শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | ‘হিন্দু ধর্মকে অপমান’! হিজাব পরতেই ফের বয়কটের ডাক দীপিকাকে, বিপাকে নায়িকা

সংবাদ সংস্থা মুম্বই | ০৮ অক্টোবর ২০২৫ ১৯ : ০১Sanchari Kar

ফের সমালোচনার মুখে দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। তবে এবার কোনও ছবির কারণে নয়, বরং আবু ধাবির নতুন পর্যটন প্রচারাভিযান ‘ভিজিট আবুধাবি’র কারণে নিন্দার মুখে তারকা-দম্পতি। সেই বিজ্ঞাপনে দীপিকার পরনে খয়েরি রঙের হিজাব। কালো স্যুটে রণবীর। রয়েছে একমুখ লম্বা দাড়িও। ভিডিও দেখা যায়, তাঁরা আবুধাবির মনোরম সৌন্দর্য এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে আবিষ্কার করছেন। তবে এই বিজ্ঞাপনটি প্রকাশ্যে আসার পর থেকেই রোষের মুখে পড়েন বলিউজের তারকা-দম্পতি।

বিজ্ঞাপনে শেখ জায়েদ গ্র্যান্ড মস্কে হিজাব পরিহিত দীপিকাকে দেখা যায়। অনেক দর্শকই এই দৃশ্যকে ‘শালীন এবং মর্যাদাপূর্ণ’ বলে প্রশংসা করেছেন। একজন নেটাগরিক লিখেছেন, ‘হিজাবে দীপিকা দারুণ লাগছে।‘ আরেকজন মন্তব্য করেছেন, ‘আরবের সংস্কৃতির প্রতি তাঁদের সম্মান সত্যিই প্রশংসনীয়।’
তবে শুধু প্রশংসাই নয়, একই দৃশ্য ঘিরে সমালোচনার ঝড়ও ওঠে। নেটিজেনদের একাংশ তাঁদের এমন সাজে বিজ্ঞাপন করার সিদ্ধান্তকে ‘হিন্দু ধর্মকে অসম্মান’ বলে দাগিয়ে দিয়েছেন। একজন লিখেছেন, ‘বয়কট দীপিকা। যারা হিন্দুধর্মের মর্যাদা বোঝে না, তাদের এড়িয়ে চলুন।’  অন্য এক মন্তব্যে বলা হয়েছে, “উনি দ্বিচারিতা করেন। তবুও মানুষ ওর সিনেমা হিট করায়।”

অন্য দিকে, অনেকেই দীপিকার পক্ষে সুর তুলেছেন। তাঁদের মতে, মসজিদে প্রবেশের সময় অবয়া পরা বাধ্যতামূলক। একজন ভক্ত লিখেছেন, ‘এই মসজিদে প্রবেশের সময় সবাইকে হিজাব পরতে হয়— এমনকি রিহানাও পরেছিলেন। এতে কারও আহত হওয়ার কিছু নেই।’ আরেকজন লিখেছেন, ‘দীপিকা কখনও মন্দিরের প্রতি অসম্মান দেখাননি, তাহলে এখন তাঁকে কাঠগড়ায় তোলা হচ্ছে কেন?’

 




নেতিবাচক মন্তব্যের মধ্যেও অধিকাংশ ভক্ত ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ লিখেছেন, “দীপিকা কিছু ভুল করেননি। যেকোনো নারীকে ওই স্থানে আবায়া পরতেই হয় — এটা ধর্ম নয়, সম্মানের প্রতীক।” অন্য এক ভক্তের মন্তব্য, ‘এটা ধর্মের নয়, সংস্কৃতির ব্যাপার। তিনি ভারতের প্রতিনিধিত্ব করছেন, একইসঙ্গে স্থানীয় ঐতিহ্যকেও সম্মান জানাচ্ছে।’

 

‘সিংহম আগেইন’-এর পর এই বিজ্ঞাপনের হাত ধরে ফের পর্দায় একসঙ্গে উপস্থিত হলেন রণবীর-দীপিকা। কিন্তু তাতেও বিতর্ক পিছু ছাড়ল না তাঁদের।

চলতি বছরে একের পর এক বিতর্কে জড়িয়েছেন দীপিকা। সন্দীপ রেড্ডি ভঙ্গার ‘স্পিরিট’ ছবি থেকে বেরিয়ে এসেছেন তিনি।  এরপর সেই ছবিতে প্রভাসের বিপরীতে দীপিকার জায়গায় কাস্ট করা হয়  তৃপ্তি দিমরিকে। খবর, ‘কল্কি’র সিক্যুয়েল থেকে দীপিকার বিদায়ের আসল কারণ নাকি বিশাল টাকার অঙ্কের পারিশ্রমিক দাবি এবং তার সঙ্গে শুটিং শিডিউল ম্যানেজমেন্ট। জানা গিয়েছে, দরকষাকষিতে চূড়ান্ত সমঝোতা হয়নি। এরপর দীপিকার টিম নাকি তাঁর শুটিং-ডেট দিয়ে দেন অ্যাটলির পরবর্তী ছবিতে। ফলে ‘কল্কি’ থেকেও সরে আসেন নায়িকা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া