শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ০৯ অক্টোবর ২০২৫ ১৪ : ৩৯Rahul Majumder
সলমন খানের বিরুদ্ধে তোপ দাগার পর এবার শাহরুখ খানের দিকে আঙুল তুললেন ‘দবং’ ছবি খ্যাত পরিচালক অভিনব কাশ্যপ। তারকার ধর্ম নিয়ে করলেন ব্যক্তিগত আক্রমণও! সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে অভিনব কাশ্যপ বললেন, শাহরুখের “মানসিকতা ঠিক নয়”! সেইজন্য 'বাদশা'কে পাকাপাকি চলে যাওয়ারও পরামর্শ দিলেন তিনি। আর তাতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল সমালোচনার ঝড়। অনেকে অভিযোগ তুলেছেন— পরিচালকের মন্তব্যে স্পষ্ট মুসলিমবিদ্বেষীর গন্ধ রয়েছে।
ওই সাক্ষাৎকারে অভিনব বলেন,“এই জাতটা শুধু নিতেই জানে, দিতে জানে না। শাহরুখের দুবাইয়ের বাড়ির নাম জন্নত, আর এখানকার মন্নত। মন্নত মানে তো প্রার্থনা। মন্নত পূরণ হয়েছে বলেই তো জন্নতের দিকে নজর দিয়েছেন উনি! শুনেছি আরও দু’তলা বাড়াচ্ছেন এই বাড়িতে। তা যদি আপনার জন্নত ওখানে হয়, তাহলে সেখানেই যান, ভারতে কী করছেন?”
অভিনবের এই মন্তব্য ঘিরেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ক্ষোভ। এক নেট-ব্যবহারকারী লেখেন, “ আগেই বলেছিলাম, এই লোকটা মুসলিমবিদ্বেষী। সলমন-শাহরুখদ খানের প্রতি তাঁর ঘৃণার অর্ধেকটাই ধর্মীয় পক্ষপাত থেকে।”
অন্য একজন যোগ করেন,“ নিজের ব্যক্তিগত ঝামেলায় হিন্দু-মুসলিম অ্যাঙ্গেল টেনে আনা একেবারে লজ্জাজনক। সলমন নিয়ে এই লোকটার অভিযোগের কিছুটা বাস্তবতা থাকলেও শাহরুখকে নিয়ে এসব মন্তব্য সম্পূর্ণ অযৌক্তিক।” এক নেটিজেন তো স্পষ্ট মন্তব্য করেন, “পুরো ভিডিওটাই মুসলিম বিদ্বেষে ভরপুর।”
এখানেই অবশ্য থামেননি পরিচালক। শাহরুখের ‘জওয়ান’ ছবির বিখ্যাত সংলাপ “বেটেকো হাত লাগানে সে পহলে বাপ সে বাত কর” নিয়েও কটাক্ষ করেন অভিনব—“ওরা তো এমন প্রাসাদে থাকে যেগুলো সাধারণ মানুষের নাগালের বাইরে। ওদের সঙ্গে আমরা কথা বলব কী নিয়ে? ওরা কী আমাদের খাওয়ায়? ওর মানসিকতাও ঠিক নয়।” শিল্পমহল এবং দর্শকদের একাংশ মনে করছেন, সলমনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থেকে অভিনবের অভিযোগ কিছুটা ভিত্তিযুক্ত ছিল, কিন্তু শাহরুখের বিরুদ্ধে এই হঠাৎ আক্রমণ সম্পূর্ণ অনর্থক।
চোখ টেনেছে এক নেটিজেনের মন্তব্য, “সলমনকে নিয়ে অন্তত শুটিং-এই লোকটার কিছু অভিজ্ঞতা ছিল, কিন্তু এখানে তো কিছুই নেই! জন্নত আর মন্নত নিয়ে থিসিস পড়ে যাচ্ছেন শুধু!”
এক কথায়, অভিনব কাশ্যপের সাম্প্রতিক মন্তব্যে নেটদুনিয়া উত্তাল। এক সময়ের ব্লকবাস্টার ‘দবং’ ছবির পরিচালক এখন যেন বিতর্কের নতুন কেন্দ্রবিন্দু— আর এবার তাতে জড়িয়ে পড়েছেন বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি