শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ০৮ অক্টোবর ২০২৫ ১৫ : ৪৫Rahul Majumder
বলিউডের এক সময়ের জনপ্রিয় সঙ্গীত পরিচালক ইসমাইল দরবার। এবার তিনি মুখ খুললেন পরিচালক সঞ্জয় লীলা ভনসালির সঙ্গে তাঁর তিক্ত সম্পর্ক নিয়ে। ‘ইগোইস্টিক’ বা আত্মগর্বে ভরা মানুষ বলেই তিনি আখ্যা দিলেন বনশালিকে। আরও চমকে দেওয়ার মত দরবারের দাবি, “আজ যদি বনশালি এসে বলে, ‘তুমি আমার ছবির সুর দাও, ১০০ কোটি টাকা দেব তোমাকে’, তা সত্বেও আমি বলব — এখুনি বেরিয়ে যা এখান থেকে!”
‘হম দিল দে চুকে সনম’ ছবিতে একসঙ্গে কাজ করা থেকে জটিলতা শুরু হয়েছিল
ইসমাইল দরবার ও বনশালির। এই জুটি তৈরি করেছিল একের পর এক সঙ্গীতময় ম্যাজিক— শ্রেষ্ঠ উদাহরণ ‘হম দিল দে চুকে সনম’, ‘দেবদাস’। কিন্তু সেই সোনালি অধ্যায়ের ভেতরেই নাকি জন্ম নেয় ফাটল। শোনা যায় সংবাদমাধ্যমে দরবারের সঙ্গীতকে বলা হয়েছিল বনশালির ছবির মেরুদণ্ড। সেই খবরের পর থেকেই সন্দেহের শুরু। বনশালি নাকি ভেবেছিলেন, ইসমাইল দরবার নিজেই এই খবর ছড়িয়েছেন নিজের প্রচারের জন্য।
এ প্রসঙ্গে ইসমাইল দরবার সোজাসাপটা বলেন, “আমি ওকে বলেছিলাম, যদি আমিই খবরটা দিতাম, তাহলে সরাসরি স্বীকার করতাম— যে হ্যাঁ, আমি বলেছি! কিন্তু আমি সত্যিই জানি না কে ছড়িয়েছে এই খবরট। সব শুনেটুনে সঞ্জয় তারপর বলল, ‘লেট ইট গো।’ আমি তখনই বুঝেছিলাম, এই ‘লেট ইট গো’-এর মানে হচ্ছে— এমন পরিস্থিতি তৈরি করবেন, যাতে আমি নিজেই ওর ছবি ছেড়ে দিই। তাই আগেভাগেই সরে গিয়েছিলাম।”
দরবারের মতে, “আমি ছিলাম ‘হম দিল দে চুকে সনম’ ছবির মেরুদণ্ড, ‘দেবদাস’-এর ক্ষেত্রেও একই কথা খাটে। এটা আমি বলছি না, ওঁর নিজের প্রচার সচিবেরা বলেছিল। তারপর থেকেই ওর ভেতর ভয় ঢুকেছিল— আমি কাজ করি, আর কৃতিত্ব নেয় ও!”
'দেবদাস'-এর সুরকার আরও জানান, ‘গুজারিশ’-এ একসঙ্গে কাজ করার কথা থাকলেও, ‘দেবদাস’-এর সময়কার ঝগড়াগুলো তখন এতটাই বেড়ে গিয়েছিল যে সেটা আর সম্ভব হয়নি। এমনকী, বনশালি নাকি সাংবাদিকদেরও নির্দেশ দিয়েছিলেন যেন দরবারের সাক্ষাৎকার না নেওয়া হয়।
এক সময় ঠিক হয়েছিল যে সম্পর্ক, এখন সম্পূর্ণ বিচ্ছেদ। ২০১৪ সালে শোনা গিয়েছিল, বনশালী ও দরবার নাকি নিজেদের সম্পর্ক ঠিক করেছেন। দরবার নিজেও বলেছিলেন, “সঞ্জয় আমার গডফাদার। যখন কেউ আমার সঙ্গীত বুঝতে পারেনি, ও-ই বুঝেছিল। কিন্তু যখন একসঙ্গে কাজ করি, তখন ক্রিয়েটিভ ডিফারেন্স তৈরি হয়।”
কিন্তু এখন দরবার স্পষ্ট জানিয়ে দিয়েছেন— সব শেষ। কোনওভাবেই আর বনশালির সঙ্গে কাজ নয়।
অর্থাৎ এক সময়ের বলিউডের সোনালি সঙ্গীত জুটির গল্প এখন রয়ে গেছে শুধু আক্ষেপের সুরে— ‘দরবার-বনশালি যুগলবন্দি’ এখন ইতিহাস।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি