শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ১০ অক্টোবর ২০২৫ ১৩ : ৫২Rahul Majumder
বলিউডের দুই ‘খান’–‘কুমার’ তারকা এবার একসঙ্গে এলেন এক মঞ্চে। টুইঙ্কল খান্না ও কাজলের সঞ্চালনায় সেলেব টক শো ‘টু মাচ’-এর সাম্প্রতিক পর্ব যেন ঝলমল করে উঠল সইফ আলি খান ও অক্ষয় কুমারের উপস্থিতিতে। হাসি-মজায়, খোলামেলা আড্ডায় উঠে এল তাঁদের ব্যক্তিগত জীবন, দাম্পত্য রহস্য, এমনকী বাবার শেখানো দাম্পত্য কলহ জিতে যাওয়ার টোটকাও!
আড্ডার মাঝেই সইফ জানালেন, স্ত্রীর সঙ্গে মতবিরোধ হলে তিনি ঠিক কী করেন। বললেন, “যেমন সব দম্পতির মধ্যে হয়, আমাদেরও ঝগড়া হয়। কিন্তু আমি জানি কীভাবে তা সামলাতে হয়।” এই প্রসঙ্গেই তিনি বললেন তাঁর প্রয়াত বাবা মনসুর আলি খান পাতৌদির কথা।
সইফ বলেন, “একবার আমি বাবাকে জিজ্ঞেস করেছিলাম, মা (শর্মিলা ঠাকুর)-র সঙ্গে ঝগড়া হওয়ার সময় আপনি ঠিক কী করেন? বাবা হেসে বলেছিলেন, ‘আমি তখন ক্রিকেটের কথা ভাবি, একটা কথাও বলি না, শুধু শোনার ভান করি।’”
সইফের মুখে এহেন কথা শোনামাত্রই অক্ষয় কুমারও সহমত জানান। তারপর নিজের স্ত্রী টুইঙ্কলের দিকে ইশারা করে বললেন, “ও আগুন, আমি জল। ও যা মনে আসে বলে দেয়, আমি শান্ত থাকি। শুধু শুনি আর বোঝার চেষ্টা করি ও কী বলতে চায়।” এরপর দর্শকের উদ্দেশ্যে অক্ষয়ের পরামর্শ, “যা খুশি কর, কিন্তু বউয়ের কথা শুনো। প্রত্যেক স্বামীরই ভাল শ্রোতা হওয়া উচিত!”
প্রসঙ্গত, ২০০৭ সালে টশন ছবির শুটিংয়ের সময় শুরু সইফ-করিনার প্রেম। ২০১২ সালের ১৬ অক্টোবর মুম্বইয়ে তাঁরা বিয়ের পিঁড়িতে বসেন। এর আগে অভিনেত্রী অমৃতা সিংয়ের সঙ্গে হয়েছিল সইফের বিয়ে, পরে ২০০৪ সালে বিচ্ছেদ হয় তাঁদের। অমৃতার সঙ্গে সইফের দুই সন্তান সারা ও ইব্রাহিম। করিনার সঙ্গে তাঁর দুই ছেলে— তৈমুর (২০১৬) ও জেহ (২০২১)।
উল্লেখ্য, আসছে অক্ষয়-সইফের নতুন ছবি। সম্প্রতি, নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সইফ অভিনীত ‘জুয়েল থিফ: দ্য হাইস্ট বিগিনস’। আর সামনে আসছে প্রিয়দর্শন পরিচালিত ‘হেওয়ান’, যেখানে আবারও একসঙ্গে দেখা যাবে অক্ষয় কুমার ও সইফ আলি খানকে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি