শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সংবাদ সংস্থা মুম্বই | ০৮ অক্টোবর ২০২৫ ১৫ : ৫১Sanchari Kar
বিয়ে করলেন অভিনেত্রী সারা খান। ‘সপনা বাবুল কা... বিদাই’, ‘প্রীত সে বান্ধি ইয়ে ডোরি রাম মিলায়ি জোড়ি’ এবং ‘সসুরাল সিমর কা’র মতো ধারাবাহিকে অভিনয়ের জন্য তিনি পরিচিত। অভিনেত্রী এক বছর সম্পর্কে থাকার পর ৬ অক্টোবর অভিনেতা-প্রযোজক কৃষ পাঠকের সঙ্গে আইনি বিবাহ সেরেছেন।
প্রেম করাকালনী কৃষের সঙ্গে থেকেছেন সারা। তখনই বুঝেছিলেন, সেই মানুষটির সঙ্গেই সারাটা জীবন কাটাতে চান তিনি। বাঁধতে চান সুখের ঘর।
বিয়ের অভিজ্ঞতা সম্পর্কে সারা বলেন, “আমার গায়ে কাঁটা দিচ্ছিল, পেটে যেন প্রজাপতি উড়ছিল। যেরকম সঙ্গী আমি সবসময় চেয়েছি, ও তেমনই একজন মানুষ। আমি মনে করি, যখন কেউ ধৈর্য ধরে অপেক্ষা করে, তখনই সঠিক মানুষ জীবনে আসে। আমার মনে হয় এই জীবন পেরিয়েও একই সূত্রে গেঁথে থাকব আমরা।”
তিনি আরও বলেন, “এই সম্পর্কের মধ্যে আমি অনেক বেড়ে উঠেছি। আমি অনেক ভুল করেছি। কিন্তু কৃষ আমার জীবনের সেরা সিদ্ধান্ত। আমরা প্রতিদিন একে অপরের থেকে শিখছি এবং এই বিয়ে সত্যিই সব দিক থেকে একটি পার্টনারশিপ।” সারা জানান, তাঁদের আইনি বিয়েটি একটি অন্তরঙ্গ অনুষ্ঠান ছিল। তবে ডিসেম্বরে ধুমধাম করে জীবনের নতুন অধ্যায় শুরু করবেন তাঁরা।
এক বছর আগে একটি ডেটিং অ্যাপে কৃষের সঙ্গে পরিচয় সারার। কৃষের ছবি দেখেই নাকি তাঁকে খুব আপন মনে হয়েছিল অভিনেত্রীর। এরপর তাঁরা চ্যাট করতে শুরু করেন এবং পরের দিনই দেখা করেন। দেখা করার সময় তিনি সরাসরি জানান যে তিনি কোনও অস্থায়ী আনন্দ খুঁজছেন না। বরং স্থায়ী সম্পর্ক চান।
কৃষ নিজেও পেশায় একজন অভিনেতা। তাঁদের প্রেমকাহিনীকে অভিনেতা একটি প্রকৃত জেন-জি রোম্যান্স হিসাবে বর্ণনা করেন। তিনি জানান, তাঁরা দু’জনেই অতীতের সম্পর্কে ধাক্কা খেয়েছেন। সেই যন্ত্রণা থেকে সেরে উঠতেই একে অপরকে খুঁজে পান তাঁরা। এক সময় কৃষ ভাবতেন তিনি বিয়ের জন্য উপযোগী নন। অভিনেতার মা তাঁকে একা বড় করে তোলেন। বিয়ের বন্ধন কতটা সুন্দর হতে পারে, সেই ধারণা তাঁর ছিল না।
অন্য দিকে, সারা তাঁর মা-বাবার সুন্দর সম্পর্ককে দেখে বেড়ে উঠেছেন। এবং নিজের জীবনেও সম্পর্কের ক্ষেত্রে সেরকম স্থিতিশীলতা চাইতেন। কৃষ জানান, যখন তিনি সারার ছবি দেখেন, তখনই তাঁর প্রতি তিনি আকৃষ্ট বোধ করেন। অভিনেত্রীর সঙ্গে তাঁর সাক্ষাৎ যেন সব কিছু বদলে দেয়। এবং কৃষ বুঝতে পারেন যে, সারাকে তিনি হারাতে চান না।
সারা ২০১০ সালে ‘বিগ বস ৪’এ আলি মার্চেন্টের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তবে ২০১১ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। কৃষের হাত ধরে জীবনের নতুন এক অধ্যায় শুরু করলেন অভিনেত্রী।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি