শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ১০ অক্টোবর ২০২৫ ১৭ : ৫০Rahul Majumder
বলিউড কিংবা হলিউডে একের পর এক তারকা-সন্তান পা রেখেছে। তাঁদের মধ্যে অধিকাংশই ব্যর্থও হয়েছে। কিন্তু এবার এসেছে এক নতুন, চার-পায়ে চলা, লোমশ মিষ্টি তারকা। নাম - ইন্ডি, যে হরর-থ্রিলার 'গুড বয়'-এর প্রধান চরিত্র। আর 'ইন্ডি' শুধু সিনেমার দর্শক মাতাচ্ছে না, শুরুর আগেই জোরালভাবে অস্কারের জন্য এক বিশেষ দাবিও শুরু করেছে!
ইন্ডির খোলা চিঠি আইএফসি (IFC) স্টুডিওর মাধ্যমে একেবারে ভ্যারাইটি-তে প্রকাশিত হয়েছে। চিঠি লেখা হয়েছে অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স-কে, যেখানে ইন্ডি তার দাবি জানিয়েছে - “আমাদের মতো প্রাণী অভিনেতাদেরও এবার হালিউডের সঠিক স্বীকৃতি দেওয়া উচিত।”
চিঠিতে ইন্ডি লিখেছে, “আমার সাম্প্রতিক ছবি ‘গুড বয়’-এর সমালোচক প্রশংসিত ভূমিকার পরও আমাকে ‘সেরা অভিনেতা’র বিভাগে বিবেচনা করা হল না। মনে হয় আমি আপনাদের কাছে যথেষ্ট ভাল ছেলে নই।” ইন্ডি আরও উল্লেখ করেছে, মানব হৃদয় ছুঁয়ে যাওয়া অসংখ্য প্রাণী অভিনয়ের উদাহরণ—ফ্রম হোয়াইট ফ্যাং-এর জেড দ্য উলফ-ডগ, ফ্রি উইলি-এর হোয়েল, এবং বেব-এর সেই চটপটে শূকর, যারা কখনও অস্কারের সোনালী মূর্তি পায়নি।
চিঠির শেষে ইন্ডি মজা করে অ্যাকাডেমি-কে লিখেছে, আমাদের অবদানকে উপেক্ষা করা বন্ধ করুন, আর আমার মতো অসংখ্য দুর্দান্ত প্রাণী অভিনেতার কাজকে স্বীকৃতি দিন।”

নেটপাড়াও ইতিমধ্যেই ইন্ডির এই হাস্যরসাত্মক এবং হৃদয়গ্রাহী 'অস্কার লবিং'-এর জন্য আগ্রহ দেখে দারুণ আনন্দ পেয়েছে। এক্স-এ (সাবেক টুইটার) এক ভক্ত লিখেছেন,
“আরে ভাই, ওকে ওর প্রাপ্য অস্কারটা দিয়েই দাও এবার!"
অন্য একজন বলেছে, “ও অস্কারের গুরুত্ব জানে, তাই চুপটি করে গুছিয়ে বসে পড়েছে।”
কেউ বা মন্তব্য করেছেন: “এরকম একজন ভাল ছেলে অস্কার যদি না পায়, তাহলে ভীষণ খারাপ লাগবে। ”
সবচেয়ে উপযুক্ত ফ্যান ট্রিবিউট হয়তো হল এই মন্তব্যই - “একমাত্র অভিনেতা যার জন্য দাঁড়িয়ে হাততালি দেওয়া উচিত, পাশাপাশি তার পেটেও একটু ভালবেসে আদর করে দেওয়া উচিত।”
অস্কারের নিয়মে কোনও পরিবর্তন আসবে কি না, তা এখনও অজানা। কিন্তু একসময় যে পুরস্কার মরশুম অতিরিক্ত সিরিয়াস হয়ে যায়, সেখানে ইন্ডির এই খোলা চিঠি সবাইকে হাসি এনে দিয়েছে। আর নিশ্চয়ই, এই ‘ বিশেষ’ লবিং ইন্ডিকে শুধুমাত্র দর্শকের হৃদয়ই নয়, কিছুটা অস্কারের মনও ছুঁয়ে দিতে পারবে!
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি