির এই গান আজও একই রকম জনপ্রিয়। সেই ছবির মাধ্যমেই দর্শকরা প্রথম পান দেব ও শুভশ্রী জুটিকে। প্রথম ছবি থেকেই পর্দায় এবং বাস্তবে দারুণ জনপ্রিয় হয়ে ওঠেন তাঁরা।
আরও পড়ুনঃ সামনে এল শুভশ্রীর ‘অনুসন্ধান’-এর পোস্টার! রইল বিশেষ ঝলক, দেখে নিন
দেব-শুভশ্রী একসঙ্গে মাত্র ছয়টি ছবি করলেও এই জুটি যে কতটা জনপ্রিয় তার প্রমাণ মিলেছে কিছুদিন আগেই। ‘ধূমকেতু’ নিয়ে সামনে এসেছে দর্শকের ভালবাসা, উন্মাদনা। ১০ বছর পর মুক্তি পাওয়া ছবির জন্য অপেক্ষা যেন এক ইতিহাস তৈরি করেছে। তবে ‘ধূমকেতু’ মুক্তির পর বিশেষ কিছু কারণে দেব ও শুভশ্রীর মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়। অনেকেই ভেবেছিলেন, বন্ধুত্বের সম্পর্ক থেকে আবার হয়তো কথা বলা বা মুখ দেখাদেখি বন্ধ করে দেবেন তাঁরা। তবে শোনা যাচ্ছে, তাঁদের মধ্যে সম্পর্ক ঠিক হয়েছে। এমনকী দেব সম্প্রতি একটি ইন্টারভিউতে বলেছেন, তিনি অবশ্যই শুভশ্রীর সঙ্গে কাজ করতে চান, ওই ভুল বোঝাবুঝি কিছুই নয়। পরবর্তী সময়ে নিশ্চয়ই কাজ করবেন মেগাস্টার।

শুভশ্রী নিজেও একাধিকবার বলেছেন তিনি অতীত নিয়ে বাঁচতে ভালবাসেন না। তাঁর কাছে বর্তমান সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অবশ্যই ভবিষ্যৎ। বর্তমানে স্বামী এবং দুই সন্তানকে নিয়ে সুখের সংসার অভিনেত্রীর। দুর্গাপূজো কাটিয়েই মহাকাল দর্শন করে এলেন রাজ-শুভশ্রী। ইউভান, ইয়ালিনীকে নিয়ে রাজ ও শুভশ্রীর ভরা সংসার। তবে এর মধ্যে কাজ চালিয়ে যাচ্ছেন পুরোদমে। শুভশ্রীর এই সুন্দরভাবে সবকিছু ব্যালেন্স করা নিয়ে একাধিকবার প্রশংসা করেছেন দেব নিজেও।
প্রসঙ্গত, বেশ অনেক বছর হয়ে গেলেও আজও বাংলা ছবির ক্ষেত্রে অন্যতম জনপ্রিয় গান ‘দেখেছি তোমাকে শ্রাবণে’। এত বছর বাদে শুভশ্রীর গলায় সেই গান শুনে অনেকেই যেন ফিরে গেলেন পুরনো দিনে। তবে মঞ্চে দেব থাকলে যেন এই ফ্রেম সম্পূর্ণ হত! অনেকে মনে করেছেন এমনটাই। এছাড়াও এদিন নিজের একাধিক জনপ্রিয় গান গেয়ে মঞ্চ মাতিয়ে রাখলেন শান। অনুষ্ঠানের মাঝেই ভিডিও কলের মাধ্যমে স্ত্রীর সঙ্গে করবা চৌথের রীতি পালন করেন গায়ক। সব মিলিয়ে এদিন জমজমাট হয়েছিল অনুষ্ঠান।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি