শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ০৯ অক্টোবর ২০২৫ ১৬ : ১৮Snigdha Dey
টিআরপিতে খেলা ঘুরল মাত্র এক সপ্তাহের মধ্যে। বিরাট চমক এবার প্রথম স্থানে। এবার নতুন, পুরনো সবাইকে পিছনে ফেলে এক নম্বরে জায়গা করে নিল জি বাংলার ধারাবাহিক 'চিরদিনই তুমি যে আমার'। আর্য-অপর্ণার গল্প শুরু থেকেই দর্শকের মন জয় করলেও এই প্রথমবার 'বাংলা সেরা'র খেতাব জিতল এই মেগা। এখন গল্পের টুইস্ট যেমন আছে, তেমনই এই ধারাবাহিকের পরতে পরতে রয়েছে রহস্য। তাই বরাবরই টানটান উত্তেজনা থাকে প্রতিটি পর্বে। সঙ্গে আর্য ও অপর্ণার কেমিস্ট্রি দেখে চোখ ফেরাতে পারেন না দর্শক। চলতি সপ্তাহে এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.১।
প্রথমবার 'টিআরপি টপার'-এর খেতাব জিতে কতটা উৎসাহিত নায়ক জিতু কামাল? সমাজমাধ্যমে নিজেই সেকথা জানালেন। জিতু লেখেন, 'সফলতা কখনওই আমাকে উত্তেজিত করে না। ব্যর্থতা/কুৎসা আমাকে ভেঙ্গে ফেলতেও পারেনি। সাফল্য এবং ব্যর্থতা উভয়ই ক্ষণস্থায়ী।চিরস্থায়ী হল, সততা, কঠোর পরিশ্রম এবং দর্শকদের কাছ থেকে পাওয়া আশীর্বাদ। যা ভাগ্যবানদের কপালেই জোটে। ধন্যবাদ শিবঠাকুর, ধন্যবাদ আমার ভগবান দর্শক, ধন্যবাদ ইউনিভার্স।'
অভিনেতা আরও লেখেন, 'নর্থ বেঙ্গল এর ভাই,বোন,মাদের কথাও ভাববেন। যে যেমনভাবে সাহায্য করে চলেছেন সেটা চালিয়ে যাবেন। আনন্দে গা ভাসিয়ে দেবেন না।'
আরও পড়ুন: বিরাট চমক দিল আর্য-অপর্ণা! চোখের নিমেষে টিআরপিতে খেলা ঘুরল, কে হল 'সেরার সেরা'?
এই পোস্টের মাধ্যমে জিতু বুঝিয়ে দিয়েছেন সফলতা ও ব্যর্থতা প্রসঙ্গে তাঁর জীবনদর্শন কী! ধারাবাহিকের সফলতায় খুশির জোয়ারে ভেসেছেন দিতিপ্রিয়াও। সমাজমাধ্যমে 'অপর্ণা'র লুকের কয়েকটি ছবি ভাগ করে নায়িকা লেখেন, 'অপরেশন সাকসেসফুল! সেটে ফিরে আসতে আর কিছুদিন সময় লাগবে। তবে আপনাদের ভালবাসা আর আশীর্বাদের জন্য ধন্যবাদ। চিরদিনই তুমি যে আমার রেটিং চার্টে এখন শীর্ষস্থানে! এই টিআরপি ধরে রাখা আমাদের কাছে বিশাল বড় ব্যাপার। আমাদের টিমের অভিনেতা ও কলাকুশলীদের জন্য এটা সম্ভব হয়েছে। এসভিএফ ও জি বাংলাকে বিশেষ ধন্যবাদ। দর্শকের ভালবাসা ছাড়া এটা কিছুতেই সম্ভব হত না।'
প্রসঙ্গত, মাঝে জিতু ও দিতিপ্রিয়ার ব্যক্তিগত বিবাদ উঠে এসেছিল সমাজমাধ্যমে। তবে প্রযোজনা সংস্থার তৎপরতায় দু'জন ভুল বোঝাবুঝি মিটিয়ে নিয়েছেন বলে জানিয়েছিলেন। যদিও ধারাবাহিকে এসব কিছুর প্রভাব একেবারেই পড়েনি। বরং দিনে দিনে গল্পের মোড়ে দর্শকের ভালবাসা কুড়িয়েছে আর্য-অপর্ণা। টিআরপির প্রথম স্থান লাভ তারই প্রমাণ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি