মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সম্পূর্ণা চক্রবর্তী | ০৭ অক্টোবর ২০২৫ ২১ : ৫৬Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: মোহনবাগানের এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলতে না যাওয়া নিয়ে বিক্ষোভ চরমে। বেশ কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় বিভন্ন ফ্যানস ক্লাব বিক্ষোভ প্রকাশ করছিল। সেটা চরমে পৌঁছল এদিন। মঙ্গলবার যুবভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস মাঠে অনুশীলন ছিল মোহনবাগানের। অনুশীলন চলাকালীন স্টেডিয়ামের গেটের বাইরে বিক্ষোভ জানায় একদল সমর্থক। মেরিনার্সদের বেশ কয়েকটি ফ্যান ক্লাব মিলে বিক্ষোভ জানায়। এরপর পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। তবে এখানেই সমস্যা মেটেনি। গেটের বাইরে প্র্যাকটিস সেরে বেরোনোর সময় প্লেয়ারদের গাড়ি ঘেরাও করা হয়। থামানো হয় জেমি ম্যাকলারেন, জেসন কামিন্স এবং দিমিত্রি পেত্রাতোসদের গাড়ি। সমর্থকদের সঙ্গে সরাসরি কথা বলে অজি ব্রিগেড। গাড়ি থেকে নেমে সাপোর্টারদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা যায় ম্যাকলারেন, কামিন্স এবং পেত্রাতোসকে।
ঠাণ্ডা মাথায় সমর্থকদের বোঝানোর চেষ্টা করেন ম্যাকলারেন এবং কামিন্স। তাঁরা বলেন, তাঁদের দেশ ইরানে গিয়ে খেলার অনুমতি দেয় না। সেই কারণে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলতে যাওয়া সম্ভব হয়নি তাঁদের। জেমি তাঁদের সিদ্ধান্তকে সম্মান করার অনুরোধ জানান। দুই অজি তারকা মাথা ঠাণ্ডা রাখলেও, কিছুটা ঔদ্ধত্য দেখান দিমি। আকার-ইঙ্গিতে বুঝিয়ে দেন তিনি সন্তুষ্ট নয়। যাতে আরও ক্ষিপ্ত হয়ে যায় সমর্থকরা। বাগান সাপোর্টাররা এএফসিতে না খেলতে যাওয়া নিয়ে অজি ত্রয়ীকে সরাসরি প্রশ্ন করে। শেষমেষ পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়। পুলিশের ঘেরাটোপে গাড়িতে ওঠে অজি ফুটবলাররা। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু খেলতে ইরানে যায়নি মোহনবাগান। যার ফলে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ থেকে সাসপেন্ড করা হয় মোহনবাগানকে। যা মেনে নিতে পারেনি সমর্থকরা।
এদিন যে ঝামেলা হতে পারে তার আগাম আভাস পাওয়া গিয়েছিল। যার ফলে অনুশীলনের শুরু থেকেই স্টেডিয়াম চত্বরে পুলিশ ছিল। তিন নম্বর, পাঁচ নম্বর, প্র্যাকটিস গ্রাউন্ডের বাইরে পুলিশে ছয়লাপ ছিল। সমর্থকরা মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে বেশ কয়েকটা দাবি রাখে। তারমধ্যে প্রথম দাবি, তাঁদের সঙ্গে আলোচনায় বসতে হবে মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্টকে। দ্বিতীয়ত, পরের মরশুম থেকে সুযোগ এলে এসিএলে খেলতেই হবে। তৃতীয়ত, পাশাপাশি সব টুর্নামেন্ট খেলতে হবে। এই বিষয়ে মোহনবাগানের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি