শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Not Aashiqui 3 Kartik Aaryan and Sreeleela s romantic Anurag Basu film has a new name

বিনোদন | ‘আশিকি ৩’ নয়, কার্তিক-শ্রীলীলাকে নিয়ে অনুরাগের নতুন ছবির নাম হচ্ছে কুমার শানুর গানের কলিতে

আকাশ দেবনাথ | ০৮ অক্টোবর ২০২৫ ১১ : ৪৩Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: অবশেষে সব জল্পনার অবসান। অনুরাগ বসুর পরিচালনায় কার্তিক আরিয়ান এবং শ্রীলীলা অভিনীত বহু প্রতীক্ষিত রোম্যান্টিক মিউজিক্যাল ছবিটির নাম ‘আশিকি ৩’, ছবির রাখা হচ্ছে কুমার শানুর বিখ্যাত গানের লাইন থেকে। শোনা যাচ্ছে, প্রথম আশিকি ছবির বিখ্যাত গানের থেকেই ছবিটির নাম রাখা হয়েছে ‘তু মেরি জিন্দেগি হ্যায়’। সূত্রের খবর ছবিটি ২০২৬ সালের মে মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে।

শুরুতে শোনা গিয়েছিল, এই ছবিটিই আসলে ‘আশিকি ৩’। কিন্তু প্রযোজক মুকেশ ভাট এবং টি সিরিজের ভূষণ কুমারের মধ্যে পেশাগত সম্পর্ক অবনতির পর, ছবিটিকে একটি স্বতন্ত্র প্রেমের গল্প হিসেবে নতুন করে তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়। সূত্রের খবর, ‘আশিকি’ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সরাসরি সংযোগ না রেখেও পুরনো নস্ট্যালজিয়াকে উস্কে দেওয়ার জন্যই নতুন এই নামটি বেছে নেওয়া হয়েছে। ছবির সঙ্গে যুক্ত নাম প্রকাশে অনিচ্ছুক এক নির্মাতা একটি হিন্দি সংবাদমাধ্যমকে বলেছেন, “নির্মাতারা এমন একটি নাম চাইছিলেন যা দর্শকদের নস্ট্যালজিয়ায় ভাসিয়ে দেবে, কিন্তু কোনও রকম আইনি বা সৃজনশীল জটিলতা তৈরি করবে না। তাই ‘তু মেরি জিন্দেগি হ্যায়’ নামটি একেবারে নিখুঁত বলে মনে হয়েছে।”
জানা গিয়েছে, ছবিটি অনুরাগ বসুর নিজস্ব ঘরানার একটি ক্লাসিক প্রেমের গল্প বলবে। থাকবে গভীর আবেগ এবং মন ছুঁয়ে যাওয়া সঙ্গীত। এর আগে উত্তরবঙ্গে ছবির বড় একটি অংশের শুটিং হয়েছে। বর্তমানে মুম্বইতে ছবির বাকি শুটিং চলছে। ২০২৫ সালের শেষ পর্যন্ত চলবে এই কাজ। ২০২৬ সালের শুরুর দিকে কিছু চূড়ান্ত পর্বের কাজ হওয়ার কথা।
আরও পড়ুন: পুরুষরা অন্তর্বাস কিনছেন? না একটিই দিনের পর দিন পরছেন? সেটাই বলে দিতে পারে অর্থনীতির অবস্থা! কীভাবে?

তবে ছবি মুক্তির তারিখ নিয়ে তৈরি হয়েছে বড়সড় ধোঁয়াশা। একাংশের মতে, ছবিটি ২০২৬ সালের ১ মে মুক্তি পেতে পারে। কিন্তু বলিউডের অন্দরের খবর একেবারে ভিন্ন। একাধিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, কার্তিক আরিয়ান এবং শ্রীলীলা অভিনীত এই ছবিটি চলতি বছরের বড়দিনেই, অর্থাৎ ২৫ ডিসেম্বর মুক্তি পাবে। আর তেমনটা হলে বক্স অফিসে ধুন্ধুমার লড়াইয়ের সম্ভাবনা। কারণ, ওই একই দিনে মুক্তি পেতে পারে আলিয়া ভাট এবং শর্বরী অভিনীত বহু প্রতীক্ষিত অ্যাকশন ড্রামা ‘আলফা’। যদিও কোনও পক্ষই এখনও এই খবরের সত্যতা স্বীকার করেনি, তবে বক্স অফিসের এই সম্ভাব্য লড়াই নিয়ে ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়েছে।

মুক্তির দিন চূড়ান্ত না হলেও কার্তিক এবং শ্রীলীলার নতুন জুটিকে পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকেরা। জুটির রসায়ন নিয়ে ইতিমধ্যেই চর্চা তুঙ্গে। শোনা যাচ্ছে শুধু পর্দায় নয়, পর্দার বাইরেও একে অপরকে মন দিয়েছেন দুই শিল্পী। অন্যদিকে, কার্তিকের হাতে এখন একগুচ্ছ কাজ। খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে ‘তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি’ ছবিতে, অনন্যা পাণ্ডের বিপরীতে। ছবিটি চলতি বছরের ৩১ ডিসেম্বর মুক্তি পাবে। এ ছাড়াও তাঁর হাতে রয়েছে ‘নাগজ়িলা’-র মতো ভিন্ন ঘরানার ছবি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া