শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ০৯ অক্টোবর ২০২৫ ১৬ : ০৭Rahul Majumder
ছ’বছর পর দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো-এর তৃতীয় সিজনে ফিরে এসেছেন নবজ্যোত সিং সিধু। অর্চনা পূরণ সিংয়ের পাশে আবারও বিচারকের আসনে বসে শুরু করেছেন তিনি নতুন ইনিংস। সম্প্রতি এক সাক্ষাৎকারে সিধু খুলে বললেন কপিল শর্মার পরিশ্রম, প্রতিভা আর সাফল্যের পথচলার অজানা গল্প।
সিধুর কথায়,“প্রতিভা থাকলেই হবে না, সেই প্রতিভাকে মঞ্চ দিতে হয়। সুযোগ না থাকলে সেই প্রতিভার কোনও মানে হয় না। কপিল শর্মা একসময় ভুল্লার থিয়েটার সোসাইটিতে সপ্তাহে দু’দিন কাজ করত, পেত মাত্র ১০০ টাকা। ২০০৬ সালে প্রথম যখন টিভিতে এল, ওর মাথায় চুল প্রায় ছিল না, নোয়াপাতি ভুঁড়ি ছিল, তখনই ওকে দেখতে ৪৫ বছরের মতো লাগত! কিন্তু বড় মঞ্চে পৌঁছনোর পরই ওর প্রতিভা আলো ছড়াতে শুরু করে। যেমন আইপিএলে সুযোগ পেলে অনেকেই রাতারাতি তারকা হয়ে যায়।”
সিধু আরও বলেন, “নিজের প্যাশন ফলো করা সহজ নয়। বাবা-মা বা সমাজ কেউই তেমন উৎসাহ দেয় না। সবাই বলে, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও। কিন্তু কেউ বলে না— তোমার স্বপ্নটা বাঁচাও। তাই নিজের ভয়, সমাজের বিচার, এই ‘সবাই কী বলবে’ মানসিকতাকে ভাঙতে পারলেই শুরু হয় সাফল্যের যাত্রা।”
সাক্ষাৎকারে নিজের জনপ্রিয় একলাইনার বা ‘সিধুইজম’ নিয়েও এক মজার কাহিনি শোনালেন তিনি। “যখন বিজেপিতে ছিলাম, মনমোহন সিং সাহেব আমাকে ডিনারে ডেকেছিলেন। সেখানে উপস্থিত ছিলেন আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট জর্জ বুশ। উনি জানতে চেয়েছিলেন— ‘সিধুইজম’ মানে কী? ওঁকে বলা হয়, আমি যা বলি, সেটাই হয়ে যায় সিধুইজম! তখন বুশ হাসতে হাসতে বললেন, ‘একটা পজিটিভ লাইন বলুন।’ আমি বললাম— ‘সূর্যের দিকে মুখ রাখলে নিজের ছায়া কখনো দেখতে হবে না।’ শুনে ওঁর মুখে হাসি ফুটেছিল। আমি কিছু পরিকল্পনা করে বলি না— মন থেকে বলি, তাই মানুষ তা অনুভব করে।”
২০২৩ সালে স্ত্রীর ক্যানসার ধরা পড়ার পর রাজনীতি থেকে বিরতি নিয়েছিলেন নভজ্যোত সিং সিধু। কিছুদিন আগে তিনি নিজের ইউটিউব চ্যানেল শুরু করেন এবং এই বছরই 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো'-এর মাধ্যমে ছোটপর্দায় কামব্যাক করেন। পাশাপাশি 'ইন্ডিয়াজ গট ট্যালেন্ট'-এর নতুন মরশুমেও তাঁকে বিচারকের ভূমিকায় দেখা যাবে।
নভজ্যোত সিং সিধু একদিকে নিজের রসবোধ আর উক্তির জন্য যেমন চেনা, অন্যদিকে কপিল শর্মার মতো প্রতিভাবান শিল্পীদের পাশে দাঁড়াতেও পিছপা নন। তাঁর ভাষায়, “সুযোগই প্রতিভার আসল প্রমাণ— আর কপিল শর্মা সেই প্রমাণের জীবন্ত উদাহরণ।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি