শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ০৯ অক্টোবর ২০২৫ ১৬ : ৪২Rahul Majumder
অক্ষয় কুমারের মুখে শোনা গেল এমন এক মজার অথচ বিব্রতকর ঘটনা, যা শুনে দর্শকরা এককথায় হতবাক! সম্প্রতি ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল’ টক শোয়ে অতিথি উপস্থিত ছিলেন অক্ষয় কুমার ও সইফ আলি খান। সেখানেই অক্ষয় স্মৃতিচারণা করলেন তাঁর জীবনের এক অবিশ্বাস্য মুহূর্তের— যখন আন্তর্জাতিক পপ তারকা মাডোনা-র সামনে এক বলিউড তারকা গেয়ে উঠেছিলেন অদ্ভুত এক গান এবং যা শুনে প্রেক্ষাগৃহ ছেড়ে চলে গিয়েছিলেন ম্যাডোনা!
ঘটনাটা বহু বছর আগের। লন্ডনে আয়োজিত হয়েছিল ‘অওসাম ফোরসাম’ নামে এক গ্র্যান্ড লাইভ শো। মঞ্চে ছিলেন শাহরুখ খান, কাজল, জুহি চাওলা আর অক্ষয় কুমার— বলিউডের তুখোড় চারমূর্তি। দর্শকাসনে তখন বসে আছেন মাডোনা। সঙ্গে তাঁর স্বামী এবং সন্তান। এমন এক আন্তর্জাতিক তারকাকে সামনে পেয়ে উচ্ছ্বসিত ছিলেন সবাই। অক্ষয়ের কথায়,“আমরা সবাই ঠিক করেছিলাম, আজ আমাদের পারফর্ম্যান্সে যেন কোনও খুঁত না থাকে। কিন্তু তখনই এক পারফর্মার...যার নাম আমি বলব না...যায় হোক, হঠাৎ সিদ্ধান্ত নিলেন, তিনি মঞ্চ থেকেই মাডোনাকে উৎসর্গ করে একটা নতুন গান গাইবেন!”
গানটা ছিল একেবারে যাকে বলে সেই মুহূর্তে বানানো — “তোমাকে দেখতে লাগছে এক কুমারী মেয়ের মতো, তোমার মুখের হাসিটাও কোনও কুমারী মেয়ের মতো…”গান শেষ হওয়ার আগ পর্যন্ত মাডোনা সৌজন্য বজায় রেখে চুপচাপ বসেছিলেন। কিন্তু গান শেষ হওয়ার পরমুহূর্তেই একটি কথাও না বলে, নীরবে নিজের পরিবার নিয়ে ওই প্রেক্ষাগৃহ থেকেই বেরিয়ে গেলেন তিনি!
অক্ষয় বলে চললেন,“আমরা তো তখন সবাই হতবাক। কাজল, ওর মায়ের (তনুজা) সঙ্গে শো করছিলেন, তিনি তো সরাসরি গিয়ে ওই গায়ককে ভর্ৎসনা করেন। তারপর থেকে আর কোনও হলিউড তারকা আমাদের শো দেখতে আসেননি!” অবশ্য কথাশেষে 'খিলাড়ি'র মজার মন্তব্য—
“ওই ঘটনার পরই শেষ হয়ে গেল আমাদের বিদেশি দর্শকসংখ্যা!” অভিনেতা আরও জানান, ওই গানের সুর নাকি তৈরি করা হয়েছিল শাহরুখ-কাজলের জনপ্রিয় গান ‘ইয়ে কালি কালি আঁখেঁ’–র সুরে!
এই ঘটনাই আবার সামনে আনলেন অক্ষয় কুমার, কাজল-টুইঙ্কলের মজার টক শোয়ের মঞ্চে, যেখানে তাঁর সঙ্গে ছিলেন সইফ আলি খান। দু’জনেই এখন নতুন ছবিতে একসঙ্গে কাজ করছেন— নাম ‘হেওয়ান’।
এক কথায়, একসময় মাডোনার সামনে গাওয়া এক ‘অতি উৎসাহী’ গানের জন্য বলিউডের ‘অওসাম ফোরসাম’ পড়েছিল চরম অস্বস্তিতে! বহু বছর পর সেই ঘটনাই ফের প্রকাশ্যে এনে হেসে কুটোপাটি করালেন অক্ষয় কুমার।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি