শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ০৯ অক্টোবর ২০২৫ ১৭ : ০৫Rahul Majumder
‘ওয়ার ২’— অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এবং যশ রাজ ফিল্মস প্রযোজিত তাদের ‘স্পাই ইউনিভার্স’-এর বহুল প্রতীক্ষিত অধ্যায়। ছবিটি মুক্তি পেয়েছিল চলতি বছরের ১৪ আগস্ট। হৃতিক রোশন, কিয়ারা আদবানি ও দক্ষিণের সুপারস্টার জুনিয়র এনটিআর-কে এক ফ্রেমে দেখতে মুখিয়ে ছিলেন দর্শকরা। কিন্তু থিয়েটারে মুক্তির পর ছবিটি প্রত্যাশা অনুযায়ী সাড়া ফেলতে পারেনি।
তবে যাঁরা প্রেক্ষাগৃহে দেখতে পারেননি, তাঁদের জন্য সুখবর! ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স ঘোষণা করেছে, বৃহস্পতিবার ৯ অক্টোবর থেকেই ‘ওয়ার ২’ স্ট্রিম হবে তাদের প্ল্যাটফর্মে। নেটফ্লিক্স ইন্ডিয়ার অফিসিয়াল হ্যান্ডেল থেকে সমাজমাধ্যমে পোস্ট করা হয়েছে —“রাগ দ্বিগুণ, রণক্ষেত্রও দ্বিগুণ! হৃতিক ফিরছেন ‘ওয়ার ২’-এ, ৯ অক্টোবর থেকে নেটফ্লিক্সে আগুন ঝরাবে সিনেমা!”
ছবিটি দেখা যাবে হিন্দি, তেলুগু ও তামিল— তিনটি ভাষায়। পোস্টটি ঘিরে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া। কেউ হাসির ইমোজি দিয়ে ঠাট্টা করেছেন, আবার কেউ লিখেছেন— “শেষ পর্যন্ত এল তাহলে। ঘরে বসে এই ছবি কতক্ষণে দেখব তার অপেক্ষাতেই আছি। ”
এই ছবির ব্যর্থতার পিছনে আত্মসমালোচনাও করেছেন হৃতিক। ছবির মুক্তির পর প্রথমবার হৃতিক রোশন নিজেই ওয়ার ২ নিয়ে মুখ খুলেছিলেন। নিজের চরিত্র কবীরের কিছু ছবি দিয়ে পোস্ট করে ইনস্টাগ্রামে লেখেন, “সবকিছুই তখন নিখুঁত লাগছিল, মনে হচ্ছিল সহজ একটা জয়। কিন্তু ভেতরে একটা কণ্ঠ বলছিল— এটা কি খুবই সহজ নয়? প্রতিটা ছবিতে যন্ত্রণা থাকা জরুরি নয়, কখনও কখনও নিজের কাজটা ঠিকঠাক করাই যথেষ্ট।”
‘ওয়ার ২’ হল ২০১৯ সালের ব্লকবাস্টার ওয়ার–এর সিক্যুয়েল, যেখানে হৃতিক ও টাইগার শ্রফ ছিলেন মুখ্যভূমিকায়। এবার হৃতিকের কবীর চরিত্রের সঙ্গে যুক্ত হয়েছে জুনিয়র এনটিআর (বিক্রম) ও কিয়ারা আদবানি (কাব্যা)। ছবির পোস্ট-ক্রেডিট সিনে ইঙ্গিত দেওয়া হয়েছে স্পাই ইউনিভার্সের পরবর্তী অধ্যায়— ‘আলফা’, যেখানে থাকবেন আলিয়া ভাট, শর্বরী ও ববি দেওল।
বিশ্বজুড়ে ‘ওয়ার ২’ আয় করেছে ৩৬৪.২৫ কোটি টাকা, যা ‘ওয়ার’–এর ৪৭১ কোটি টাকার কাছাকাছিও পৌঁছাতে পারেনি। তবুও ওটিটিতে নতুন জীবন পেতে পারে এই অ্যাকশন-থ্রিলার, কারণ ডিজিটাল দর্শকদের কাছে এখনও রয়েছে ‘কবীর বনাম বিক্রম’-এর কৌতূহল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি