মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | 'আর খেলে কী হবে?', রোনাল্ডোকে প্রশ্ন পরিবারের, সিআর সেভেন যা বললেন, তা আগ কখনও বলেননি

কৃষানু মজুমদার | ০৮ অক্টোবর ২০২৫ ২১ : ৩৫Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: ভারতে আসার সম্ভাবনা ক্রমশ বাড়ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। পর্তুগালের ফুটবল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো গোয়ার বিরুদ্ধে খেলতে ভারতে আসবেন কিনা তা নিয়ে জল্পনা চলছে বহুদিন ধরেই। এবার এএফসি চ্যাম্পিয়নস লিগ টুএর ম্যাচে আল-নাসর এফসির হয়ে এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে গোয়ায় আসার সম্ভাবনা জোরালো হচ্ছে আরও। এফসি গোয়ার সিইও রবি পুষ্কর জানিয়েছেন, রোনাল্ডোর ভিসা ইতিমধ্যেই প্রসেসিংয়ের জন্য জমা দেওয়া হয়েছে

আগামী ২২ অক্টোবর গোয়ায় ফতোরদার নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে এই বহুল প্রতীক্ষিত ম্যাচটি। আল-নাসর এফসিঅধিনায়ক রোনাল্ডো যদি সত্যিই দলে থাকেন, তবে গোয়ায় এই ম্যাচই হয়ে উঠবে এএফসি চ্যাম্পিয়নস লিগ টুএর সবচেয়ে আকর্ষণীয় লড়াই। পাশাপাশি, রোনাল্ডোকে প্রথমবার ভারতের মাঠে খেলতে দেখা যাবে সেই আশাতেও বুক বাঁধছেন অনেকে। রিপোর্ট অনুযায়ী, গোয়া পুলিশ ইতিমধ্যেই এফসি গোয়াকে আশ্বাস দিয়েছে যে রোনাল্ডোর সফর নিশ্চিত হওয়ার খবর দেরিতে এলেও নিরাপত্তা নিয়ে কোনও ঘাটতি থাকবে না।

আরও পড়ুন: তেরো বছর আগে এলকোর বিরুদ্ধে বিরাট জয়, বিশেষ দিনে অস্কারের কাছে কল্যাণী ফিরল পয়মন্ত হয়েই

পর্তুগিজ মহাতারকার কেরিয়ার যতই সায়াহ্নের দিকে এগোচ্ছে, ততই তাঁকে নিয়ে তৈরি হচ্ছে কৌতূহলশেষমেশ কি এক হাজার গোলের ফলক ছুঁতে পারবেন তিনি? সিআর সেভেন অবশ্য বলেছিলেন, ‘'এক হাজার গোল হলে ভাল, না হলেও ভাল''

এবার তিনি বললেন, ''আমার পরিবার বলে, তোমার এখন থেমে যাওয়ার সময় এসেছে। সব কিছু অর্জন করা হয়ে গিয়েছে তোমার। এখন কেন আবার হাজার গোল করতে চাইছ? কিন্তু আমি তা মনে করি না। আমি এখনও ভাল খেলছি। আমার ক্লাব ও জাতীয় দলকে সাহায্য করছি। তাহলে কেন থেমে যাব আমি?’'

রোনাল্ডোর সংযোজন, ''আমি নিশ্চিত, যখন খেলা থেকে বিদায় নেব, তখন সম্পূর্ণ তৃপ্তি অনুভব করব। কারণ, আমি আমার সবকিছু উজাড় করে দিয়েছি। আর খুব বেশি বছর আমার কাছে নেই, কিন্তু যত গুলো বছর আছে, সেগুলো আমি উপভোগ করতে চাই।'

এদিকে গোয়ায় রোনাল্ডো এলে পুলিশ বাহিনীর সংখ্যা বাড়ানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবি পুষ্কর বলেন, ‘পুলিশ প্রশাসন রোনাল্ডোর বিষয়ে স্পষ্টতা চেয়েছিল। আমরা জানিয়েছি, চূড়ান্ত সিদ্ধান্ত আল-নাসর ক্লাবের, এবং সাধারণত ভ্রমণের ঠিক আগে বিষয়টি জানানো হয়। আল-নাসরের অনুরোধে আমরা রোনাল্ডোর ভিসার আবেদন জমা দিয়েছি।’ উল্লেখ্য, শুধু রোনাল্ডো নয় সৌদি প্রো লিগের তারকাখচিত ক্লাব আল-নাসর দলে রয়েছেন আরও বহু বিশ্বমানের ফুটবলার। 

রয়েছেন সাদিও মানে (প্রাক্তন লিভারপুল তারকা), জোয়াও ফেলিক্স (প্রাক্তন চেলসি তারকা) এবং কিংসলে কোমান (প্রাক্তন বায়ার্ন মিউনিখ তারকা)। যদিও রোনাল্ডো এখন পর্যন্ত আল-নাসরের প্রথম দুটি গ্রুপ-পর্বের ম্যাচ এফসি ইস্তিকলল (ঘরের মাঠে) ও আল-জাওরার (ইরাক সফর) বিরুদ্ধে খেলেননি, তবে এফসি গোয়ার বিরুদ্ধে তাঁকে দেখা যাওয়ার সম্ভাবনা ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। ভারতের ফুটবলপ্রেমীরা এখন শুধু একটাই প্রশ্নে উত্তাল — ‘ফতোরদায় কি দেখা যাবে রোনাল্ডোকে?’

আরও পড়ুন: মিশনে হিটম্যান! অস্ট্রেলিয়ায় প্রাক্তন পাক অধিনায়কের রেকর্ড ভাঙার হাতছানি রোহিতের সামনে...


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া