মঙ্গলবার ২৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ২৫ অক্টোবর ২০২৩ ১৯ : ১০
কী বলছেন দু’জনে? অরিজিতের কথায়, ‘‘পুজোয় চারটে ছবি মুক্তি পেয়েছে। ‘রক্তবীজ’, ‘দশম অবতার’, ‘বাঘাযতীন’, ‘জঙ্গলে মিতিন মাসি’। একাদশীর ফলাফল, পুজোর নম্বর ১ ছবি ‘রক্তবীজ।’’ কী কারণে সব ছবিকে ছাপিয়ে গেলেন নন্দিতা-শিবু? যেখানে সৃজিত মুখোপাধ্যায় ছিলেন। তাঁর ‘কপ ইউনিভার্স’ ছিল। তার উপরে পরিচালক থ্রিলারে মাস্টারপিস। আর উইন্ডোজ এই প্রথম চেনা গণ্ডি পেরিয়ে নতুন ঘরানায় পা রাখল। পরিবেশক যুক্তি মেনে নিয়েছেন। তাঁর বিশ্লেষণ, ‘‘সৃজিতের ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, জয়া আহসান, অনির্বাণ ভট্টাচার্যের মতো তারকা। ‘বাঘাযতীন’-এ দেব একাই একশো। তার পরেও ‘রক্তবীজ’-এর তুরুপের তাস ছবির বিষয়। তাতেই বাজিমাত। দর্শকদের ঘোর কাটছেই না।’’
বাবলুর কথা সমর্থন করেছেন অরিজিৎও। তাঁর মতে, যে ছবি ক্রমশ ব্যবসা বাড়ায় সে অনেকদিন পর্যন্ত ময়দানে টিকে যায়। নন্দিতা-শিবুর প্রথম পুজো-মুক্তি সেই জাতের। পরিবেশকের আরও প্রাঞ্জল ব্যাখ্যা, ‘‘সৃজিতের ছবি প্রাপ্তবয়স্কের শংসাপত্র নিয়ে মুক্তি পেয়েছে। এই ছবির প্রধান আকর্ষণ তাই এই প্রজন্ম। প্রেক্ষাগৃহে গেলে তাদের দাপট চোখে পড়বে। ‘বাঘাযতীন’ দেখতে নানা বয়সের মানুষ ভিড় জমিয়েছেন। কিন্তু বাংলা ছবিকে ব্লকবাস্টার করে মধ্যবিত্ত বাঙালি। তাঁদের পছন্দ পারিবারিক ছবি। নন্দিতাদি-শিবুদা ঘরানা বদলালেও তাঁদের পরিচিতি বদলাননি। বরাবর তাঁরা পরিবারকে প্রাধান্য দেন। এবারেও তাই। সঙ্গে ছবিতে পুজোর আবহ। সারাদিন পুজোর কাজ, অতিথি আপ্যায়ন সেরে বাঙালি সপরিবার বিনোদনের জন্য তাই বেছে নিয়েছে ‘রক্তবীজ’কে।’’
ছবিতে প্রত্যেকের অভিনয় প্রশংসিত। অনেক বছর পরে এই ছবি দিয়ে ফের বড়পর্দায় ভিক্টর বন্দ্যোপাধ্যায়। টাটকা জুটি আবীর চট্টোপাধ্যায়-মিমি চক্রবর্তী দর্শকদের নজর কেড়েছেন। ছবির সাফল্যে কী বক্তব্য আবীর ওরফে ‘পঙ্কজ সিংহ’র? আজকাল ডট ইনকে নায়ক বলেছেন, ‘‘ছবির সাফল্য, বাণিজ্যিক পরিসংখ্যান নিয়ে কোনও দিন কিছু বলিনি। আজও বলব না। আমার মতে, এই বিষয়ে সব থেকে ভাল বলতে পারবেন প্রযোজক, পরিবেশক। আমি ফলাফল দেখে খুব খুশি। নন্দিতাদি-শিবুদা আমায় বিজয়ার উপহার দিলেন।’’
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি