শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ০৯ অক্টোবর ২০২৫ ১৮ : ৫৬Rahul Majumder
জুনিয়র এনটিআর এখন নিজের ফিল্মি কেরিয়ারকে নতুনভাবে সাজাচ্ছেন। এইমুহূর্তে তিনি প্রশান্ত নীলের ‘ড্রাগন’ প্রজেক্টে পুরো মনোযোগ দিচ্ছেন, এবং সেই কারণেই ভারতীয় সিনেমার জনক দাদাসাহেব ফালকের বায়োপিক থেকে আলোচনা করেই সরে এসেছেন। জানিয়ে রাখা ভাল, এই ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন এস এস রাজামৌলি!
একটি সূত্রের খবর অনুযায়ী, এনটিআরের এই সিদ্ধান্তের পেছনে কয়েকটি কারণ কাজ করেছে:
বর্তমানে তিনি বাস্তব জীবনের চরিত্রে অভিনয় করতে চান না, বিশেষ করে এমন একজন কিংবদন্তির।
ফালকের বায়োপিকটি পরিচালনা করবেন রাজামৌলির ছেলে। স্বয়ং রাজামৌলি নয়।
সবচেয়ে গুরুত্বপূর্ণ আমির খানের ফালকে বায়োপিক ইতিমধ্যেই রাজকুমার হিরানির পরিচালনায় কাজ চলেছে। একই প্রজেক্টে নাম লেখানো কোনও উদ্দেশ্যপ্রণোদিত হবে না।
সম্প্রতি গুঞ্জন উঠেছিল যে, আমির খান হিরানিকে বায়োপিকটি ফের লিখতে বলেছেন। তবে আমির স্পষ্ট করে জানিয়েছেন যে প্রজেক্টটি সময়সূচী অনুযায়ী চলছে। এদিকে, রাজামৌলি এনটিআরের সরে যাওয়ার পরও বায়োপিকটি এগিয়ে নিয়ে যাচ্ছেন। ফালকের নাতি চন্দ্রশেখর শ্রীকৃষ্ণ পুসালকর কিছু আপত্তি তুললেও রাজামৌলি নতুন অভিনেতা খুঁজছেন। গুঞ্জন, প্রভাসকে চরিত্রের জন্য ভাবা হয়েছে কিন্তু সূত্রের খবর, এটি নাকি সম্পূর্ণ ভুল।
ফলে, জুনিয়র এনটিআরের এই পদক্ষেপ দর্শকদের দেখিয়েছে যে তিনি নিজের মূল শক্তি, তেলেগু সিনেমা ও ‘ড্রাগন’-এ ফোকাস করতেই প্রস্তুত। ফালকের বায়োপিক থেকে সরে আসা কোনও ব্যর্থতা নয়, বরং এক সচেতন কেরিয়ার-সিদ্ধান্ত, যা দীর্ঘমেয়াদে তার জন্য ফলপ্রসূ হবে।
প্রসঙ্গত, রাজকুমার হিরানি মন দিয়েছেন তাঁর পরের বড় প্রজেক্টে দাদাসাহেব ফালকের জীবননির্ভর বায়োপিক, যেখানে মুখ্যভূমিকায় আমির খান। এই ছবির শুটিং শুরু হবে ২০২৬ সালের গোড়ায়, আর আমির ইতিমধ্যেই চরিত্রের প্রস্তুতি শুরু করেছেন। জানা গেছে, তিনি নিজের লুক ও বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে ওয়ার্কশপ করবেন ডিসেম্বর থেকেই। এটাই হতে চলেছে আমিরের প্রথমবার কোনও বাস্তব চরিত্রে অভিনয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি