শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ০৮ অক্টোবর ২০২৫ ১৭ : ৩১Rahul Majumder
বলিউডের অন্যতম জনপ্রিয় ও আলোচিত দম্পতি সইফ আলি খান এবং করিনা কাপুর খান—তাঁদের প্রেম যেন সিনেমার চিত্রনাট্যের মতোই চমকপ্রদ। কিন্তু এই রূপকথার শুরুটা কিন্তু ছিল মোটেই সহজ নয়! সম্প্রতি কাজল ও টুইঙ্কল খন্না সঞ্চালিত শো ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল’-এ হাজির হয়ে নিজেদের প্রেমের শুরুর দিকের অজানা কাহিনি শোনালেন সইফ, আর সেই গল্পে লুকিয়ে আছে মেমন ওল্ড-স্কুল রোম্যান্স, আবার তেমন খানিক দুষ্টুমিও!
২০০৭ সালে যখন ‘টশন’-এর শুটিং চলছিল, তখনই একে অপরের প্রতি টান অনুভব করতে শুরু করেন সইফ ও করিনা। সইফের ততদিন বিগত বিবাহিত জীবনের ইতি ঘটেছে—১৯৯১ থেকে ২০০৪ পর্যন্ত তিনি ছিলেন অভিনেত্রী অমৃতা সিং-এর স্বামী। দুই সন্তান—সারা ও ইব্রাহিম। অন্যদিকে, করিনার সঙ্গে সদ্য বিচ্ছেদ হয়েছে শাহিদ কাপুরের সঙ্গে।
সেই সময়ই লাদাখে শুটের ফাঁকে দু’জনে দীর্ঘ পথ হাঁটতে বেরোতেন। সইফ বললেন, “করিনা আমাকে একের পর এক অনেক প্রশ্ন করত—প্রেম সম্পর্কে আমার ধারণা কী, ভালবাসার মানে আমার কাছে ঠিক কেমন... যেন পরীক্ষা-সাক্ষাৎকার চলছে! আমিও দিত ম সাধ্যমতো সব জবাব। ও আমার মনোভাব বুঝে নিয়েছিল ওরকম করেই।মানে খুবই পুরনো ধাঁচের একটা ব্যাপার ছিল।”
‘বউয়ের বকুনির সময় ক্রিকেট ভাবুন!’—সইফের পিতার নীতিবাক্য আজও মেনে চলেন সইফ।এবার আলোচনায় যোগ দেন অক্ষয় কুমারও। টুইঙ্কলকে নিয়ে নিজের দাম্পত্যের মজার অভিজ্ঞতা শেয়ার করে বলেন, “ও আগুন, আমি জল। ও যা মনে আসে বলে ফেলে, আর আমি চুপচাপ শুনি।”
এই কথাতেই হেসে ওঠেন সইফ—“আমার বাবাও ঠিক এটাই করতেন! মা (শর্মিলা ঠাকুর) বকাবকি করলে উনি চুপ করে মাথা নীচু করে ক্রিকেটের কথা ভাবতেন!”
২০১২-র বিয়ে করেন 'সৈফিনা' তবে বিস্তর ঝড়ঝঞ্ঝাও ছিল তাঁদের পাশে। ২০১২ সালে সাতপাকে বাঁধা পড়েন করিনা ও সইফ। কিন্তু তাঁদের এই ভিন্ন ধর্মের বিয়ে ঘিরে তৈরি হয়েছিল নানান বিতর্ক। সম্প্রতি সইফের বোন সোহা আলি খানও সেই সময়ের সমাজের প্রতিক্রিয়া নিয়ে মুখ খোলেন। তিনি বলেন, “তখন নানা ধরনের মন্তব্য হচ্ছিল—‘লভ জিহাদ’, ‘ঘর ওয়াপসি’, ‘তোমরা একজনকে নিলে, আমরা নেব একজনকে’—এই ধরনের হাস্যকর কথা শোনা যাচ্ছিল। কিন্তু আমরা এসব নিয়ে কখনও মাথা ঘামাইনি।”
সব বাধা পেরিয়ে আজ বলিউডের অন্যতম স্টাইলিশ দম্পতি তাঁরা। দুই ছেলে তৈমুর ও জেহ এইমুহুর্তে তাঁদের জীবনের কেন্দ্রবিন্দু।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি