শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ০৯ অক্টোবর ২০২৫ ২২ : ০২Rahul Majumder
‘লাপতা লেডিজ’-এর দুরন্ত সাফল্যের পর থেকেই একটা প্রশ্ন ঘুরছে সবার মাথায়— ছবির দুই প্রধান অভিনেত্রী নিতাংশি গোয়েল আর প্রতিভা রান্তা এখন কী করছেন? এবার তারই উত্তর মিলল বলিউডের অন্দরে।
জোর খবর, করণ জোহরের বহু আলোচিত ‘দোস্তানা ২’-এর জন্য ‘লাপতা লেডিজ’-এর প্রতিভা রান্তাকে চূড়ান্ত করা হয়েছে। মনে করিয়ে দিই, এই ছবির প্রাথমিক ঘোষণা হয়েছিল লক্ষ্য, কার্তিক আরিয়ান ও জাহ্নবী কাপুরকে নিয়ে। পরে নানা জটিলতায় কার্তিক ছবিটি ছেড়ে দেন, আর সেই সঙ্গে চিত্রনাট্যও পুরো নতুন করে লেখা হয়।
এখন খবর, ছবির নতুন ভার্সনে প্রতিভা রান্তা দেখা দেবেন বিক্রান্ত ম্যাসি ও ‘দ্য ব্যাডস অফ বলিউড’-খ্যাত লক্ষ্যের সঙ্গে। অর্থাৎ, জাহ্নবীর জন্য নির্ধারিত চরিত্রেই দেখা যাবে প্রতিভাকে। অন্যদিকে, এই সিনেমাটি হবে ২০০৮ সালের প্রিয়ঙ্কা চোপড়া, অভিষেক বচ্চন ও জন আব্রাহামের জনপ্রিয় রম-কম ‘দোস্তানা’-র এক প্রকার ‘স্পিরিচুয়াল সিক্যুয়েল’।
এদিকে প্রতিভার সহ-অভিনেত্রী নিতাংশি গোয়েল–এর ভাগ্যও খুলেছে। শোনা যাচ্ছে , তিনি নাকি গোবিন্দার ছেলে যশবর্ধন আহুজার বলিউড ডেবিউ ছবিতে নায়িকার চরিত্রে নির্বাচিত হয়েছেন। এই ছবির মাধ্যমে প্রায় সাত বছর পর পরিচালক হিসেবে ফিরতে চলেছেন সাজিদ খান।
উল্লেখ্য ,২০১৮ সালে দেশে যৌন হেনস্থার বিরুদ্ধে গড়ে ওঠা 'মি টু' আন্দোলনের সময় সাজিদ খানের বিরুদ্ধে একাধিক অভিনেত্রী , মডেল যৌন হেনস্থার অভিযোগ আনেন। এরপর ভারতীয় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস’ অ্যাসোসিয়েশন তাঁকে সাময়িকভাবে নিষিদ্ধ করে। এক বছর পর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়, আর ২০২২ সালে তিনি অংশ নেন ‘বিগ বস’–এ প্রতিযোগী হিসেবে।
এখন শোনা যাচ্ছে, সাজিদ খান আবার কমেডি ঘরানার সিনেমা বানাতে যাচ্ছেন—যেখানে যশবর্ধনের বিপরীতে থাকবেন নিতাংশি গোয়েল ও দক্ষিণী অভিনেত্রী কৃতি শেঠি। সূত্রের দাবি, স্টুডিওর পক্ষ থেকে সাজিদকে পরিচালনার প্রস্তাব দেওয়া হয়েছে। এখনও তিনি চূড়ান্ত সম্মতি দেননি, তবে প্রযোজক সংস্থা চাইছে তিনিই যেন ছবিটি পরিচালনা করেন, কারণ গল্পে থাকা কমেডি অংশ সাজিদের ঘরানার ছবির সঙ্গেই মেলে।
আরও জানা গেছে, যশবর্ধনের হাতে ফ্যান্টম স্টুডিওজের সঙ্গে আরেকটি প্রজেক্ট থাকলেও, সম্ভবত তিনিই প্রথমে এই ছবির শুটিং শুরু করবেন। সাজিদ খানের শেষ পরিকল্পিত প্রজেক্ট ছিল জন অ্যাব্রাহামকে নিয়ে, কিন্তু তা আর বাস্তবায়িত হয়নি।
বলিউডে তাই এখন গুঞ্জন ‘লাপতা লেডিস’-এর দুই ‘হারিয়ে যাওয়া’ মুখই যেন খুঁজে পেয়েছেন নিজেদের নতুন আলোয় ভরা পথ!
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি