শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Amitabh Bachchan breaks down in tears hearing his late mother s voice on KBC birthday special featuring Javed and Farhan Akhtar

বিনোদন | 'জন্মদিন'-এ চোখ ভিজল অমিতাভের! ‘কেবিসি’-র মঞ্চে কার কণ্ঠ শুনে হাউহাউ করে কেঁদে ফেললেন 'অ্যাংরি ইয়ং ম্যান'?

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ০৮ অক্টোবর ২০২৫ ১৬ : ১২Rahul Majumder

আগামী ১১ অক্টোবর ৮৩ বছরের জন্মদিন উদযাপন করবেন অমিতাভ বচ্চন। সেই উপলক্ষে তাঁর গেম শো 'কৌন বনেগা ক্রোড়পতি'-তে একটি বিশেষ পর্ব শুট করা হয়েছে। তাঁর ৮৩তম জন্মদিনে ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৭’-এর সেই মঞ্চে নিজের আবেগ সামলাতে পারলেন না 'শাহেনশাহ'। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিখ্যাত কবি-গীতিকার জাভেদ আখতার ও তাঁর পুত্র তথা জনপ্রিয় পরিচালক-অভিনেতা ফারহান আখতার। বিশেষ এই পর্বে শোনানো হয় এক হৃদয়স্পর্শী পুরনো অডিও ক্লিপ—যেখানে শোনা যায় অমিতাভের প্রয়াত মা তেজি বচ্চনের কণ্ঠ।

 

তেজি বচ্চনকে বলতে শোনা যায়, “আমি অত্যন্ত ভাগ্যবতী। আজ যেখানে যাই, সবাই আমার ছেলের জন্য আমাকে ভালবাসে। এক মায়ের পক্ষে এর চেয়ে বড় আশীর্বাদ আর কিছু হতে পারে না।”

 

মায়ের গলা শুনেই চোখ ভিজে আসে 'বিগ বি'-র। ঠোঁট কামড়ে কোনওরকমে নিজেকে সামলানোর আপ্রাণ চেষ্টা করতে থাকেন তিনি। তা সত্বেও চশমার কাচ উপচে পড়ে চোখের জলে। সব দেখেশুনে দর্শকরা আবেগমথিত হয়ে হাততালি দিয়ে ওঠেন, আর অমিতাভ চোখ মুছতে মুছতে বলে ওঠেন—“মা তো মা-ই।”

 

ফারহান-জাভেদের সঙ্গে হাসি-মজায় ভরা এই পর্বের

 প্রচার ঝলকে দেখা যায়, অমিতাভ স্মৃতিচারণ করছেন ২০০৪ সালের ‘লক্ষ্য’ সিনেমার শুটিং নিয়ে। ফারহান আখতার পরিতালিত সেই বিখ্যাত ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল অমিতাভকে। কেবিসি-র হট সিটে বসে হাসতে হাসতে 'বিগ বি' বললেন, “ এক রাতে ফারহান আমার ঘরে এসে জিজ্ঞেস করল—‘অমিতাভ আঙ্কল, আপনি কি কিছু সমস্যায় আছেন?’ তখন মনে হয়েছিল এই ছোট্ট মাস্টার সাহেব যেন আমাকেই অভিনয় শেখাচ্ছে!”

 

ফারহান যখন তাঁর বাবাকে জিজ্ঞেস করলেন—“আপনি ও অমিতাভ স্যার পরস্পরের থেকে কোন একটা গুণ চুরি করতে চান?”

জাভেদ মুচকি হেসে বললেন, “ওর মতো এত গুণবান আমি কোথাও দেখিনি, এই ইন্ডাস্ট্রিতে ওর মতো আর মানুষ নেই।” তারপর যখন ফারহান দুষ্টুমি করে জানতে চাইলেন—“মহিলাদের মধ্যে কার জনপ্রিয়তা বেশি ছিল?”

অমিতাভ সঙ্গে সঙ্গে আঙুল তুললেন জাভেদের দিকে।

নিজেকে কোনওমতে সামলে জাভেদ হাসতে হাসতে বললেন—“এ কেমন প্রশ্ন! এটা আবার জিজ্ঞেস করার‌ কী আছে?”

 

 

প্রসঙ্গত, ১৯১৭ সালে লায়ালপুর, পাঞ্জাবে জন্ম অমিতাভের মা তেজি বচ্চনের। পরবর্তী জীবনে তিনি ছিলেন স্বনামধন্য কবি হরিবংশ রায় বচ্চনের স্ত্রী, নিজেও ছিলেন এক প্রতিভাবান থিয়েটার শিল্পী। লাহৌর বিশ্ববিদ্যালয়ের স্নাতক তেজি ছিলেন সঙ্গীত ও শিল্পকলার প্রেমী, দিল্লির সাংস্কৃতিক বৃত্তের এক সক্রিয় ব্যক্তিত্ব ছিলেন। পরবর্তীকালে দিল্লি থেকে মুম্বইয়ে স্থায়ী হন। সৌন্দর্য, আত্মবিশ্বাস আর আধুনিক মনোভাব—সব মিলিয়ে তিনি ছিলেন অমিতাভের অনুপ্রেরণার উৎস।

২০০৭ সালের ২১ ডিসেম্বর, মুম্বইয়ে প্রয়াত হন তেজি বচ্চন। এত বছর কেটে গেলেও মায়ের কণ্ঠ শুনে এখনও চোখে জল আসে অমিতাভের—কারণ, মা-ই তো সেই প্রথম ভালবাসা, যে ছেলের সাফল্যের আলোয় নিজেকে ধন্য মনে করেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া