শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | 'নতুন ইনিংসের প্রস্তুতি...'! শীঘ্রই কেরিয়ারে দ্বিতীয় অধ্যায় শুরু করছেন গোবিন্দা? অভিনেতার পোস্টে জোর চর্চা

Reporter: সংবাদ সংস্থা, মুম্বই | লেখক: নিজস্ব সংবাদদাতা ০৭ অক্টোবর ২০২৫ ২১ : ৪১Soma Majumder

বর্ণময় অভিনয় জীবন ছিল গোবিন্দার। বিশেষত, নব্বইয়ের দশকে তাঁর কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল। বলিপাড়ায় কমেডি সুপারস্টার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। একের পর এক ছবিকে দর্শকের মনোরঞ্জন করে এসেছেন তিনি। এবার শীঘ্রই কেরিয়ারের দ্বিতীয় অধ্যায় শুরু করতে চলেছেন 'রাজা বাবু'।

সম্প্রতি ফিল্ম সিটি সেট থেকে সমাজমাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন গোবিন্দা। ছবিতে দেখা যাচ্ছে, উজ্জ্বল হলুদ রঙের ডিজাইন করা জ্যাকেট, সাদা টি-শার্ট, নীল জিনস এবং বাদামি রঙের জুতো পরে আত্মবিশ্বাসী ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন অভিনেতা। মুখে চিরচেনা হাসি যেন জানান দিচ্ছে তিনি আবারও নতুন অধ্যায়ের জন্য তৈরি। ছবির ক্যাপশনে গোবিন্দা লিখেছেন, 'নতুন ইনিংসের জন্য পুরোপুরি প্রস্তুত।' যদিও অভিনেতা এখনও তাঁর নতুন প্রজেক্টের বিষয়ে খোলসা করেননি। তবে বিটাউন সূত্রের খবর, তাঁকে ‘লেন ডেন-ইটস অল অ্যাবাউট বিসনেজ' নামের একটি কনসেপ্ট-ভিত্তিক শো-তে দেখা যেতে পারে। 

গোবিন্দার এই ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে কৌতূহল প্রকাশ করেছেন অনুরাগীরা। দীর্ঘদিন পর প্রিয় তারকাকে ফের পর্দায় দেখতে আগ্রহী সকলেই। অভিনেতাকে শুভেচ্ছা, ভালবাসায় ভরিয়ে দিয়েছে দর্শক মহল। গোবিন্দার এই 'নতুন ইনিংস'-এর ঘোষণা বলিউড প্রেমীদের মধ্যে নতুন করে উন্মাদনা তৈরি করেছে। অভিনেতাকে আবার তাঁর চেনা ছন্দে, নতুন অবতারে বড় পর্দায় দেখার জন্য অপেক্ষা রয়েছেন অনুরাগীরা। এই প্রত্যাবর্তন যেন তাঁর আগের সাফল্যের মতোই হয়, উপচে পড়েছে এই শুভেচ্ছাবার্তা।

প্রসঙ্গত, গোবিন্দার ঝুলিতে রয়েছে একাধিক ব্লকবাস্টার কমেডি চলচ্চিত্র। 'রাজা বাবু' (১৯৯৪), 'কুলি নং ১' (১৯৯৫), 'সাজন চলে সসুরাল' (১৯৯৬), 'হিরো নং ১' (১৯৯৭), 'দিওয়ানা মস্তানা' (১৯৯৭), 'দুলহে রাজা' (১৯৯৮), 'বড়ে মিঞা ছোটে মিঞা' (১৯৯৮), 'আনারি নং ১' (১৯৯৯), এবং 'হাসিনা মান জায়েগি'-এর মতো সিনেমায় দর্শকের মন জয় করেন তিনি। এরপর ২০০৬ সালে 'ভাগম ভাগ', ২০০৭ সালে 'পার্টনার' এবং ২০১৪ সালে 'হলিডে: এ সোলজার ইজ নেভার অফ ডিউটি'ও তাঁর কিছু উল্লেখযোগ্য বাণিজ্যিক সফল ছবি। উল্লেখ্য, সিনেমার বাইরে ২০১৫ সালে গোবিন্দা জি টিভির রিয়ালিটি শো 'ডান্স ইন্ডিয়া ডান্স সুপার মমস'-এর বিচারক হিসেবেও কাজ করেছেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া