শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

বিনোদন | ‘শামশেরা’র চরম ব্যর্থতায় নিরাপত্তাহীনতায় ভুগছিলেন রণবীর, অনিলের কোন একটি পরামর্শে ‘অ্যানিম্যাল’-এর মতো কামব্যাক করেছিলেন?

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ০৯ অক্টোবর ২০২৫ ১৮ : ০৬Rahul Majumder

বলিউডের আকাশে তারারা যতই উজ্জ্বল হোক, মেঘ ঢাকে তাদের মনকেও। ঠিক তেমনই একদিন ‘অ্যানিম্যাল’-এর সেটে চুপচাপ এসে দাঁড়িয়েছিলেন রণবীর কাপুর। কারণ সদ্য মুক্তি পেয়েছে তাঁর ছবি ‘শামশেরা’— আর বক্স অফিসে ব্যাকারণ মেনে সেই ছবির ভরাডুবি হয়েছে। মুখে হাসি নেই, চোখে বিষণ্ণতা। পাশে ছিলেন অনিল কাপুর— যিনি তখনও নিজের চরিত্রের জন্য প্রস্তুত হচ্ছেন, কিন্তু রণবীরের সেই ম্লান মুখ তাঁর নজর এড়িয়ে যায়নি।

অনিল স্মৃতি রোমন্থন করে এক সাক্ষাৎকারে বলেন, “রণবীর এসে বলেছিল— ‘সবাই আমাকে দেখছে, এত বড় ফ্লপ দিয়েছি!’ আমি তখন ওকে শুধু বলেছিলাম, ‘একটা ভাল শট দে, কাল সকালেই সব ভুলে যাবে।’”

এই ছোট্ট কথাটাই যেন হয়ে উঠেছিল জীবনদর্শন। অনিল কাপুরের মতে, সাফল্য-ব্যর্থতা কারও নিয়ন্ত্রণে থাকে না। তিনি বলেন,“আমরা একটা ফটোশুট করছিলাম। ওকে বলেছিলাম, ‘মন খারাপ করিস না, মানুষ তোর ব্যর্থতা নিয়ে ভাবছে না, তুই নিজেই ভাবছিস। নিজের কাজে মন দে। একবার সেটা করতে পারলে দেখবি সবকিছু মুছে গিয়েছে।”

অনিল আরও যোগ করেন, “চল্লিশ বছরের বেশি সময় লেগেছে আমার এটা বুঝতে— মানুষ কী বলল, কী লিখল, এগুলো একটা ‘আওয়াজ’ ছাড়া কিছু না। আজ যারা তরুণ, ওদেরও একই কথা বলি— ‘কাল পর্যন্ত সব ভুলে যাবে মানুষ।’”


বলিউডে এমন ঝড় বহুদিন দেখা যায়নি, যা দেখিয়েছিল ‘অ্যানিম্যাল’। পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিম্যাল’ যেন নামের মতোই— বক্স অফিসে একদম পশুর মতো দাপিয়ে বেড়িয়েছে! রণবীর কাপুরের কাঁধে ভর করে মুক্তির পর থেকেই ছবিটি ভেঙেছে একের পর এক রেকর্ড, আর গোটা ইন্ডাস্ট্রি তাকিয়ে থেকেছে সেই বিস্ফোরণময় সাফল্যের দিকে। রণবীরের সঙ্গে এই ছবিতে দেখা গিয়েছে অনিল কাপুরকে এক দৃঢ় অথচ জটিল পিতার চরিত্রে। তাঁদের রসায়নই ছবির মূল মেরুদণ্ড— এক অস্থির, আবেগপ্রবণ সম্পর্ক, যা শেষ পর্যন্ত দর্শকদের নাড়িয়ে দিয়েছে ভিতর থেকে। রণবীরের বিপরীতে ছিলেন রাশ্মিকা মন্দানা, যিনি তাঁর সহজ অথচ গভীর অভিনয়ে মন কেড়েছেন দর্শকদের।

এই ছবির সুবাদে  রণবীরের জন্য শুরু হয় নতুন অধ্যায়। রণবীর যেন নিজেকে পুনরাবিষ্কার করলেন এই ছবির মাধ্যমে। তাঁর অভিনয়ে ছিল রাগ, ভালবাসা, ক্ষোভ— সবকিছুর বিস্ফোরণ। অনিল কাপুরও ছিলেন এক কঠিন অথচ গভীর পিতার চরিত্রে। ববি দেওলের নীরব তেজ, রাশ্মিকা মন্দানার কোমলতা,তৃপ্তি দিমরির রহস্যময় উপস্থিতি— সব মিলিয়ে ‘অ্যানিম্যাল’ হয়ে উঠেছিল এক আবেগের আগ্নেয়গিরি।

আর ফল? বক্স অফিসে বিস্ফোরণ! মুক্তির পর কয়েক সপ্তাহের মধ্যেই ছবিটি গড়েছিল রেকর্ড— কোটি টাকার অঙ্ক ছাপিয়ে গেছে সহজেই।

সমালোচকরা লিখেছিলেন, “এই ছবিটা রণবীর কাপুরের ফিনিক্স মুহূর্ত— যেখানে ব্যর্থতার ছাই থেকে জন্ম নেয় এক নতুন আগুন।”
আর হয়তো সেটাই সত্যি, কারণ অনিল কাপুরের সেই একবাক্য— “কাল সকালেই সব ভুলে যাবে”— আজ বলিউডের এক জীবন্ত শিক্ষা হয়ে রইল।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া