শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ০৯ অক্টোবর ২০২৫ ১৪ : ১০Rahul Majumder
অক্ষয় কুমার আর সইফ আলি খানের বন্ধুত্বের গল্প যত পুরনো, তার মজার ঘটনাগুলোও কিন্তু ততই প্রায় কিংবদন্তিসম। আর এবার সেই সব রসালো স্মৃতি উঠে এল টুইঙ্কল খান্না আর কাজলের চ্যাট শো ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল’-এর তৃতীয় পর্বে।
শোয়ের শুরুতেই টুইঙ্কল মজা করে বললেন, “আজ আমাদের সোফায় সেই অতিথিই বসেছে, যিনি একদিন কাজলের বাথরুমে স্নান করেছিলেন!” শোনামাত্রই কাজল খানিক লজ্জা পেয়ে হেসে ব্যাখ্যা দিলেন, “সইফ আমার তিনটে বাড়ির পরে থাকত। মালাবার হিলে অঞ্চলেও কখনও কখনও এমন হয়, যখন বাড়িতে জল আসে না। তখন ও আমার বাড়িতে এসে স্নান করেছিল!” সঙ্গে সঙ্গে টুইঙ্কলের খোঁচা, “কাজলের বাথরুমে একটা ছোট ক্যামেরাও ছিল, সেখানকার ছবি ও এখনও আমাকে দেখায়!”
এরপর সইফের মুখে শোনা গেল বাথরুম নিয়ে আরও এক দুর্দান্ত ঘটনা — ১৯৯৪ সালের ‘ইয়ে দিল্লাগি’ ছবির শুটিং চলাকালীন। সইফ বললেন,
“আমরা তখন শিমলায় শুট করছিলাম। সৈয়দ জাফরি সাহেব ছিলেন আমাদের সঙ্গে। উনি একটু মদ খেয়ে আমার কাঁধে ঘুমিয়ে পড়তেন, আবার হঠাৎ উঠে বলতেন, ‘এই লোকটা এখনও কথা বলছে?’— ভীষণ মজার মানুষ ছিলেন উনি!”
সইফের মুখ থেকে কথা কেড়ে অক্ষয় এবার এক ‘বাথটব কাণ্ড’-এর গল্প উন্মোচন করলেন — “সইফ তখন নিজের ঘরের বাথটবে মোমবাতি জ্বালিয়ে স্নান করছে। পাশে ঘরে থাকতেন সৈয়দ জাফরি। উনি ভুল করে ভাবলেন, এটাই ওঁর ঘর, তাই জামাকাপড় খুলে সটান ঢুকে পড়লেন বাথরুমে! আর পর্দা সরাতেই দেখলেন, সইফ নগ্ন অবস্থায় টবে বসে! আর তখন উনি ভাবছেন, ‘এটা তো আমার বাথরুম। এখানে সইফ কী করছে?’”

অক্ষয় হেসে নিজের কল্পনাও যোগ করলেন, “তারপর উনি বললেন, ‘ওকে।’ আর টবেই ঢুকে পড়লেন দু’জনে একসঙ্গে!” সইফও মুচকি হেসে জবাব দিলেন,“এখন তুমি এই ব্যাপারটাকে পুরো হাউসফুল ৪ বানিয়ে ফেললে!” চটুলতা, বন্ধুত্ব আর পুরনো দিনের নস্ট্যালজিয়া— এই এক পর্বেই জমে গেল হাসির তুফান। দর্শকরা বলছেন, এই পর্বই এখন পর্যন্ত শোয়ের ‘সবচেয়ে মজার’ অংশ!
প্রসঙ্গত এই শোতে করিনার সঙ্গে নিজের প্রেমের শুরুর দিকের অজানা কাহিনি শোনালেন সইফ, আর সেই গল্পে লুকিয়ে আছে মেমন ওল্ড-স্কুল রোম্যান্স, আবার তেমন খানিক দুষ্টুমিও! কিন্তু এই রূপকথার শুরুটা কিন্তু ছিল মোটেই সহজ নয়!
২০০৭ সালে যখন ‘টশন’-এর শুটিং চলছিল, তখনই একে অপরের প্রতি টান অনুভব করতে শুরু করেন সইফ ও করিনা। সইফের ততদিন বিগত বিবাহিত জীবনের ইতি ঘটেছে—১৯৯১ থেকে ২০০৪ পর্যন্ত তিনি ছিলেন অভিনেত্রী অমৃতা সিং-এর স্বামী। দুই সন্তান—সারা ও ইব্রাহিম। অন্যদিকে, করিনার সঙ্গে সদ্য বিচ্ছেদ হয়েছে শাহিদ কাপুরের সঙ্গে।সেই সময়ই লাদাখে শুটের ফাঁকে দু’জনে দীর্ঘ পথ হাঁটতে বেরোতেন। সইফ বললেন, “করিনা আমাকে একের পর এক অনেক প্রশ্ন করত—প্রেম সম্পর্কে আমার ধারণা কী, ভালবাসার মানে আমার কাছে ঠিক কেমন... যেন পরীক্ষা-সাক্ষাৎকার চলছে! আমিও দিত ম সাধ্যমতো সব জবাব। ও আমার মনোভাব বুঝে নিয়েছিল ওরকম করেই।মানে খুবই পুরনো ধাঁচের একটা ব্যাপার ছিল।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি