শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

How Rekha Learned the Craft Watching from Amitabh Bachchan

বিনোদন | ‘এর থেকে খারাপ আর কী হতে পারে!’ অমিতাভকে নিয়ে কোন ঘটনার কথা বলতে গিয়ে এহেন মন্তব্য করেছিলেন রেখা?

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ১০ অক্টোবর ২০২৫ ১৫ : ০৪Rahul Majumder

বলিউডের চিরসবুজ, রহস্যময়ী নায়িকা রেখা আজ ৭১-এ পা দিলেন। তাঁর জীবনকথা যেন সিনেমার থেকেও রোমাঞ্চকর-এক অবৈধ সম্পর্কের সন্তান হিসেবে জন্ম, অল্প বয়সে স্কুলছাড়া, আর তারপর বাধ্য হয়ে অভিনয় জগতে প্রবেশ। কিন্তু যত বাধাই আসুক, রেখা নিজের ছাপ তৈরি করেছিলেন, নিজের যোগ্যতায়।

রেখার বাবা জেমিনি গণেশন ছিলেন দক্ষিণের তারকা, কিন্তু মেয়েকে স্বীকারই করেননি। ফলে নবম শ্রেণিতেই স্কুল ছাড়তে হয় রেখাকে। মাত্র ১৪ বছর বয়সে মা ও ভাইবোনদের মুখে অন্ন জোগাতে শুরু হয় তাঁর  অভিনয়জীবন। প্রথমে দক্ষিণী ছবিতে তেমন কাজ না পেয়ে পাড়ি দেন মুম্বইয়ে। কিন্তু তখনও চেনা হয়নি হিন্দি ভাষা। শুটিং সেটে অনেকে উপহাস করতেন তাঁকে। পরে এক ফিল্মি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি বলেন, “হিন্দি জানতাম না। কেউ ভাল বলছে না খারাপ বলছে, কিছুই বুঝতাম না। শুধু বাড়ি গিয়ে পুতুল নিয়ে খেলতে ইচ্ছে করত।”


১৯৭০ সালে 'সাওন ভাদোঁ' ছিল রেখার প্রথম হিন্দি ছবি। তারপর একের পর এক ছবি—এক বছরে কখনও দশটা পর্যন্ত মুক্তি পেত তাঁর! কখনও গাড়িতে মেকআপ বদলাতেন, কখনও গাড়িতেই একটু ঘুমাতেন। নিজেই হাসতে হাসতে বলেছিলেন, “একসময় আমার প্রায় ৪০টা ছবি একসঙ্গে শুট হচ্ছিল!”

যদিও অনিচ্ছুক অভিনেত্রী হিসেবে শুরু হয়েছিল তাঁর অভিনয় যাত্রা, কিন্তু অল্প সময়েই রূপান্তর ঘটে রেখার। ‘মুকাদ্দর কা সিকান্দর’, ‘সিলসিলা’, ‘ঘর’, ‘মি. নটওয়ারলাল’—প্রতিটি চরিত্রে তিনি ছাপ ফেলেন জনমানসে। আর এর পেছনে ছিলেন একটাই নাম—অমিতাভ বচ্চন। এক সাক্ষাৎকারে রেখা বলেছিলেন, “আমি যা কিছু শিখেছি, সবটাই ওঁর কাছ থেকে। ওঁকে দেখে, ওঁকে পর্যবেক্ষণ করে আমি নিজেকে তৈরি করেছি।”

এক সাক্ষাৎকারে রেখা স্মরণ করেন ‘সিলসিলা’ ছবির একটি দৃশ্যের কথা, যেখানে হাজারো দর্শকের সামনে তাঁকে কান্নারত অবস্থায় সংলাপ বলতে হয়েছিল। ভয় পেয়ে তিনি সময় চাইলে পরিচালক যশ চোপড়া রাজি হননি। তখন অমিতাভ তাঁকে গল্প শোনান—কীভাবে ‘জায়ান্ট’ ছবির সময় জেমস ডিন দর্শকদের সামনে প্রস্রাব করে ভয় কাটিয়েছিলেন! এরপর ডিন নিজেকে বলেছিল, ‘এর থেকে খারাপ আর কী হতে পারে?’ ব্যস! তারপরেই দারুণ পারফর্ম করেছিলেন তিনি পরের শটে। রেখা বলেন, “ওর মুখে গল্পটা শুনেই আমি সাহস পাই। দৃশ্যের শুট শুরু হতেই সবাই চুপ হয়ে যায়। শেষে আমি যখন অমিতজিকে জড়িয়ে ধরি, তখন সবাই ‘ওওওহ্‌’ বলে ওঠে!” রেখা মেনে নিয়েছিলেন, “আমরা দু’জনই তখন এমন একটা পর্যায়ে ছিলাম, যেখানে একে অপরের ওপর প্রভাব পড়া স্বাভাবিক ছিল। দশটা ছবিতে একসঙ্গে কাজ করেছি—প্রভাব পড়বে না?”

অন্যদিকে, জিতেন্দ্রর সঙ্গেও রয়েছে তাঁর অদ্ভুত বন্ধুত্ব। ৩০টিরও বেশি ছবিতে একসঙ্গে কাজ করেছেন রেখা ও জিতেন্দ্র। রটনা উড়েছে প্রেমের, কিন্তু তাঁদের বন্ধুত্ব ছিল অটুট। ২০২৪ সালে জিতেন্দ্র বলেন, “রেখা আসল বন্ধু। একবার আয়কর সমস্যা মেটাতে ও নিজের হাতে চা-জলখাবার পরিবেশন করেছিল অফিসারকে! কে এমন করে আজকাল?”

এককালে যার ঠোঁটে উচ্চারণও করতেন না অনেক প্রযোজক, সেই রেখা  আজ ভারতীয় সিনেমার অনন্য প্রতীক। তাঁর জীবনে আছে প্রেম, বেদনা, লড়াই আর অমিতাভের পাশে শেখা এক অমূল্য শিক্ষা: “শব্দ নয়, অনুভবই আসল অভিনয়।”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া