শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ১০ অক্টোবর ২০২৫ ১৮ : ৩২Rahul Majumder
হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন পেশাদার বডিবিল্ডার তথা অভিনেতা বরিন্দর সিংহ ঘুমন। বৃহস্পতিবার তাঁর পরিবারের তরফে মৃত্যুর খবর জানানো হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪২ বছর। ঘুমন-এর ম্যানেজার যাদবিন্দর সিংহ জানান, অভিনেতা কাঁধে ব্যথা অনুভব করায় অমৃতসরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছিলেন। জলন্ধরে তাঁর ভাইপো অমনজ্যোত সিংহ ঘুমন সাংবাদিকদের জানান, হাসপাতালেই বৃহস্পতিবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হন অভিনেতা। হৃদরোগে এতই মারাত্মক ছিল যে চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও বাঁচানো যায়নি অভিনেতাকে। বলিউডে নেমে এসেছে শোকের ছায়া। হঠাৎ এই খবর স্তব্ধ করেছে ভক্তদের ও ইন্ডাস্ট্রির মানুষদের।
বরিন্দরকে শেষবার বড়পর্দায় দেখা গিয়েছিল সলমন খানের ‘টাইগার ৩’ ছবিতে, যা মুক্তি পেয়েছিল ২০২৩ সালে। তাঁর অকাল প্রয়াণে এবার শোক প্রকাশ করলেন সলমন খান নিজেও। শুক্রবার নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে সলমন বরিন্দরের সঙ্গে একটি পুরনো ছবি পোস্ট করে লিখেছেন, “এবার শান্তিতে ঘুমাও প্রা. তোমাকে মিস করব ভাই।”
সলমনের পোস্ট করা সেই ছবিটি ছিল ‘দবং’-এর সেট থেকে, যেখানে সলমনের পরনে দেখা গেছে পুলিশের উর্দি, বুকে লেখা ‘চুলবুল পাণ্ডে’। হাসিমুখে পোজ দিচ্ছেন দুই তারকা, পাশে বরিন্দরের ‘থাম্বস আপ’।
অভিনেতা-গায়ক দিলজিৎ দোসাঞ্জও ইনস্টাগ্রাম স্টোরিতে বরিন্দরের ছবি পোস্ট করে শোক জ্ঞাপন করেছেন।
Rest in peace praa . Vil miss paaji pic.twitter.com/j3GXhCD4wQ
— Salman Khan (@BeingSalmanKhan) October 10, 2025
২০০৯ সালে মিস্টার ইন্ডিয়া খেতাব জয় করেন বরিন্দর। এরপর মিস্টার এশিয়া প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেন তিনি। তাঁর পরিশ্রম, শৃঙ্খলা ও একাগ্রতায় পাঞ্জাবের নাম তিনি আন্তর্জাতিক মঞ্চে উজ্জ্বল করেছিলেন।
পাঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী ও সাংসদ সুখজিন্দর সিং রন্ধাওয়া এক্স-এ লিখেছেন, “পাঞ্জাবের বিখ্যাত বডিবিল্ডার ও অভিনেতা বরিন্দর সিং ঘুমানের আকস্মিক মৃত্যু গভীরভাবে মর্মাহত করেছে। তাঁর কঠোর পরিশ্রম ও প্রতিভায় পাঞ্জাবের নাম তিনি সারা বিশ্বে উজ্জ্বল করেছিলেন। ওয়াহেগুরু যেন তাঁর আত্মাকে চিরশান্তি দান করেন এবং পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দেন।”
এক প্রতিভাবান বডিবিল্ডার, অভিনেতা এবং প্রাণবন্ত মানুষ বরিন্দর সিং ঘুমান রেখে গেলেন এক অমলিন স্মৃতি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি