শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Saiyaara famed actress Aneet Padda accused of hurting Muslim sentiments in old video

বিনোদন | ভিনধর্মে ভাবাঘাতের গুরুতর অভিযোগ ‘সাইয়ারা’ নায়িকার বিরুদ্ধে! এমন খ্যাতি পেয়েও কী এমন করে বসলেন অনিত পড্ডা?

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ১০ অক্টোবর ২০২৫ ১৮ : ১২Rahul Majumder

মুক্তির পর থেকেই ব্যাপক চর্চায় ‘সাইয়ারা’। ছবিটি গোটা দেশে সাড়া ফেলে দিয়েছে। শুধু তরুণ প্রজন্মকেই উত্তেজিত করেনি এই ছবি, বরং সব বয়সের দর্শকের মধ্যেই ছড়িয়ে দিয়েছে প্রেমের আগুন। বর্তমানে সিনেমাহলে গিয়ে সিনেমা দেখার অভ্যাস এবং ইচ্ছে দুই-ই হারিয়েছেন দর্শক। কবে ওটিটিতে আসবে পছন্দের ছবিটি সেই অপেক্ষায় দিন গোনেন অনেকেই। তবে এই হিসেবটা 'সাইয়ারা'র ক্ষেত্রে তেমনভাবে মেলেনি। পর্দায় ‘কৃষ কাপুর’ ও ‘বাণী বত্রা’কে দেখতে ভিড় জমিয়েছিলেন দর্শক। মোহিত সুরির সাইয়ারা দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন অনিত পড্ডা এবং অহন পাণ্ডে। কৃশ কাপুর আর বাণী বত্রার চরিত্রে তাঁদের আবেগঘন অভিনয় ও মায়াময় রসায়ন এক লহমায় জয় করেছিল দেশজোড়া দর্শকের মন। ওটিটিতে আসার পরেও সাইয়ারা–র ঝড় এখনও প্রশমিত হয়নি। এরকম আবহেই নেটদুনিয়ায় পুরনো ভিডিও ঘিরে বিতর্কের কেন্দ্রবিন্দুতে দেশের নতুন ‘সুইটহার্ট’ অনিত পড্ডা! 

পুরনো ভিডিওতে কী আছে এমন? কেন তা দেখে হতাশ অনুরাগীরা?

 

 

 

 

 


নেটদুনিয়ায় ভাইরাল হয়ে উঠেছে এক পুরনো ভিডিয়ো, যার ক্যাপশনেই প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয়েছে -“তুমি কি হতাশ অনিত পড্ডা?”

প্রথম দেখায় ভিডিওটা একেবারে হালকা, নির্দোষ একটা স্কিট বলেই মনে হয়। কিন্তু বিষয়বস্তুর ধর্মীয় প্রেক্ষাপটই তৈরি করেছে ঝড়ের আবহ।

ভিডিওতে দেখা যাচ্ছে অনিত গাইছেন একটি বিখ্যাত উর্দু কবিতা ‘লব পে আতি হ্যায় দুয়া’, তবে তা যেন আধুনিক গানের সুরে সাজিয়ে পেশ করা হেয়ছে। কিন্তু এখানেই আপত্তি তুলেছে একাংশ—কারণ এই কবিতাটি মূলত একটি ইসলামিক ‘নাত’, অর্থাৎ নবি হজরত মহম্মদ-কে উদ্দেশ্য করে রচিত ভক্তিমূলক কবিতা।

ফলস্বরূপ, ওই ভিডিওর বার্তা বাক্স এখন দুই শিবিরে বিভক্ত।
একদল বলছেন— “দুনিয়ায় গান কম পড়ে গেছিল নাকি, এখন নাত নিয়েও নাচগান!”
“একদমই ভাল লাগেনি, ফালতু।”
“ওর এই কাণ্ড দেখে হতাশ লাগছে।”

অন্যদিকে, অনিতের পক্ষে এগিয়ে এসেছেন অনেকে। তাদের বক্তব্য,“এটা নাত নয়, এটা দোয়া যা কেউ বলতে পারে।”
“কবিতাটার ভাষা উর্দু বলে ধর্মীয় বলে ধরার কোনও মানে নেই।”

তবুও, ভিডিয়োটির স্কিটের মতো উপস্থাপনাই অনেকের মনে চোট দিয়েছে, বিশেষত সেই সব ভক্তদের, যারা সম্প্রতি সাইয়ারা-এর পর অনিতের ভক্ত হয়েছেন।

অনিত পড্ডা রাতারাতি খ্যাতির শিখরে পৌঁছেছিলেন সহ-অভিনেতা ও গুজবপ্রেমিক আহান পান্ডের সঙ্গে মোহিত সুরির সাইয়ারা-তে অভিনয়ের পর। ছবিটি বিশ্বব্যাপী ৫০০ কোটিরও বেশি আয় করে বক্স অফিসে রেকর্ড গড়েছিল, এবং ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির পর আরও জনপ্রিয়তা পায়।

এখন প্রশ্ন একটাই— একটি পুরনো ভিডিও কি সত্যিই ঝুঁকিতে ফেলবে এই নবাগত তারকার তাজা খ্যাতি? না কি সোশ্যাল মিডিয়ার এই ঝড়ও কয়েকদিন পর মিলিয়ে যাবে সিনেমার মতোই?


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া