শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Amitabh Bachchan starrer Jhund movie Actor Priyanshu Murdered by Friend after Drunken Brawl in Nagpur

বিনোদন | নৃশংসভাবে খুন হলেন অমিতাভ বচ্চনের সহ-অভিনেতা! 'বিগ বি'-র কোন জনপ্রিয় ছবিতে অভিনয় করেছিলেন তিনি?

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ০৯ অক্টোবর ২০২৫ ০০ : ০২Rahul Majumder

বলিউডে নতুন সূর্যোদয়ের মতো উঠছিলেন তরুণ অভিনেতা প্রিয়াংশু, যিনি ‘বাবু রবি সিং ছেত্রী’ নামেও পরিচিত ছিলেন। ২০২২ সালে অমিতাভ বচ্চনের সঙ্গে ‘ঝুন্ড’ ছবিতে দুরন্ত অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন তিনি। কিন্তু মাত্র ২১ বছর বয়সে থেমে গেল তাঁর জীবনযাত্রা— বন্ধুর হাতে খুন হলেন এই উঠতি অভিনেতা!

 

 খবর, বুধবার ভোররাতে নাগপুরে মদ্যপ অবস্থায় বন্ধুর সঙ্গে বচসার পর খুন হন প্রিয়াংশু! অভিযুক্ত বন্ধু ধ্রুব লালবাহাদুর সাহু (২০)-কে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।

 

পুলিশ জানিয়েছে, প্রিয়াংশু ও ধ্রুব বন্ধু ছিল এবং দু’জনই প্রায়ই একসঙ্গে মদ্যপান করতেন। মঙ্গলবার গভীর রাতে দু’জনে সাহুর মোটরবাইকে চেপে নাগপুরের জারিপাটকা এলাকার এক পরিত্যক্ত বাড়িতে মদ্যপান করতে যান। সেখানেই শুরু হয় বচসা। এক পর্যায়ে প্রিয়াংশু নাকি ধ্রুবকে হুমকি দেন— তারপর ঘুমিয়ে পড়েন। পুলিশ সূত্রর খবর, ধ্রুব আশঙ্কা করেন যে প্রিয়াংশু তাঁকে ক্ষতি করতে পারে। সেই ভয়ে সে তার দিয়ে প্রিয়াংশুকে বেঁধে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে। স্থানীয়রা সকালে আধশোয়া, আধনগ্ন অবস্থায় প্রিয়াংশুকে যখন উদ্ধার করেন, তাঁর দেহে ছিল প্লাস্টিক তারের দাগ। সঙ্গে সঙ্গেই তাঁকে মায়ো হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

 

‘ঝুন্ড’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ সহ-চরিত্রে অভিনয় করেছিলেন প্রিয়াংশু। নাগরাজ মঞ্জুলে পরিচালিত ছবিটি বাস্তব জীবনের ‘স্লাম সকার’ -এর প্রবর্তক বিজয় বারসের অনুপ্রেরণামূলক বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছিল।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া