শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Mohit Suri Reveals he is doing another movie with Yash Raj Films after Saiyaara 

বিনোদন | এবার আসছে ‘সইয়ারা ২’? প্রযোজনায় সেই যশ রাজ ফিল্মস-ই? চমকে দেওয়ার মত ঘোষণা পরিচালক মোহিত সুরির!

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ০৮ অক্টোবর ২০২৫ ২২ : ১৭Rahul Majumder

পরিচালক মোহিত সুরি পরিচালিত ছবি ‘সইয়ারা’-জ্বরে পুড়েছে কলকাতা সহ গোটা দেশ। সম্পূর্ণ দুই নবাগত অভিনেতা-অভিনেত্রীকে নিয়ে বক্স অফিসে প্রায় ইতিহাস তৈরি করেছে যশ রাজ ফিল্মস সংস্থা প্রযোজিত এই ছবি। সকাল থেকে রাত পর্যন্ত প্রতিটা শোয়ে দর্শক এসেছেন। এবং এই ছবি বার বার দেখেছেন দর্শক। নিঃসন্দেহে ‘সইয়ারা’এই বছরের এখন অবধি বড় ওপেনিং। দর্শকের মনে প্রশ্ন ছিল এরপর কি আসতে পারে 'সাইয়ারা ২'?

 

 

মোহিত সুরি পরিচালিত 'সাইয়ারা' ছবিতে অনীত পাড্ডার বিপরীতে অহন পাণ্ডের অভিনয় দর্শকের মন জয় করে নিয়েছিল। ছবিটি কেবল বাণিজ্যিক সাফল্যই পায়নি, বরং অহন ও অনীতকে রাতারাতি বলিউডের সবচেয়ে প্রতিশ্রুতিশীল নবাগতদের তালিকায় স্থান করে দিয়েছে। প্রথম ছবির বিপুল সাফল্যের পর থেকেই ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, তাঁদের প্রিয় অভিনেতা-অভিনেত্রী তাঁর পরবর্তী পদক্ষেপ কী নেন। পরিচালক মোহিত সুরিও বা এরপর কোন ছবি তৈরি করেন।

 

তাঁর পরবর্তী ছবি করার প্রসঙ্গে সম্প্রতি মোহিত সুরি বললেন, “আদি স্যার (আদিত্য চোপড়া) যখন 'সাইয়ারা'র ছবির প্রথম রাফ এডিটটা দেখেছিলেন, ছবিটা তখন ভীষণ লুজ লাগছিল— একেবারে ৩ ঘণ্টা ১৫ মিনিটের ছিল! এটা কিন্তু মুক্তি পাওয়ার প্রায় দু’তিন মাস আগের ঘটনা। যাই হোক, তখন ওঁকে আমি বললাম, 'একটু কাটছাঁট করি?' কিন্তু আদি স্যার তখনও ভীষণ আত্মবিশ্বাসী ছিলেন। উনি বলেছিলেন, ‘এই ছবি ওপেনিংয়ে ৪-৫ কোটি পেলেও শেষে ১০০ কোটির ক্লাবে পৌঁছে যাবে।’ উনি তখনই বুঝে গিয়েছিলেন, ছবিটায় কিছু একটা ম্যাজিক কাজ করেছে।”

 

পরিচালক আরও বলেন, “এই রকম ভালবাসা শেষ পেয়েছিলাম ‘আশিকি ২’ (২০১৩)-র সময়। এরকম অনুভূতি আগে থেকে পরিকল্পনা করে সাজানো যায় না। ‘হামারি আধুরি কহানি’ (২০১৫)-তে চেষ্টা করেছিলাম, কিন্তু সেটা জমেনি।”

 

মোহিত এরপর বড় ঘোষণাও করেন— তিনি যশ রাজ ফিল্মস-এর সঙ্গে আরও এটি নতুন ছবির জন্য আলোচনা করছেন- “সত্যি বলতে কী, আবার একসঙ্গে কাজের পরিকল্পনা করছি। এখন নতুন একটা দর্শক শ্রেণি আমার কাছে আসছে। ৬০ বছরের বয়স্ক মহিলারা এ ছবি দছখার পর এসে বলেছেন, ‘ বেঁচে থাকো বাবা, দারুণ ছবি বানিয়েছ।’ আগে তো শুধু সেরকম যুবক দর্শককে চিনতাম যারা বুকে চাপড় মেরে বলত— ‘কী ছবি বানিয়েছিস, কী হিট দিয়েছিস!’ সিনিয়রদের কাছ থেকে একটা কথাই শিখেছি— দর্শককে খুশি করার একই ফর্মুলা পরপর ছবিতে ব্যবহার করা যায় না, প্রতিটা গল্পকেই একদম নতুনভাবে শুরু করতে হয়।”

 

 

সহজ কথায়, যে পরিচালক একসময় প্রেমের যন্ত্রণাকে সুরে বেঁধেছিলেন, এখন তিনি শিখেছেন— "জাদু কখনও বানানো যায় না, সেটা কেবল ঘটে যায়।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া