শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | উত্তরবঙ্গে দুর্গতদের পাশে টলিউড ইন্ডাস্ট্রি, প্রসেনজিৎ ও দেবের উদ্যোগে কয়েক লক্ষ টাকা ত্রাণ পৌঁছবে আগামীকাল 

অর্পিতা দাস | ০৭ অক্টোবর ২০২৫ ২৩ : ১৫Snigdha Dey

উত্তরবঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এবার টলিউড। আগামীকাল, বুধবার বেশ কয়েক লক্ষ টাকার ত্রাণ পৌঁছে দেওয়া হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। এই ঘোষণা করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দেব। 

 

 

 

ভয়ংকর বন্যার কবলে পড়ে উত্তরবঙ্গ।এদিন কলকাতায় দুর্গাপুজোর কার্নিভাল থাকায় মঞ্চে উঠে সেই অনুষ্ঠানে দেখা যায় একাধিক টলি তারকাকে। এরপর টলিউডের তারকাদের দিকে ধেয়ে আসে কটাক্ষ। যেখানে একদিকে স্বজনহারা হচ্ছেন বহু মানুষ, সেখানে কীভাবে এই অনুষ্ঠানে দেখা যায় তারকাদের? এই প্রশ্ন তুলেছেন অগণিত মানুষ। অবশেষে এই বিষয় নিয়ে মুখ খুললেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দেব, পাশে অবশ্যই আছেন জিৎ সোহম চক্রবর্তী অঙ্কুশ হাজরা, বনি সেনগুপ্ত, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, কৌশানি মুখোপাধ্যায়-সহ টলিউডের একাধিক তারকা এবং পরিচালক ও প্রযোজকেরা।

 

 

 

 

ধীরে ধীরে আরও নাম যুক্ত হবে সে কথাও জানিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দেব। টলিউডের তারকাদের আক্রমণ করা নিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, "এই বিষয়ে আমি বেশি কথা বলতে চাই না। তবে এটুকুই বলব যে মানুষকে বিনোদন দেওয়া আমাদের কাজ। সেই কাজটা আমাদের করতেই হবে। উত্তরবঙ্গের এই দু্র্ঘটনায় আমরা সকলেই মর্মাহত। তবে আমরাও মানুষ, এটাও সকলকে বুঝতে হবে। কয়েক ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত নিয়ে আমরা ঠিক করেছি আমাদের সাধ্যমত কিছু টাকার ত্রাণ আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেব আগামীকাল। আমাদের এই কাজের সঙ্গে যুক্ত হয়েছেন টলিউডের সকল অভিনেতা অভিনেত্রী-সহ বহু পরিচালক ও প্রযোজক। যেভাবে যতটুকু মানুষের পাশে থাকা যায় সেই চেষ্টাই আমরা করছি।"

 

 

আরও পড়ুন: বাড়ছে জুবিন গর্গের মৃত্যুরহস্য! কেন এক কোটি টাকা লেনদেন হয়েছিল গায়কের দুই নিরাপত্তারক্ষীর অ্যাকাউন্টে?

 

সাংসদ, অভিনেতা দেবকে বন্যা পরিস্থিতির জন্য নানা কথা শুনতে হয়েছে একাধিকবার। এই বিষয়ে দেব বলেন, "প্রথমেই বলতে চাই আমরা যে কাজ শুরু করেছি তা সোশ্যাল মিডিয়ার ট্রোলিংয়ের জন্য একেবারেই নয়। আসলে তারকারা সব সময়ই যে কোন পরিস্থিতিতে সফট টার্গেট, তাঁদেরকে যা কিছু বলাই যায়। কিন্তু আমার মনে হয় এই সময়টা একে অপরকে বাজে কথা না বলে পাশে থাকাটা প্রয়োজন। যেভাবে উত্তরবঙ্গের মানুষদের পাশে থাকা যায় সেই চেষ্টাই আমরা আমাদের মতো করে চলেছি। মানুষের কথা মানুষ বলবেন কিন্তু আমরা আমাদের কাজ করব।"

 

 

 

 

উত্তরবঙ্গে বিধ্বংসী বন্যার দিন কার্নিভালকে ঘিরে সাধারণ মানুষের ক্ষোভ উগড়ে দেন টলিউডের সকল তারকার উপর। এমনকী অনেকে বলেন এরপর থেকে বাংলা ছবি দেখা বন্ধ করে দেবেন তাঁরা। টলিউড যখন সাধারন মানুষের পাশে নেই তাহলে তারাও টলিউডের পাশে থাকবে না। তবে এই কটাক্ষের মাঝে জবাব দিয়ে দিল টলিউড। ইতিমধ্যেই বেশ কয়েক লক্ষ টাকা ত্রাণ তহবিলে জমা পড়েছে। তা আরও বাড়বে বলে জানিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রসেনজিৎ এবং দেব দু'জনেই বলেন, "উত্তরবঙ্গের সঙ্গে আমাদের সম্পর্ক বহু বছরের, কাজ বা ব্যক্তিগত কারণে উত্তরবঙ্গ আমাদের খুব কাছের। তাই উত্তরবঙ্গের পাশে আমরা সব সময় থাকব।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া